ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ এএম
ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই আর্লিং হালান্ডের নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। অসলোতে নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চেই বসে ছিলেন পর্তুগিজ তারকা। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পাওয়া গনসালো রামোস গোল করে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগাল। ১৭তম মিনিটে পেদ্রো নেতোর ক্রস থেকে নিচু কোনাকুনি শটে গোল করে দলকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। ওয়েলসের বিপক্ষে আগের ম্যাচেও পর্তুগালের জয়সূচক গোলটি করেছিলেন এই ফরোয়ার্ড।

তবে পিছিয়ে পড়ার পর দ্রুতই ম্যাচে ফেরে নরওয়ে। ৫১তম মিনিটে গোল করে ব্যবধান সমতায় ফেরান আর্লিং হালান্ড। নেশনস লিগে এটি ছিল তার ২২তম গোল। এই গোলের মাধ্যমে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রোনালদো ও সার্বিয়ার আলেক্সান্দার মিত্রোভিচের চেয়ে সাত গোল এগিয়ে গেলেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

হালান্ডের গোলের মাত্র তিন মিনিট পরই আবার এগিয়ে যায় পর্তুগাল। নরওয়ের গোলরক্ষক ওরজান নিল্যান্ডের ভুল পাস কেড়ে নিয়ে গোল করেন গনসালো রামোস। শেষ পর্যন্ত তার সেই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

দ্বিতীয়ার্ধে আরও একবার গোল করেছিলেন রামোস। নিল্যান্ডের আরেকটি ভুলের সুযোগ নিয়ে বল জালে পাঠান তিনি। তবে ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে রামোস বলেন, প্রত্যেক মুহূর্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি ডাক পেলে কী করতে পারি এবং দলে কী অবদান রাখতে পারি, সেটা দেখানো। এটা ছিল দলের জন্য আমার নিদর্শন শুধু গোল নয়, মাঠে আমি যা করি সবকিছুই।

এদিকে, পর্তুগালের হয়ে ওয়েলসের বিপক্ষে শুরুর একাদশে থাকা রোনালদো এবার পুরো ম্যাচই কাটিয়েছেন বেঞ্চে। আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগাল। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নরওয়ে। একই পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে ডেনমার্ক। তারা ২-০ গোলে হারিয়েছে ওয়েলসকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রিস্টোস জোলিস। জার্মানির ডান প্রান্ত দিয়ে জোশা ভাগনোমানকে কাটিয়ে কুরবেলিসের কাছে বল বাড়ান আর্সেনালের এই উইঙ্গার।
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে সাত পরিবর্তন
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলনে একাদশে সাতটি পরিবর্তন এনেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। পাশাপাশি কৌশলগত ছকেও পরিবর্তন এনে ৪-৩-৩ ফরমেশনে দলকে অনুশীলন করিয়েছেন ইতালিয়ান এই কোচ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে সাত পরিবর্তন
ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত
ইসরায়েলের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ বয়কট না করে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। তবে গাজা যুদ্ধে নিহতদের স্মরণে ম্যাচে কালো আর্মব্যান্ড পরবেন আইরিশ ফুটবলাররা। পাশাপাশি ম্যাচ-পূর্ববর্তী কিছু আনুষ্ঠানিকতাও এড়িয়ে যাবে দলটি।
ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত
৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন মদ্রিচ
৪১ বছর বয়সেও লুকা মদ্রিচের পায়ের জাদু কমেনি। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের গুঞ্জনের মধ্যেই উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন ক্রোয়েশিয়ার এই তারকা মিডফিল্ডার।
৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন মদ্রিচ
জাতীয় দলের হয়ে এক ম্যাচে ১১ জনের অভিষেক, ইতিহাস গড়লেন সুলিভান
পেরুর বিপক্ষে বড় জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে ৪-১ গোলের এই জয়ের ম্যাচটি বিশেষ হয়ে থাকল আরও একটি কারণে এক ম্যাচেই জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে ১১ জন ফুটবলারের।
জাতীয় দলের হয়ে এক ম্যাচে ১১ জনের অভিষেক, ইতিহাস গড়লেন সুলিভান
আরও পড়ুন
১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানসিটি, সামনে কঠিন শাস্তির শঙ্কা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
চোখ ধাঁধানো হেডে হাজার গোলের আরও কাছে রোনালদো
পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির শুভসূচনা