ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ব্র্যাডম্যানকে পেছনে ফেলে মুশফিকের অনন্য মাইলফলক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। একই সঙ্গে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকেও।

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে চোটের কারণে খেলা হয়নি মুশফিকের। সিলেটে দ্বিতীয় টেস্টে ফিরলেও প্রথম ইনিংসে ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই গড়েছেন অনন্য এই কীর্তি।

২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। অভিষেক ম্যাচের দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৯ ও ৩ রান। এরপর দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

সিলেট টেস্টে সাত হাজার রান থেকে ৪৩ রান দূরে ছিলেন মুশফিক। প্রথম ইনিংসে করেন ৩৪ রান। ফলে ঐতিহাসিক মাইলফলক ছুঁতে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল মাত্র ৯ রান। পঞ্চম দিনের ২০তম ওভারে জোমেল ওয়ারিকানের বলে মিড অনে ঠেলে দিয়ে এক রান নেওয়ার মধ্য দিয়ে সাত হাজারি ক্লাবে প্রবেশ করেন এই অভিজ্ঞ ব্যাটার।

১০৭ টেস্টের ১৯৭তম ইনিংসে এই কীর্তি গড়লেন মুশফিক। এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটি।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরেই রয়েছেন মুমিনুল হক। তার সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান। মুশফিকের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২১৯ রান।

টেস্ট ইতিহাসে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করা ৫৯তম ব্যাটার মুশফিক। এই পথে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানকে, যার টেস্ট রান ৬ হাজার ৯৯৬। বর্তমানে মুশফিকের ঠিক ওপরে রয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস, যার সংগ্রহ ৭ হাজার ৩৭ রান।

বাংলাদেশের ক্রিকেটে একের পর এক ইতিহাস গড়া মুশফিকের জন্য সাত হাজার রানের এই অর্জন নিঃসন্দেহে ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, চাপে টাইগাররা
সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে স্বাগতিকরা।
দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, চাপে টাইগাররা
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ চলার মধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
নিউজিল্যান্ডের ওয়ানডে দলে আবারও চোটের হানা
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে একের পর এক চোটের ধাক্কায় বিপর্যস্ত নিউজিল্যান্ড। এবার সিরিজের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার লকি ফার্গুসন ও ব্লেয়ার টিকনার।
নিউজিল্যান্ডের ওয়ানডে দলে আবারও চোটের হানা
লাবুশেনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
দীর্ঘদিন ধরে রানখরায় ভুগছেন মার্নাস লাবুশেন। এবার তাকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া।
লাবুশেনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ আজ সিলেট টেস্টের চতুর্থ দিনে নামবে। এ ছাড়াও রোববার (৮ নভেম্বর) লা লিগায় মুখোমুখি বার্সেলোনা হবে অ্যাথলেটিকো মাদ্রিদ। ক্রিকেট সিলেট টেস্ট : ৪র্থ দিন বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সকাল ৯–৩০ মি., টি স্পোর্টস ও ট্যাপম্যাড জাতীয় ক্রিকেট লিগ সিলেট–রাজশাহী সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব ময়মনসিংহ–বরিশাল সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব ঢাকা–খুলনা সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব রংপুর–চট্টগ্রাম সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ ক্রিস্টাল প্যালেস–লিভারপুল রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ সান্ডারল্যান্ড–চেলসি রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ ইউনাইটেড–অ্যাস্টন ভিলা রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ লা লিগা সোসিয়েদাদ–ভায়েকানো রাত ৯-১৫ মি., টি স্পোর্টস ও ট্যাপম্যাড ভিয়ারিয়াল–গেতাফে রাত ১১-৩০ মি., টি স্পোর্টস ও ট্যাপম্যাড অ্যাতলেটিকো–বার্সেলোনা রাত ২টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাড সিরি আ জেনোয়া–মিলান রাত ৮টা, জি ফাইভ ও বিগিন অ্যাপ ইন্টার–কোমো রাত ১১টা, জি ফাইভ ও বিগিন অ্যাপ ফিওরেন্তিনা–জুভেন্তাস রাত ১-৪৫ মি., জি ফাইভ ও বিগিন অ্যাপ আরটিভি/এসআর
বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক
টেস্টের আগের দিন মুশফিকের আঙুলে চোট, খেলা নিয়ে শঙ্কা
ক্রিকেটারদের জন্য মসজিদ নির্মাণ করছে বিসিবি
নতুন মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম