ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের হ্যাটট্রিক জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে হ্যাটট্রিক জয় নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে উড়িয়ে দেওয়ার পর পাকিস্তানকেও হারিয়েছিল বাংলাদেশ। এবার কাজাখস্তানের বিপক্ষে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলার মেয়েদের হাতে।

প্রথম কোয়ার্টারেই দুই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দল গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারেও গোলের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শেষ কোয়ার্টারে আরও দুই গোল করে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে দুটি গোল করেন রিমন। লিজা ও লিমা একটি করে গোল করেন।

জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ নারী দল রয়েছে চ্যালেঞ্জার গ্রুপে। এই গ্রুপে হকির উন্নয়নশীল দেশগুলো অংশ নিচ্ছে। বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ হংকং।

চ্যালেঞ্জার গ্রুপে অবস্থানের ওপর নির্ভর করে এলিট গ্রুপের দলের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচের প্রতিপক্ষ ঠিক হবে। এদিকে, বাংলাদেশ পুরুষ দল মঙ্গলবার বিকেলে কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
মালয়েশিয়ার কাছে হার দিয়ে ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এবার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরেছেন শুরুর একাদশে। তবে আগের ম্যাচে খেলা মিডফিল্ডার সোহেল রানাকে আজ একাদশে রাখেননি কোচ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সোহেলের প্রশংসা করেছিলেন ডুলি। আগের ম্যাচে একাদশে থাকা ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে এবার সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা। এ ছাড়া মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ভুল করা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর জায়গায় একাদশে এসেছেন জিদান ইউসুফ। গোলরক্ষক শ্রাবণ আগের ম্যাচে কয়েকটি ভালো সেভ করলেও তাঁর কিছু ভুল নজরে পড়েছিল। এরপরও তার ওপর আস্থা রেখেছেন কোচ ডুলি। অন্যদিকে, আগের ম্যাচে একাদশে থাকা ফাহমিদুল ইসলামকে রাখা হয়নি আজকের দলে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। এর আগে গত ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ম্যাচের সময় ও সম্প্রচার ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর তারিখ: সোমবার, ২৮ সেপ্টেম্বর সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস বাংলাদেশ একাদশ: শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও মোরসালিন। আরটিভি/এসকে
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
বৃষ্টির কারণে ওমানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। ফলে এশিয়ান গেমস ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে মালয়েশিয়াকে।
কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
অবিশ্বাস্য ইনিংসে কোহলির যত রেকর্ড
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন বিরাট কোহলি। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটের জয় পেয়েছে ভারত।
অবিশ্বাস্য ইনিংসে কোহলির যত রেকর্ড
জাতীয় দলের দুই অধিনায়ক কেন আইকন নন, ব্যাখ্যা দিলেন তামিম
জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের বাদ দিয়ে ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ‘ডমেস্টিক-৩’-এ ছয় আইকন ক্রিকেটার বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে তালিকায় জায়গা হয়নি জাতীয় দলের দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের।
জাতীয় দলের দুই অধিনায়ক কেন আইকন নন, ব্যাখ্যা দিলেন তামিম
আরও পড়ুন
জ্যোতির করমর্দন না করা নিয়ে এবার মুখ খুলল বিসিবি
মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ
সেমিফাইনালে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
জাপানের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের