ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রেসবক্সে বৃষ্টিতে ভিজল সাংবাদিকরা, ন্যু ক্যাম্পের সংস্কার নিয়ে চরম সমালোচনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
বৃষ্টির পানিতে ক্যাম্প ন্যুর প্রেসবক্সের একাংশ ভিজে যায়। ছবি: ভিডিও থেকে নেওয়া

উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে ডাচ ক্লাব ফেইনুর্ডকে বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। দলের এই বড় জয় ছাপিয়ে আলোচনায় বার্সেলোনার হোম ভেন্যু ক্যাম্প ন্যুর সংস্কার ও বেহাল চিত্র।

বুধবার (৯ সেপ্টেম্বর) ন্যু ক্যাম্পে খেলা চলার সময় স্টেডিয়ামের প্রেস বক্সের অংশে ঢুকে পড়ে বৃষ্টির পানি। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, কাজ ফেলে কয়েকজন সাংবাদিককে সরে যেতে হয়।

ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, ক্যাম্প ন্যুর একটি অংশের ছাদ থেকে ঝরনার মতো বৃষ্টির পানি পড়তে থাকে।
পানিতে ভিজে যায় সাংবাদিকদের টেবিল, আসন ও বিভিন্ন সরঞ্জাম। কেউ কেউ দ্রুত নিজেদের মোবাইল, ব্যাগ ও নোট সরিয়ে নেন।

তবে এটিকে ক্যাম্প ন্যুর ‘নতুন ছাদ ফুটো’ বলা ঠিক হবে না। কারণ, স্টেডিয়ামের সংস্কার কাজ এখনো শেষ হয়নি।

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, স্টেডিয়ামের তৃতীয় স্তরের কাজ শেষ হয়নি এবং রিট্র্যাকটেবল রুফ (যে ছাদ সহজে খোলা ও বন্ধ করা যায়) বসানোর কাজও এখনো বাকি। সেই কাজ শুরু হওয়ার কথা ২০২৭ সালের মাঝামাঝি সময়ে।

জার্মান সংবাদমাধ্যম লাওলা১ জানিয়েছে, ক্যাম্প ন্যুতে এখনো ছাদ নেই। সংস্কার প্রকল্পে ব্যয় এরই মধ্যে এক বিলিয়ন ইউরোর বেশি হয়েছে। অবশ্য প্রবল বৃষ্টিও বার্সেলোনার পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে দেয়নি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল, হ্যাটট্রিক হারের লজ্জা হামজাদের
আসিয়ান কাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে লক্ষ্য হিসেবে টুর্নামেন্ট থেকে ৩-৪ পয়েন্ট অর্জনের কথা জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে বিপরীত চিত্র দেখা গেছে মাঠের পারফরম্যান্সে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই প্রতিপক্ষে সামতে দাঁড়াতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিনরা। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ ও সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলের সম্মানজনক ব্যবধানে হারলেও ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশকে রীতিমতো লজ্জায় ডুবিয়ে হামজা-মোরসালিনরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। বিস্তারিত আসছে....  
বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল, হ্যাটট্রিক হারের লজ্জা হামজাদের
এক পরিবর্তন নিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ
টানা দুই হারে ফিফা আসিয়ান কাপ থেকে আগেই বিদায় ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে টমাস ডুলির শিষ্যরা। এই ম্যাচের একাদশে ১টি পরিবর্তন এনেছে বাংলাদেশ কোচ। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে স্ট্রাইকিং পজিশনে শেখ মোরসালিনের জায়গায় আজ শুরুর একাদশে সুযোগ পেয়েছেন শাহরিয়ার ইমন। ইমনের দুই পাশে আক্রমণে ধার বাড়াতে থাকছেন শুকি ইতোফুসা (বাঁয়ে) এবং রাকিব হোসেন (ডানে)। মাঝমাঠের নিয়ন্ত্রণ থাকবে অধিনায়ক জামাল ভূঁইয়ার কাঁধে; তাকে সঙ্গ দেবেন ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরী ও শমিত সোম।  এছাড়া রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকছেন সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ। আর গোলপোস্টের নিচে যথারীতি থাকছেন মেহেদী হাসান শ্রাবণ। বাংলাদেশ একাদশ গোলরক্ষক: মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগ: সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ। মাঝমাঠ: হামজা চৌধুরী, শমিত সোম ও জামাল ভূঁইয়া (অধিনায়ক)। আক্রমণভাগ: শুকি ইতোফুসা, শাহরিয়ার ইমন ও রাকিব হোসেন। আরটিভি/এসআর
এক পরিবর্তন নিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি পেলেন পর্তুগালের যে ফুটবলার
নরওয়ের বিপক্ষে বেঞ্চে বসে থাকতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এরপর নাটকীয়ভাবে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।  এতেই উয়েফা নেসনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগাল দলের ফুটবলারদের জার্সি নম্বরে এসেছে বড় পরিবর্তন। রোনালদোর সেই আইকনিক ‘৭’ নম্বর জার্সি পরে মাঠে নামবেন রাফায়েল লিয়াও। বৃহস্পতিবার (১ অক্টোবর) কোপেনহেগেনে নেসনস লিগের ‘এ৪’ গ্রুপের ম্যাচে স্বাগতিক ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল।  ম্যাচের জন্য উয়েফার ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে প্রত্যাশিতভাবেই নেই রোনালদো। উয়েফার দেওয়া পর্তুগালের স্কোয়াড লিস্টে নতুন করে জার্সি নম্বরও দেওয়া হয়েছে।  যেখানে দেখা গেছে লিয়াও এখন পর্তুগালের হয়ে ‘৭’ নম্বর পরে নামবেন। সাধারণত ১৭ নম্বর জার্সি পরে মাঠে নামতেন লিয়াও। তিনি ৭ নম্বর পাওয়ায় তার সাবেক ১৭ নম্বর জার্সিটি দেওয়া হয়েছে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া ফাবিও সিভাকে।  আরটিভি/এসআর
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি পেলেন পর্তুগালের যে ফুটবলার
‘ডক্টর’ লিওনেল মেসি
ফুটবলে সম্ভাব্য সব শিরোপায় জিতেছেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। এবার তার বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও একটি নতুন পরিচয় ‘ডক্টর’ উপাধি যুক্ত হতে যাচ্ছে। আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলারকে সম্মানসূচক ডক্টরেট দিতে যাচ্ছে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির দেওয়া সর্বোচ্চ সম্মানসূচক স্বীকৃতি এটি। সর্বসম্মতিক্রমে মেসিকে এই সম্মান দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়টির সুপিরিয়র কাউন্সিল। মূলত মেসির অসাধারণত্ব, অধ্যবসায়, বিনয় এবং আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে তার দায়বদ্ধতাকেই বিশেষভাবে এখানে তুলে ধরা হয়েছে। আগামী ৬ অক্টোবর মেসির হাতে এই সম্মানসূচক ডক্টরেট তুলে দেওয়া হবে। আর দিনটি তার জন্য হয়ে উঠবে আরও আবেগঘন। কারণ, একই দিন, কয়েক ঘণ্টা পরই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে রেকর্ড আটবারের এই ব্যালন ডি’অর জয়ীর। মনুমেন্টালে বিশেষভাবে আয়োজিত বিদায়ী ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের মধ্য দিয়েই দুই দশকেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। দেশের হয়ে এটি তার ২০৮তম ও শেষ ম্যাচ হতে যাচ্ছে। এ নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, মেসিকে “তিনি যে বিদায়ের যোগ্য, সেই বিদায় দেওয়ার জন্যই” এই ম্যাচের আয়োজন করা হয়েছে। আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ পথচলায় অসংখ্য স্মরণীয় অর্জন রয়েছে। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ—সবই তার ট্রফি ক্যাবিনেটে জায়গা করে নিয়েছে।  একইসঙ্গে তার পায়ের জাদু আর্জেন্টাইন সমর্থকসহ বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। তবে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়ের এই সম্মান শুধু মেসির ট্রফি কিংবা পরিসংখ্যানের জন্য নয়।  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিনয়, অধ্যবসায় এবং আর্জেন্টিনার সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন প্রতিনিধি হিসেবে ভূমিকার ওপরও গুরুত্ব দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান রিকারদো গেলপি মেসিকে আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন আদর্শ এবং দূত হিসেবে উল্লেখ করেছেন। সব মিলিয়ে, আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সি শেষবারের মতো গায়ে তোলার আগে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে যোগ হতে যাচ্ছে আরও একটি বিশেষ পরিচয় ‘ডক্টর মেসি’। আরটিভি/এসআর
‘ডক্টর’ লিওনেল মেসি
মেসিকে ছাড়া নতুন যুগে দুর্দান্ত শুরু আর্জেন্টিনার
লিওনেল মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুতেই বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসিবিহীন প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।
মেসিকে ছাড়া নতুন যুগে দুর্দান্ত শুরু আর্জেন্টিনার
আরও পড়ুন
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার সেভেনআপ
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা