ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কের মেয়র মামদানির সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:১৫ এএম
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঞ্চলে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না থাকার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের অবস্থান এই নিউইয়র্কের খুব কাছেই।

আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তবে, ম্যাচের আগের দিন ফুটবলের উত্তেজনাকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে বায়ুদূষণের বিষয়টি। নিউইয়র্ক এবং এর আশপাশের বাতাসের মান এতটাই খারাপ হয়েছে যে, দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অবস্থান না করার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে মেয়র মামদানি বলেন, ‘কানাডার দাবানলের ধোঁয়া এখন আমাদের শহরের ওপর ছড়িয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতি সবার জন্যই অস্বাস্থ্যকর। শুধু হাঁপানি বা হৃদরোগে আক্রান্তদের জন্য নয়, সুস্থ মানুষও এর প্রভাব অনুভব করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘বাতাসের মান এমন পর্যায়ে পৌঁছেছে, যা নিউইয়র্কের প্রতিটি বাসিন্দার জন্য ঝুঁকিপূর্ণ। আজ যদি দৌড়াতে বের হওয়ার পরিকল্পনা থাকে, তাহলে সেটি আগামীকালের জন্য রেখে দিন।’

আরও পড়ুন

এদিকে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্কের বাতাসে শ্বাস নেওয়া প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমান ক্ষতিকর।’

এ কারণে বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার এবং প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

কানাডার দাবানলের ধোঁয়ার প্রভাব শুধু নিউইয়র্কেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বায়ুর মানের অবনতি ঘটেছে। এরই মধ্যে শিকাগোর খারাপ বায়ুমানের কারণে শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার একটি প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে। বিশ্বকাপ ফাইনালের আগে এমন পরিস্থিতি আয়োজকদেরও বাড়তি সতর্কতায় রেখেছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দাপুটে পারফরম্যান্সে ডেনমার্ককে উড়িয়ে দিলো রোনালদো বিহীন পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদো ইস্যুতে অস্থিরতায় ভুগছে পর্তুগিজ ফুটবল। তবে মাঠে পারফরম্যান্সে তা বোঝার উপায়। উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে দাপুটে ফুটবল খেলে জয় তুলে নিয়েছে পর্তুগাল। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ডেনমার্ককে ৪-২ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। যার ফলে রোনালদোর অভাব বুঝতে দেয় ভিতিনা-ব্রুনোরা। নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে প্রথম ম্যাচে পর্তুগালের শুরুর একাদশে ছিলেন রোনালদেো। একাধিক সুযোগ নষ্ট করার পর তাকে দ্বিতীয়ার্ধে তুলে নেন জেসাস। তারপর নরওয়ের বিপক্ষে পুরোটা সময় বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল তাকে।  আবারও রোনালদোকে বেঞ্চে রাখা হতে পারে, কোচ জর্জ জেসুস এমন কথা বলার পর পর্তুগাল ক্যাম্প ছেড়ে যান রোনালদো। এর ২৪ ঘণ্টা পর মাঠে নেমে চলতি মৌসুমের বড় জয় আদায় করল পর্তুগিজরা। ৪১ বছর বয়সী ফরোয়ার্ডের জায়গা নেওয়া গনসালো রামোসের অ্যাসিস্টে ১৩ মিনিটে গোলমুখ খোলেন জোয়াও কানসেলো। ২৩ মিনিটে মিকেল ডামসগার্ড সমতা ফেরানোর দুই মিনিট পর পর্তুগালের দ্বিতীয় গোল আসে। রামোস ২-১ গোলে এগিয়ে দেন দলকে। ৫৩তম মিনিটে রাসমুস হয়লুন্দের গোলে ফের সমতায় ফেরে ডেনমার্ক। তারপর রোনালদোর আইকনিক ‘সিউ’ উদযাপন করেন তিনি।  ৬৭তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ফ্রি কিকে কাছের পোস্ট থেকে জাল কাঁপান ভিতিনহা। তারপর ৮৭তম মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে পর্তুগাল সব সংশয় দূর করে। আগামী রোববার নরওয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলে আন্তর্জাতিক বিরতি শেষ করবে পর্তুগাল।  আরটিভি নিউজ/এসআর
দাপুটে পারফরম্যান্সে ডেনমার্ককে উড়িয়ে দিলো রোনালদো বিহীন পর্তুগাল
ফ্রান্স-ইতালি লড়াইসহ টিভিতে আজকের খেলা
উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামবে ফ্রান্স-ইতালি। এ ছাড়াও শুক্রবার (২ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। এশিয়ান গেমস বিভিন্ন ইভেন্টের খেলা সকাল ৬টা, সনি স্পোর্টস ২ ও ৫ ফুটবল ফিফা আসিয়ান কাপ ভিয়েতনাম-পাকিস্তান বেলা ৩টা, টি স্পোর্টস উয়েফা নেশনস লিগ কাজাখস্তান-মলদোভা রাত ৮টা, সনি স্পোর্টস ১ লাটভিয়া-মন্টেনেগ্রো রাত ১০টা, সনি স্পোর্টস ২ সাইপ্রাস-আর্মেনিয়া রাত ১০টা, সনি স্পোর্টস ৫ বেলজিয়াম-তুরস্ক রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ১ ফ্রান্স-ইতালি রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ২ ইউক্রেন-উত্তর আয়ারল্যান্ড রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ৫ আরটিভি নিউজ/এসআর
ফ্রান্স-ইতালি লড়াইসহ টিভিতে আজকের খেলা
গোল হজমে ব্রাজিলকেও হার মানালেন জামাল-হামজারা
২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। সেদিন কোটি কোটি ব্রাজিলিয়ানের সামনে সেলেসাও ফুটবলারদের লজ্জায় ডুবিয়েছিলেন মুলার-ওজিলরা। সেই ম্যাচে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল তারা। আন্তর্জাতিক ফুটবলের সেই ম্যাচের ইতিহাস নিয়ে এখনও উপহাস সহ্য করতে হয় ব্রাজিলভক্তদের।  তবে আসিয়ান কাপে ব্রাজিলের সেই লজ্জাজনক পরাজয়কেও টপকে দিয়েছে বাংলাদেশের ফুটবলাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। যা বাংলাদেশি ফুটবলভক্তদের চরমভাবে হতাশ করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কার্লো স্টেডিয়ামে শেখ মোরসালিনের জায়গায় শাহরিয়ার ইমন একাদশে নামেন। ম্যাচে প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয় আরও ৩ গোল করেছে ইন্দোনেশিয়া। বাংলাদেশ মূলত হেরেছে ইন্দোনেশিয়ার ফুটবলার মিসেল বেকারের কাছে। চলতি বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া মিসেল বেকার ইন্দোনেশিয়ার নাগরিকত্ব নেন। অভিষেকেই কম্বোডিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে নিজের আগমনী বার্তা দেন তিনি।  আর আজ ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের বিপক্ষে স্বভাবসুলভ পারফরম্যান্স দেখিয়ে পাঁচ গোলের দেখা পেয়েছেন তিনি! ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই ফরোয়ার্ডের নৈপুণ্যেই মূলত বাংলাদেশ বিধস্ত হয়েছে।  অন্যদিকে বাংলাদেশের হয়ে গোল দুটি করেছেন স্ট্রাইকার ইমন ও ফারহান। যা শুধু মাত্র ব্যবধানই কমিয়েছে। আরটিভি/এসআর  
গোল হজমে ব্রাজিলকেও হার মানালেন জামাল-হামজারা
বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল, হ্যাটট্রিক হারের লজ্জা হামজাদের
আসিয়ান কাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে লক্ষ্য হিসেবে টুর্নামেন্ট থেকে ৩-৪ পয়েন্ট অর্জনের কথা জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে বিপরীত চিত্র দেখা গেছে মাঠের পারফরম্যান্সে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই প্রতিপক্ষে সামতে দাঁড়াতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিনরা। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ ও সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলের সম্মানজনক ব্যবধানে হারলেও ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশকে রীতিমতো লজ্জায় ডুবিয়ে হামজা-মোরসালিনরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কার্লো স্টেডিয়ামে শেখ মোরসালিনের জায়গায় শাহরিয়ার ইমন একাদশে নামেন। ম্যাচে প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে স্বাগতিকদের প্রথম ১০ মিনিট আটকে রেখেছিল বাংলাদেশ। একটু খোলামেলা খেলার চেষ্টা করেছে। তবে পরের মিনিট থেকে ইন্দোনেশিয়ার জাদু দেখানো শুরু হয়।  ১১ মিনিটে থ্রো-ইন থেকে ইন্দোনেশিয়া এগিয়ে যায়। রোমিনির কাটব্যাক থেকে মিসেল বেকারের গড়ানো প্লেসিং শট দূরের পোস্ট দিয়ে জড়িয়ে যায় জালে। শ্রাবণ ডান দিকে ঝাঁপিয়ে পড়লেও অল্পের জন্য বলের নাগাল পাননি। ১৪ মিনিটে ইন্দোনেশিয়ার আরও একটি প্রচেষ্টা নস্যাৎ হয়। শ্রাবণ গোল হতে দেননি। ১৯ মিনিটে শাহরিয়ার ইমনের ক্রসে পা ছোঁয়াতে পারেননি কেউ।  প্রতি আক্রমণ থেকে স্বাগতিকররা উল্টো এগিয়ে যায়। মিসেল বেকার আবারও গোলদাতা। জটলা থেকে দীর্ঘদেহী এই ফরোয়ার্ড ব্যবধান দ্বিগুণ করেন। ৩২ মিনিটে স্বাগতিকরা ৩-০ স্কোরলাইন করে। ওরাটমাংগোয়েনের কাটব্যাক থেকে তারিক কাজীর ক্লিয়ারেন্স গিয়ে পরে রিদো রিজকির পায়ে, ডান পায়ের জোরালো শটে রিদো কাঁপিয়ে দেন জাল। ৩৬ মিনিটে বাংলাদেশ এক গোল শোধ দেয়। শুকির মাপা ক্রসে শাহরিয়ার ইমন দারুণ হেডে স্কোরলাইন ৪-১ করেন। পরের মিনিটেই বাংলাদেশ আবারও গোল হজম করে বসে। মিসেল বেকার পোস্টের সামনে থেকে প্লেসিং করেছেন অনায়াসে।  ৪২ মিনিটে ভুল পাস থেকে মিসেল বেকার হেডে নিজের চতুর্থ ও দলের হয়ে পঞ্চম গোল করেন। যোগ করা সময়ে স্কোর ৬-১ করে ইন্দোনেশিয়া। হাবনার জাস্টিন ষষ্ঠ গোল উপহার দেন। বিরতির পর ফারহান আলী ওয়াহিদ, স্বাধীন, সোহেল রানা নামেন। উঠে যান শমিত সোম, শুকি ইতোফুসা ও শাহরিয়ার ইমন।  স্বাগতিকরা এই অর্ধে অবশ্য আগের মতো গোল ব্যবধান বড়াতে পারেনি। শেষ দিকে এসে সব মিলিয়ে চার গোল হয়েছে। ৫৪ মিনিটে ইন্দোনেশিয়ার একজনের জোরালো শট রুখে দেন গোলকিপার। ৭৬ মিনিটে বাগটের বুলেট হেডার শ্রাবণ অসামান্য দক্ষতায় রুখে দেন।  দুই মিনিট পর ফারহানের শট সাইড নেটে লাগে। শেষ দিকে এসে উত্তেজনা আরও বাড়ে। গোলও আসে একের পর এক। ৮৯ মিনিটে হামজার পাসে ফারহানের শট ক্রস বারের ওপর দিয়ে যায়।  পরের মিনিটে ইন্দোনেশিয়া সপ্তম গোলের দেখা পায় লিউক দারুণভাবে প্লেসিং করলে। তার পরের মিনিটে রাকিবের ক্রসে ফারহান দারুণ এক শটে ব্যবধান কমান৭-২। ঠিক এরপরই সাদ উদ্দিন ফাউল করলে তার সঙ্গে হাতাহাতি শুরু হয়। অন্যরাও তাতে যোগ দেয়। তবে ঘটনা বেশি দূর এগোয়নি। যোগ করা সময়ে অষ্টম গোল করেন কেবিন। শেষ মুহূর্তে তাদের আরও একটি গোলে স্বাগতিকদের ফাইনাল নিশ্চিত হয়।  মিসেল বেকার তার পঞ্চম গোল করে দলকে ট্রফি ছোঁয়া দূরত্বে নিয়ে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। এতে ৯-২ গোলের ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে বাংলাদেশ আরটিভি/এসআর
বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল, হ্যাটট্রিক হারের লজ্জা হামজাদের
এক পরিবর্তন নিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ
টানা দুই হারে ফিফা আসিয়ান কাপ থেকে আগেই বিদায় ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে টমাস ডুলির শিষ্যরা। এই ম্যাচের একাদশে ১টি পরিবর্তন এনেছে বাংলাদেশ কোচ। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে স্ট্রাইকিং পজিশনে শেখ মোরসালিনের জায়গায় আজ শুরুর একাদশে সুযোগ পেয়েছেন শাহরিয়ার ইমন। ইমনের দুই পাশে আক্রমণে ধার বাড়াতে থাকছেন শুকি ইতোফুসা (বাঁয়ে) এবং রাকিব হোসেন (ডানে)। মাঝমাঠের নিয়ন্ত্রণ থাকবে অধিনায়ক জামাল ভূঁইয়ার কাঁধে; তাকে সঙ্গ দেবেন ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরী ও শমিত সোম।  এছাড়া রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকছেন সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ। আর গোলপোস্টের নিচে যথারীতি থাকছেন মেহেদী হাসান শ্রাবণ। বাংলাদেশ একাদশ গোলরক্ষক: মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগ: সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ। মাঝমাঠ: হামজা চৌধুরী, শমিত সোম ও জামাল ভূঁইয়া (অধিনায়ক)। আক্রমণভাগ: শুকি ইতোফুসা, শাহরিয়ার ইমন ও রাকিব হোসেন। আরটিভি/এসআর
এক পরিবর্তন নিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ
আরও পড়ুন
নিউইয়র্কের মেয়র মামদানির বাড়িতে হঠাৎ ট্রাম্পের বৈঠক, এরপর যা হলো
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
নিউইয়র্কে অর্ধেক ভাড়ায় মেট্রো-বাস, বছরে বাঁচবে প্রায় হাজার ডলার