ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

৪০ বছর বয়সেও অদম্য ভোজিনিয়া, চিলির লিগ চ্যাম্পিয়ন কোলো কোলো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

বয়স যে কেবলই একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলকিপার ভোজিনিয়া। ৪০ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্সে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন তিনি। তার ক্লাব কোলো কোলো চিলির ঘরোয়া ফুটবল লিগের শিরোপা জিতেছে। নিউব্লেনসকে ২-১ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দলটি।

রোমাঞ্চকর এই ম্যাচে কোলো কোলোর জয়ের নায়ক ছিলেন মারকোস বোলাদোস। যোগ করা সময়ের ৯২তম মিনিটে তার করা গোলেই নিশ্চিত হয় দলের শিরোপা। তবে শেষ মুহূর্তে প্রতিপক্ষের সমতায় ফেরার সম্ভাবনা দারুণ দক্ষতায় নস্যাৎ করে দেন ভোজিনিয়া।

ম্যাচের ৯৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিউব্লেনসের নেওয়া শক্তিশালী শট অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন এই কেপ ভার্দিয়ান গোলকিপার। তার সেই দুর্দান্ত সেভেই শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত করে কোলো কোলো। চিলানের এস্তাদিও নেলসন ওয়ারজুনে শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠেন দলের খেলোয়াড় ও সমর্থকেরা।

কোলো কোলোর এই শিরোপা জয়ের মধ্য দিয়ে ক্লাবটির ট্রফি সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৩৫-এ। ম্যাচে অবশ্য শুরু থেকেই ছিল উত্তেজনা। ১৪তম মিনিটে দুর্দান্ত ভলিতে দলকে এগিয়ে দেন আর্তুরো ভিদাল। তবে ২৯তম মিনিটে লুকাস মোলিনার গোলে সমতায় ফেরে নিউব্লেনস। এরপর দীর্ঘ সময় দুই দল গোলের দেখা না পেলেও শেষ পর্যন্ত বোলাদোসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কোলো কোলো।

ভোজিনিয়ার এই সাফল্যের পেছনে রয়েছে দুর্দান্ত এক বিশ্বকাপ অভিযানও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েই নজর কাড়ে কেপ ভার্দে। দলটির হয়ে অসাধারণ পারফরম্যান্স করে আলোচনায় উঠে আসেন অভিজ্ঞ এই গোলকিপার। স্পেন ও আর্জেন্টিনার বিপক্ষে তার পারফরম্যান্স তাকে বিশ্ব ফুটবলে পরিচিত মুখ করে তোলে।

বিশ্বকাপের পর নতুন চ্যালেঞ্জ নিতে গত আগস্টে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর সঙ্গে যোগ দেন ভোজিনিয়া। তবে নতুন ক্লাবে শুরুটা সহজ ছিল না। একাদশে জায়গা করে নিতে এবং নিয়মিত খেলার সুযোগ পেতে অপেক্ষা করতে হয়েছে তাকে। কিন্তু কয়েক মাসের মধ্যেই বিদেশের মাটিতে নিজের প্রথম লিগ শিরোপা জয়ের স্বাদ পেলেন এই গোলকিপার।

শিরোপা জয়ের পর সতীর্থ, কোচিং স্টাফ ও ক্লাবের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভোজিনিয়া। নিজের এই অর্জন উৎসর্গ করেছেন পরিবার ও মাতৃভূমির মানুষদের।

ভোজিনিয়া বলেন, ‘আমি এই শিরোপা আমার পরিবার এবং পুরো কেপ ভার্দেবাসীকে উৎসর্গ করছি।’

প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তিতে কোলো কোলোর সঙ্গে যুক্ত হয়েছিলেন ভোজিনিয়া। চুক্তিতে আরও এক মৌসুম বাড়ানোর সুযোগ রয়েছে। তার ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও আপাতত ৪০ বছর বয়সে নতুন এক সাফল্যের আনন্দে ভাসছেন এই অভিজ্ঞ গোলকিপার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জানুয়ারিতে আর্জেন্টিনার মাঠে ফিরছেন মেসি, প্রতিপক্ষ কে?
আর্জেন্টিনার জার্সিতে আর মাঠে না দেখা গেলেও জানুয়ারিতে আবারও নিজ দেশের মাটিতে খেলতে দেখা যেতে পারে লিওনেল মেসিকে।
জানুয়ারিতে আর্জেন্টিনার মাঠে ফিরছেন মেসি, প্রতিপক্ষ কে?
ঢাকায় পৌঁছেছেন হামজা, ফারহান আসছেন সন্ধ্যায়
সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।
ঢাকায় পৌঁছেছেন হামজা, ফারহান আসছেন সন্ধ্যায়
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নয়ার
বায়ার্ন মিউনিখের জন্য দুঃসংবাদ। ডান পায়ের চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে জার্মান গোলরক্ষক মানুয়েল নয়ারকে।
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নয়ার
শেষ মুহূর্তের দুই গোলে হার এড়াল ম্যানচেস্টার ইউনাইটেড
অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৪-৪ গোলের রোমাঞ্চকর ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের যোগ করা সময়ে দুই গোল করে নিশ্চিত হার এড়ায় স্বাগতিকরা।
শেষ মুহূর্তের দুই গোলে হার এড়াল ম্যানচেস্টার ইউনাইটেড
লোপেজের জোড়া গোলে অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা
রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। কাতালানদের জয়ের নায়ক ফারমিন লোপেজ, করেছেন জোড়া গোল।
লোপেজের জোড়া গোলে অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা
আরও পড়ুন
বর্ষসেরা গোলকিপারের মনোনয়ন পেলেন সেই ভোজিনিয়া
কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫
ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানের পর কেপ ভার্দের কোচ বুবিস্তার বিদায়
যে কারণে ভোজিনহা’ নাম ব্যবহার করতে পারবেন না কেপ ভার্দের গোলরক্ষক