ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মিরপুর টেস্ট

তাইজুলের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি: সংগৃহীত

আলোর স্বল্পতা ও বেরসিক বৃষ্টির কারণে আগেভাগে শেষ হয়েছে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা। শেষ দিকে মিরাজ ও তাইজুলের জোড়া শিকারে পরিস্থিতি বদলে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। ৪ উইকেটে ১৩৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা। তারা পিছিয়ে ১৩৮ রানে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকরা ২৭২ রানে গুটিয়ে গেছে। তার পর ব্যাট হাতে দারুণ জবাব দেয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সেশনের ‍শুরুতে হাসান মাহমুদের বলে একটি উইকেট হারালেও জন ক্যাম্পবেলের ফিফটিতে ১ উইকেটে ৮৯ রান নিয়ে চায়ের বিরতিতে যায় দুই দল।

মেঘলা আকাশের কারণে বিরতিটা আগেভাগেই নিতে হয়েছে। তার পর বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় খেলা। বিরতির পর মাঠে ফিরেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের পর তাইজুল ইসলামের জোড়া আঘাতে মিরপুর টেস্টে চাপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর ৩১তম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মিরাজ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭৮ বলে ৫৪ রান করা জন ক্যাম্পবেলকে ফিরিয়ে দেন তিনি। ক্যাম্পবেলের ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা।

তার পর ইনিংসের ৩৬তম ওভারে পরপর দুই ব্যাটারকে সাজঘরে ফেরান তাইজুল ইসলাম। প্রথমে কাভেম হজকে ৭ রানে ফিরিয়ে দেন তিনি। এরপর কোনো রান না করেই তাইজুলের শিকার হন আমির জাঙ্গু।

তাতে মিরাজের পর তাইজুলের এই জোড়া আঘাতে ম্যাচে শক্তভাবে ফেরে বাংলাদেশ। ছোটখাটো ধসের পর অবশ্য কোনও ঝামেলা ছাড়াই দিন পার করেন তেজনারায়ণ চন্দরপল (৪৩) ও জাস্টিন গ্রিভস (১৫)। তাইজুল ৪৪ রানে দুটি উইকেট নিয়েছেন। একটি করে নিয়েছেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবারও চোটে লিটন, বদলি উইকেটকিপার জাকের আলী অনিক
চোট কাটিয়ে মাঠে ফিরেই আবারও ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের সময় বলের আঘাতে ডান কনুইয়ে চোট পান তিনি।
আবারও চোটে লিটন, বদলি উইকেটকিপার জাকের আলী অনিক
ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন লকি ফার্গুসন
ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের তারকা পেসার লকি ফার্গুসন। ডান পায়ের মাংসপেশিতে চোটের কারণে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে বাকি দুই ম্যাচের জন্য কিউই দলে ডাক পেয়েছেন পেসার ম্যাট ফিশার। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোটে আগে থেকেই ভুগছে নিউজিল্যান্ড। এর মধ্যে ভারতের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে হচ্ছে তাদের। ব্যস্ত সূচির কারণে পেসারদেরও বেছে বেছে খেলাচ্ছে স্বাগতিকরা। এরই মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতেই হেরে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে কিউইরা।  শুক্রবার (৩০ অক্টোবর) এডেন পার্কে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ম্যাচটির টিকিট আগেভাগেই বিক্রি হয়ে গেছে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফার্গুসনের ছিটকে যাওয়া স্বাগতিকদের জন্য বড় ধাক্কা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলার সময় ডান পায়ের মাংসপেশিতে চোট পান ফার্গুসন। পরবর্তী সময়ে স্ক্যানের মাধ্যমে তার ‘লো-গ্রেড টিয়ার’ ইনজুরি শনাক্ত হয়। সুস্থ হয়ে উঠতে তার আরও প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। এদিকে ডান ঊরুতে ব্যথার কারণে পরীক্ষা করাতে হয়েছে আরেক পেসার ম্যাট হেনরিকে। তারও ‘লো-গ্রেড টিয়ার’ ইনজুরি থেকে সেরে উঠতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে। দুই পেসারের চোটে হতাশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘লকি ও ম্যাটের জন্য আমরা বেশ মর্মাহত। আন্তর্জাতিক ক্রিকেটে চোট পাওয়াটা একটি অবিচ্ছেদ্য অংশ। তবে এর কারণে ম্যাচ মিস করতে হলে মেনে নেওয়া মোটেও সহজ নয়।’ তবে হেনরির ক্ষেত্রে কিছুটা স্বস্তির জায়গা রয়েছে বলে জানান কিউই কোচ। তার ভাষ্য, গ্রীষ্মকালীন ব্যস্ত সূচির কথা মাথায় রেখে ম্যাট আগে থেকেই টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলো থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা করেছিল। ওয়ানডে সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে, ফার্গুসনও ওয়ানডে সিরিজের আগে ফিট হয়ে দলে ফিরবেন বলে প্রত্যাশা নিউজিল্যান্ডের। আগে থেকেই ওয়ানডে সিরিজের জন্য বিশ্রামে যাওয়ার পরিকল্পনা ছিল ম্যাট হেনরিরও। ঘরের মাঠে ভারতের বিপক্ষে এখন কঠিন পরিস্থিতিতে রয়েছে নিউজিল্যান্ড। টানা তিন টি-টোয়েন্টিতে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ভারত। বাকি দুই টি-টোয়েন্টির পর দুই দল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি টেস্টে মুখোমুখি হবে। ফলে পরবর্তী সিরিজগুলোর আগে চোট কাটিয়ে পেসারদের ফিরে পাওয়া নিউজিল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আরটিভি/এসকে
ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন লকি ফার্গুসন
প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম দিন ৩ উইকেটে ২১৩ রান করা স্বাগতিকরা দ্বিতীয় দিনে বাকি ৭ উইকেট হারিয়েছে মাত্র ৫৯ রান যোগ করতেই। শেষ ১০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বড় ধসের মুখে পড়ে টাইগাররা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দ্বিতীয় দিনের শুরুতে সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা সাদমান ইসলাম। ২২০ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার। তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেক হওয়া স্পিনার জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাদমান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।  ২৩৪ বলে ১১টি চারে ১০৫ রান করে থামে সাদমানের ইনিংস। ২০২৫ সালের এপ্রিলের পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন তিনি। তার বিদায়ের পরপরই সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয়। আগের দিন ক্র্যাম্পের কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। দ্বিতীয় দিনে আর কোনো রান যোগ করতে পারেননি এই ব্যাটার। ৪২ রান করে বিশপের বলে বোল্ড হন হৃদয়। এরপর বাংলাদেশের ইনিংস দ্রুত গুটিয়ে যেতে থাকে। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের জুটি থেকে আসে ৩২ রান। ১৫ রান করে ওয়ারিকানের বলে বোল্ড হন মিরাজ। নতুন বল হাতে পেয়ে ক্যারিবীয় পেসাররা বাংলাদেশের ব্যাটারদের ওপর চাপ বাড়ান। শামার জোসেফের ঘণ্টায় ১৪১.২ কিলোমিটার গতির বলে স্লিপে ক্যাচ দিয়ে ৫ রান করে ফেরেন নাঈম হাসান। এরপর লিটন সিঙ্গেল নিয়ে হাসান মাহমুদকে স্ট্রাইকে পাঠালেও লাভ হয়নি। ৬ রান করে জোসেফের বলে ক্যাচ দেন হাসান মাহমুদ। পরে ওয়ারিকানের বলে কানা লাগিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তাইজুল ইসলাম। শেষ ব্যাটার শরিফুল ইসলামও পরের বলেই এলবিডব্লিউ হলে ২৭২ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে সবচেয়ে সফল ওয়ারিকান। তিনি টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। শামার জোসেফ ও জশুয়া বিশপ পেয়েছেন দুটি করে উইকেট। প্রথম দিন আলোর স্বল্পতায় মাত্র ৭৪ ওভার খেলা হলেও সাদমানের সেঞ্চুরিতে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে বড় সংগ্রহের সম্ভাবনা হাতছাড়া করে স্বাগতিকরা। আরটিভি/এসকে
প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট বাংলাদেশ
সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতীয় শতকের দেখা পেয়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তবে তিন অঙ্ক ছোঁয়ার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি।
সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মাঝে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী অনিক নিয়োগী।
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
আরও পড়ুন
যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
মিরপুর টেস্টসহ টিভিতে আজকের খেলা
তাইজুলকে বিশ্বের সেরা তিনে রাখলেন মুশতাক