
২০২৬ বিশ্বকাপের সবচেয়ে আলোচিত কয়েকটি ফুটবলারের মধ্যে একজন হলো কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়া। দুর্দান্ত ফুটবল খেলে বদলে গেছে তার জীবনের চিত্র। এবার বর্ষসেরা গোলকিপার হিসেবে মনোনয়ন পেয়েছেন এই ফুটবলার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বর্ষসেরা পুরুষ গোলকিপারদের ক্যাটাগরিতে সম্মানজনক ‘ইয়াসিন ট্রফির’ জন্য মনোনীত ১০ সদস্যের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল।
তালিকায় জায়গা পেয়েছেন টানা দুবার এই ট্রফি জেতা আর্জেন্টাইন তারকা এমি মার্টিনেজ। জায়গা হয়নি সর্বশেষ এই ট্রফি জেতা দোনারুম্মার।
পাশাপাশি রিয়াল মাদ্রিদের বেলজিয়ান তারকা থিবো কর্তোয়া, স্পেনের হয়ে দুর্দান্ত সময় কাটানো উনাই সিমন এবং আর্সেনালের স্প্যানিশ গোলরক্ষক ডেভিড রায়াও আছেন সংক্ষিপ্ত এই তালিকায়। বিশ্বকাপের চমক দেখানো ভোজিনিয়াও আছেন।
২০২৬ সালের বর্ষসেরা গোলকিপারদের জন্য মনোনীত ১০ জন
ইয়াসিন বুনো (মরক্কো/আল হিলাল)
থিবো কুর্তোয়া (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)
হুয়ান গার্সিয়া (স্পেন/এসপানিওল)
গ্রেগর কোবেল (সুইজারল্যান্ড/বরুসিয়া ডর্টমুন্ড)
এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা/অ্যাস্টন ভিলা)
এদুয়ার্দ মেন্দি (সেনেগাল/আল আহলি)
ডেভিড রায়া (স্পেন/আর্সেনাল)
মাতভেই সাফোনভ (রাশিয়া/পিএসজি)
উনাই সিমন (স্পেন/আতলেতিক বিলবাও)
ভোজিনিয়া (কেপ ভার্দে/শ্যাভেস)
আগামী ২৬ অক্টোবর ব্যালন ডি’অর বিজয়ীয়র নাম ঘোষণা হওয়ার কথা। একই অনুষ্ঠানে বর্ষসেরা গোলকিপারকে ইয়াসিন ট্রফি তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, সাধারণত ফ্রান্সের প্যারিসে এই অনুষ্ঠান আয়োজিত হলেও এবার ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে আয়োজক সংস্থা ‘ফ্রান্স ফুটবল’।
ফুটবল ইতিহাসের সর্বপ্রথম ব্যালন ডি'অর জয়ী কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউসকে বিশেষ সম্মান জানাতে এবারের অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে।
আরটিভি/এসআর



