ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার সেভেনআপ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ এএম
রাফিনিয়া। ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলবন্যায় ভাসিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুর্দান্ত ফর্মে থাকা ফরোয়ার্ড রাফিনিয়ার হ্যাটট্রিকে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৭-২ গোলের বড় জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল।

ম্যাচজুড়েই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। শুরু থেকেই রেসিংকে চাপে রেখে দ্রুতই এগিয়ে যায় স্বাগতিকরা। অষ্টম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোয়াও ক্যান্সেলোর নেওয়া জোরালো শট ক্রসবারে লেগে জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় বার্সা।

এরপরও আক্রমণের ধার কমেনি কাতালানদের। ১৯ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান দ্বিগুণ করতে পারেননি করিম আদেয়েমি। তবে তিন মিনিট পর রাফিনিয়াকে ডি-বক্সে ফাউল করা হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিক থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন রাফিনিয়া।

ম্যাচের ধারার বিপরীতে ৩০ মিনিটে একটি গোল শোধ করে রেসিং। ডি-বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে গোল করেন মাগুয়েত গেয়ি। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ছয় মিনিট পর ক্যান্সেলোর জোরালো শট রেসিংয়ের এক ফুটবলারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।

বিরতির ঠিক আগে ব্যবধান আরও বাড়ান রাফিনিয়া। ৪২ মিনিটে দানি ওলমোর পাস থেকে ফাঁকা জায়গায় বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফলে ৪-১ গোলে এগিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতির আগে আরও একবার গোলের সুযোগ পেয়েছিল বার্সা। করিম আদেয়েমি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। তবে লামিনে ইয়ামালের নিচু শট ঠেকিয়ে দেন রেসিং গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায় বার্সেলোনা। ইয়ামালের একটি শট পোস্টে আঘাত করলেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৬৫ মিনিট পর্যন্ত। এ সময় গোলরক্ষক ভয়চেক সেজনির ভুলে রেসিংয়ের ইয়াসির জাবিরি গোল করে ব্যবধান কমান। প্রতিপক্ষের চাপে বল ক্লিয়ার করতে গিয়ে পিছলে পড়েন সেজনি, সুযোগ কাজে লাগিয়ে টোকায় বল জালে পাঠান জাবিরি।

তবে এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি রেসিং। বার্সেলোনার আক্রমণের মুখে একের পর এক গোল হজম করে তারা। শেষ পর্যন্ত ৭-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালান জায়ান্টরা। রাফিনিয়ার হ্যাটট্রিকের পাশাপাশি বার্সেলোনার হয়ে গোলের তালিকায় নাম লেখান ক্যান্সেলো, গ্যাব্রিয়েল জেসুস ও লামিনে ইয়ামাল। আর একটি গোল আসে রেসিংয়ের আত্মঘাতী প্রচেষ্টায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা-আসিয়ান কাপে চরম ব্যর্থতার প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
আরও পড়ুন
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
১০ জন নিয়ে আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ