ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ চলার মধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।

জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে জায়গা পেয়েছেন রবিন। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার নাঈম শেখ। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে চোট পেয়ে ছিটকে গেছেন সাদমান ইসলাম।

এ ছাড়া দল থেকে বাদ পড়েছেন নাঈম হাসান। তবে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। ক্যারিবীয়দের বিপক্ষে ঢাকা টেস্টে মাথায় আঘাত পাওয়ায় সিলেট টেস্টে খেলতে পারেননি তিনি।

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ হয়েছিল ২০২২ সালে। সেবার স্বাগতিকদের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এবার নতুন চ্যালেঞ্জে প্রোটিয়াদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে টাইগারদের।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, চাপে টাইগাররা
সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে স্বাগতিকরা।
দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, চাপে টাইগাররা
নিউজিল্যান্ডের ওয়ানডে দলে আবারও চোটের হানা
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে একের পর এক চোটের ধাক্কায় বিপর্যস্ত নিউজিল্যান্ড। এবার সিরিজের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার লকি ফার্গুসন ও ব্লেয়ার টিকনার।
নিউজিল্যান্ডের ওয়ানডে দলে আবারও চোটের হানা
লাবুশেনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
দীর্ঘদিন ধরে রানখরায় ভুগছেন মার্নাস লাবুশেন। এবার তাকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া।
লাবুশেনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ আজ সিলেট টেস্টের চতুর্থ দিনে নামবে। এ ছাড়াও রোববার (৮ নভেম্বর) লা লিগায় মুখোমুখি বার্সেলোনা হবে অ্যাথলেটিকো মাদ্রিদ। ক্রিকেট সিলেট টেস্ট : ৪র্থ দিন বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সকাল ৯–৩০ মি., টি স্পোর্টস ও ট্যাপম্যাড জাতীয় ক্রিকেট লিগ সিলেট–রাজশাহী সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব ময়মনসিংহ–বরিশাল সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব ঢাকা–খুলনা সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব রংপুর–চট্টগ্রাম সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ ক্রিস্টাল প্যালেস–লিভারপুল রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ সান্ডারল্যান্ড–চেলসি রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ ইউনাইটেড–অ্যাস্টন ভিলা রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ লা লিগা সোসিয়েদাদ–ভায়েকানো রাত ৯-১৫ মি., টি স্পোর্টস ও ট্যাপম্যাড ভিয়ারিয়াল–গেতাফে রাত ১১-৩০ মি., টি স্পোর্টস ও ট্যাপম্যাড অ্যাতলেটিকো–বার্সেলোনা রাত ২টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাড সিরি আ জেনোয়া–মিলান রাত ৮টা, জি ফাইভ ও বিগিন অ্যাপ ইন্টার–কোমো রাত ১১টা, জি ফাইভ ও বিগিন অ্যাপ ফিওরেন্তিনা–জুভেন্তাস রাত ১-৪৫ মি., জি ফাইভ ও বিগিন অ্যাপ আরটিভি/এসআর
বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ
মাত্র দুই ম্যাচ আগেই টেস্টে অভিশেষ করেছেন তাওহীদ হৃদয়। নিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরে মাঠে নেমেই ছক্কা মারতে গিয়ে আউট হয়ে দলে বিপদে ফেলেছিলেন তিনি। যা নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। তবে তৃতীয় ম্যাচেই অসাধ্য সাধন করে সমালোচকদের কঠিন জবাব দিয়েছেন তিনি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংস ছিল মুশফিকুর রহিমের, অপরাজিত ২১৯ জিম্বাবুয়ের বিপক্ষে। হৃদয় আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনে মুশফিককে ছাড়িয়ে গেছেন। ২৪২ রানের অপরাজিত থেকে দলকে লিড এনে দেন তিনি।  সিলেট টেস্টের তৃতীয় দিনের চা-বিরতিতে যাওয়ার সময় হৃদয়ের নামের পাশে ১৯০ রান। সঙ্গে লোয়ার অর্ডার ব্যাটার তাসকিন আহমেদ। সাদমান ইসলাম ইনজুরিতে পড়ায় তাসকিনই কার্যত বাংলাদেশের ইনিংসে শেষ ব্যাটার। আউট হলেই শেষ। সেই তাসকিনকে নিয়েই মহাকাব্যিক এক ডাবল সেঞ্চুরি হাঁকালেন হৃদয়। এক প্রান্ত ধরে ধরে ৩০৪ বলে এই ম্যাজিক ফিগার স্পর্শ করেন ডানহাতি ব্যাটার। ২০০ রান ছোঁয়ার পথে খেলার পথে ১৯টি চার আর ৭টি ছক্কা হাঁকান হৃদয়।  হৃদয়ের ইনিংসে বিরাট অবদান রেখেছেন তাইজুল ইসলাম। দু’জনের ১১৭ রানের জুটিতেই ৩০০ পার করেছিল বাংলাদেশ। কিন্তু সেই জুটির ইতি টানেন জোমেল ওয়ারিকেন। এরপর তাসকিন ১২ রান করে আউট হলে ৩৮৬ রানের থামে বাংলাদেশ। ৩২ রানের লিড পায় টাইগাররা। দিনের চতুর্থ শিকারে তাইজুলকে ব্যক্তিগত ২২ রানে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ওয়ারিকেন। ৩০১ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতে মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। ৩৪ রান করে মুশফিক জোমেল ওয়ারিকেনের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন। এরপর লিটনও ফিরেছেন মাত্র ৮ রান করে। মুশফিকের মতো ওয়ারিকেনের বলে সহজ ক্যাচ দিয়েছেন তিনি। হৃদয়কে সঙ্গ দেওয়ার প্রচেষ্টায় উইকেট বিলিয়ে দেন মেহেদী হাসান মিরাজ ব্যক্তিগত ১৬ রানে। তাতে ভাঙে ৪১ রানের জুটি। তার বিদায়ে ষষ্ঠ উইকেটের পতন হয় বাংলাদেশের। ১ রানের বেশি করতে পারেননি হাসান মাহমুদ। ওয়ারিকেনের তৃতীয় শিকার হন লেগ বিফোরের ফাঁদে পড়ে। আরটিভি/এসআর
হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ
আরও পড়ুন
যৌন হয়রানি প্রতিরোধে বিসিবির স্বাধীন কমিটি, প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম
নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি, মঞ্জুরুল আজীবন নিষিদ্ধ
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি