ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়নস লিগের পর্দা উঠছে আজ, রিয়াল-ইন্টার লড়াই কখন কোথায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের পর্দা উঠছে আজ। প্রথম রাতেই ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের হাই-ভোল্টেজ লড়াই। একই রাতে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও পোর্তোও।

মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় আজ রাত ১টায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান। লা লিগার শেষ ম্যাচে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হারের ক্ষত নিয়ে ইউরোপের মঞ্চে ঘুরে দাঁড়াতে চাইবে স্প্যানিশ জায়ান্টরা।

রিয়ালের আক্রমণভাগে থাকবেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহাম। তবে বেতিসের বিপক্ষে গোলের দেখা পায়নি দলটি। যোগ করা সময়ে পেনাল্টি মিস করে হতাশা আরও বাড়ান এমবাপ্পে। এবার নিজেদের চেনা মাঠে সেই ব্যর্থতা ভুলে জয়ের ছন্দে ফিরতে মরিয়া তারা।

অন্যদিকে আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে ইন্টার মিলান। সিরি ‘আ’-তে গত ৫ সেপ্টেম্বর নাপোলির বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়েও লাউতারো মার্তিনেজের জোড়া গোল ও মার্কাস থুরামের গোলে ৩-২ ব্যবধানের দুর্দান্ত জয় পেয়েছিল ইতালিয়ান ক্লাবটি।

সাম্প্রতিক ফর্মেও এগিয়ে ইন্টার। সর্বশেষ পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্র নিয়ে অপরাজিত তারা। রিয়ালের শেষ পাঁচ ম্যাচে জয় চারটি। তবে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস রিয়ালের পক্ষেই কথা বলছে। দুই দলের শেষ চার সাক্ষাতের প্রতিটিতেই জয় পেয়েছে স্প্যানিশ ক্লাবটি। সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে বার্নাব্যুতে ২-০ গোলে জিতেছিল রিয়াল।

এদিকে একই সময়ে আরেক হাই-ভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে পোর্তোর। প্রথম রাতেই ইউরোপের দুই জায়ান্টের লড়াইয়ে জমে উঠতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
মালয়েশিয়ার কাছে হার দিয়ে ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এবার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরেছেন শুরুর একাদশে। তবে আগের ম্যাচে খেলা মিডফিল্ডার সোহেল রানাকে আজ একাদশে রাখেননি কোচ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সোহেলের প্রশংসা করেছিলেন ডুলি। আগের ম্যাচে একাদশে থাকা ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে এবার সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা। এ ছাড়া মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ভুল করা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর জায়গায় একাদশে এসেছেন জিদান ইউসুফ। গোলরক্ষক শ্রাবণ আগের ম্যাচে কয়েকটি ভালো সেভ করলেও তাঁর কিছু ভুল নজরে পড়েছিল। এরপরও তার ওপর আস্থা রেখেছেন কোচ ডুলি। অন্যদিকে, আগের ম্যাচে একাদশে থাকা ফাহমিদুল ইসলামকে রাখা হয়নি আজকের দলে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। এর আগে গত ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ম্যাচের সময় ও সম্প্রচার ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর তারিখ: সোমবার, ২৮ সেপ্টেম্বর সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস বাংলাদেশ একাদশ: শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও মোরসালিন। আরটিভি/এসকে
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে মায়ামির হার
ফ্রি কিকে গোল করা লিওনেল মেসির কাছে যেন নিয়মিত ব্যাপার। তবে রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে যে কোণ থেকে গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা, সেটি ছিল অবিশ্বাস্য। প্রায় অসম্ভব এক কোণ থেকে নেওয়া মেসির বাঁ পায়ের ফ্রি কিক জালে জড়ালেও শেষ পর্যন্ত ইনজুরি টাইমের গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মায়ামিকে।
ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে মায়ামির হার
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই আর্লিং হালান্ডের নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। অসলোতে নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চেই বসে ছিলেন পর্তুগিজ তারকা। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পাওয়া গনসালো রামোস গোল করে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়।
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রিস্টোস জোলিস। জার্মানির ডান প্রান্ত দিয়ে জোশা ভাগনোমানকে কাটিয়ে কুরবেলিসের কাছে বল বাড়ান আর্সেনালের এই উইঙ্গার।
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
আরও পড়ুন
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
ম্যাচ হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন মরিনহো
১০ জন নিয়ে আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ