ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

খেলোয়াড় বিক্রিতে চেলসির বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম
ছবি: সংগৃহীত

চলতি গ্রীষ্মকালীন দলবদলে খেলোয়াড় বিক্রি করে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়েছে ইংলিশ ক্লাব চেলসি। একক কোনো ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় বিক্রি থেকে সর্বকালের সর্বোচ্চ ৪৪৮ মিলিয়ন ইউরো আয় করেছে লন্ডনের ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ হাজার ৩০০ কোটি টাকা।

জার্মানভিত্তিক ফুটবল পরিসংখ্যান সংস্থা ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ফুটবলে একক কোনো ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় বিক্রি থেকে এটিই সর্বোচ্চ আয়। এর মধ্য দিয়ে প্রিমিয়ার লিগের ক্লাবটি গড়েছে নতুন বিশ্বরেকর্ড।

চেলসির রেকর্ড আয়ের সবচেয়ে বড় অংশ এসেছে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের দলবদল থেকে। বিশ্বকাপজয়ী এই তারকাকে দলবদলের শেষ দিনে ম্যানচেস্টার সিটির কাছে ১৪৫ মিলিয়ন ইউরোতে বিক্রি করেছে চেলসি। এই দলবদল যৌথভাবে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড গড়েছে।

তবে এনজোই একমাত্র বড় বিক্রি নন। আন্দ্রে সান্তোস ৫৬.৩ মিলিয়ন ইউরো, নিকোলাস জ্যাকসন ৫৫.৫ মিলিয়ন এবং মার্ক কুকুরেইয়া ৫৫ মিলিয়ন ইউরোতে ক্লাব ছেড়েছেন। এছাড়া লিয়াম ডেলাপ ৫২ মিলিয়ন, ট্রেভো চালোবাহ ৩০ মিলিয়ন, টাইরিক জর্জ ২১ মিলিয়ন, মার্ক গিয়েহি ১৫ মিলিয়ন ও তোসিন আদারাবিওয়ো ১১.৭ মিলিয়ন ইউরোতে বিক্রি হয়েছেন।

মূলত উয়েফা ও প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম মেনে চলা এবং আয়-ব্যয়ের ভারসাম্য ধরে রাখার বাধ্যবাধকতা থেকেই বড় তারকাদের বিক্রির সিদ্ধান্ত নেয় চেলসি। একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছেড়ে দিয়ে স্কোয়াড হালকা করার পাশাপাশি আর্থিক দিক থেকেও নিজেদের অনন্য উচ্চতায় তুলে ধরেছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।

খেলোয়াড় বিক্রিতে এমন রেকর্ড গড়ে চেলসি দেখিয়ে দিয়েছে, দলবদলের বাজারে শুধু বড় অঙ্কের খরচ নয়, বিক্রিও হতে পারে সাফল্যের বড় হাতিয়ার।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাল শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
অপেক্ষার অবসান হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের নতুন আসর।
কাল শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
ভুটান ম্যাচে বাংলাদেশের অধিনায়ক তপু
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার পরিবর্তে ভুটানের বিপক্ষে আসন্ন ম্যাচে নেতৃত্ব দেবেন ডিফেন্ডার তপু বর্মণ।
ভুটান ম্যাচে বাংলাদেশের অধিনায়ক তপু
আরও পড়ুন
শচীনের রেকর্ড ভেঙে কোহলির নতুন বিশ্বরেকর্ড
আর্সেনালকে বিদায় করে শেষ আটে চতুর্থ স্তরের দল ফ্লিটউড টাউন
শেষ উইকেটে বিশ্বরেকর্ড গড়ে পাকিস্তানকে জয় উপহার দিলো শাদাব খান
ভারত-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা