ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

২০৯৯ সাল পর্যন্ত নিষেধাজ্ঞা পেলেন আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম
ছবি: সংগৃহীত

মৌসুমের শুরুতেই একের পর এক ধাক্কা খাচ্ছেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে বর্তমানে ক্লাবহীন এই ফুটবলার এবার পড়েছেন ট্রাফিক আইনের জালে। প্রতীকীভাবে ২০৯৯ সাল পর্যন্ত গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, ট্রাফিক আইন ভঙ্গের কারণে ইকার্দির ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে বুয়েনস আয়ার্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার সূত্রপাত ইকার্দির প্রেমিকা ইউজেনিয়া ‘লা চিনা’ সুয়ারেজের পোস্ট করা একটি ভিডিও থেকে। সেখানে দেখা যায়, চলন্ত গাড়িতে সিটবেল্ট না বেঁধে শরীরের অর্ধেকের বেশি অংশ জানালা দিয়ে বাইরে বের করে রেখেছেন সুয়ারেজ। আর গাড়িটি চালাচ্ছিলেন ইকার্দি। ভিডিওতে একাধিক ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়ও ধরা পড়ে। পরে জানা যায়, ইকার্দির ড্রাইভিং লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল।

বুয়েনস আয়ার্স প্রদেশের আইন ১৩৯২৭ অনুযায়ী, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতীকীভাবে ১ জানুয়ারি ২০৯৯ সাল পর্যন্ত ইকার্দিকে গাড়ি চালানো থেকে নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, লাইসেন্স ফিরে পেতে ইকার্দিকে নতুন করে পরীক্ষা দিতে হবে। পাশাপাশি গাড়ি চালানোর জন্য তার শারীরিক ও মানসিক সক্ষমতাও মূল্যায়ন করা হবে।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইকার্দিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন লাইসেন্স পাওয়ার আগে গাড়ি চালানোর জন্য তার শারীরিক ও মানসিক যোগ্যতা যাচাই করতে হবে। সড়ক নিরাপত্তার ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

মাঠের ফুটবলেও অবশ্য অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ইকার্দি। গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর কাতার, মেক্সিকো ও আর্জেন্টিনার কয়েকটি ক্লাবের সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে এখনো নতুন কোনো ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছাতে পারেননি ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।

সূত্র: গোলডটকম।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন দুশ্চিন্তায় ইন্টার মিলান। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ।
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
আরও পড়ুন
ওয়েস্ট হ্যামে যোগ দিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার