ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন মেয়াদে যাত্রার প্রথম ম্যাচেই সাবেক ক্লাব ইন্টারের বিপক্ষে দারুণ জয় পেলেন পর্তুগিজ কোচ হোসে মরিনিয়ো। রিয়ালের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে ১৪তম মিনিটে ইন্টারের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে এগিয়ে যায় রিয়াল। কার্টিস জোন্সের দুর্বল পাসে চাপে পড়ে যান ইয়ান বিসেক। সেই সুযোগে বল কেড়ে নিয়ে ব্রাহিম দিয়াজ বাড়িয়ে দেন এমবাপ্পের দিকে। বল পেয়েই দুর্দান্ত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।

প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। নিজেদের বক্সে বল পায়ে কিছুটা সময় নেওয়ার সুযোগে ইন্টার গোলরক্ষক জোসেপ মার্তিনেজকে চাপে ফেলেন ভালভার্দে। উরুগুয়ের এই মিডফিল্ডার বল ছিনিয়ে নিয়ে খালি জালে ঠেলে দেন। ফলে প্রথমার্ধেই ২-০ গোলের লিড পায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে ক্রিস্টিয়ান কিভুর ইন্টার মিলান। ৭৭তম মিনিটে লাউতারো মার্তিনেজের চমৎকার ক্রস থেকে জোরালো শটে গোল করেন কার্লোস অগাস্টো। এতে ম্যাচে ফেরার আশা জাগে ইতালিয়ান ক্লাবটির।

শেষ দিকে সমতায় ফিরতে একাধিক আক্রমণ চালায় ইন্টার। তবে রিয়ালের গোলরক্ষক থিবো কুর্তোয়া দুর্দান্ত কয়েকটি সেভ করে দলের জয় নিশ্চিত করেন। শেষ মুহূর্তে হেনরিখ মখিতারিয়ানের নিশ্চিত গোলমুখী শট ফিরিয়ে দিয়ে রিয়ালের ৩ পয়েন্ট ধরে রাখেন তিনি।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করে রিয়াল মাদ্রিদ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
প্রথম ম্যাচের অস্বস্তিকর ফলের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিকেলে মাঠে নামছে ব্রাজিল দল।
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
মালয়েশিয়ার কাছে হার দিয়ে ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এবার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরেছেন শুরুর একাদশে। তবে আগের ম্যাচে খেলা মিডফিল্ডার সোহেল রানাকে আজ একাদশে রাখেননি কোচ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সোহেলের প্রশংসা করেছিলেন ডুলি। আগের ম্যাচে একাদশে থাকা ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে এবার সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা। এ ছাড়া মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ভুল করা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর জায়গায় একাদশে এসেছেন জিদান ইউসুফ। গোলরক্ষক শ্রাবণ আগের ম্যাচে কয়েকটি ভালো সেভ করলেও তাঁর কিছু ভুল নজরে পড়েছিল। এরপরও তার ওপর আস্থা রেখেছেন কোচ ডুলি। অন্যদিকে, আগের ম্যাচে একাদশে থাকা ফাহমিদুল ইসলামকে রাখা হয়নি আজকের দলে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। এর আগে গত ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ম্যাচের সময় ও সম্প্রচার ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর তারিখ: সোমবার, ২৮ সেপ্টেম্বর সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস বাংলাদেশ একাদশ: শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও মোরসালিন। আরটিভি/এসকে
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে মায়ামির হার
ফ্রি কিকে গোল করা লিওনেল মেসির কাছে যেন নিয়মিত ব্যাপার। তবে রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে যে কোণ থেকে গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা, সেটি ছিল অবিশ্বাস্য। প্রায় অসম্ভব এক কোণ থেকে নেওয়া মেসির বাঁ পায়ের ফ্রি কিক জালে জড়ালেও শেষ পর্যন্ত ইনজুরি টাইমের গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মায়ামিকে।
ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে মায়ামির হার
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই আর্লিং হালান্ডের নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। অসলোতে নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চেই বসে ছিলেন পর্তুগিজ তারকা। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পাওয়া গনসালো রামোস গোল করে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়।
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরও পড়ুন
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
ম্যাচ হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন মরিনহো
১০ জন নিয়ে আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ