ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০১:২০ পিএম
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যখন উৎসবের আবহ, তখন ভিন্ন চিত্র অতিথি দল বেনিনের শিবিরে। বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোরে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ফিফা র‍্যাঙ্কিংয়ের ৯৩তম দলটি। তবে ম্যাচের আগে একের পর এক সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

মেসির বিদায়ী ম্যাচের গুরুত্ব বোঝাতে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, পাঁচটি মনুমেন্তাল স্টেডিয়াম থাকলেও কানায় কানায় দর্শক পূর্ণ থাকত। এমন ঐতিহাসিক ম্যাচে বেনিনের বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে মাঠে আর্জেন্টিনার গোল উৎসব হতে পারে এমন আশঙ্কা থাকছেই। তবে মাঠের বাইরেই এরই মধ্যে কঠিন সময় পার করছে বেনিন।

প্যান আফ্রিকান আউটলেট মেগা স্পোর্টস মিডিয়া ও সাংবাদিক রোমাইন মলিনার প্রতিবেদনে উঠে এসেছে, আর্জেন্টিনায় পৌঁছানোর আগে থেকেই নানা সমস্যায় পড়েছে বেনিন দল। প্রায় ২৫ ঘণ্টা বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণের ধকল পোহাতে হয়েছে তাদের। দীর্ঘ ভ্রমণে দলের এক ভিডিও অ্যানালিস্ট মাথা ঘোরার সমস্যায় পড়ে কিছুক্ষণের জন্য অচেতনও হয়ে যান।

আর্জেন্টিনায় পৌঁছানোর পরও স্বস্তি মেলেনি বেনিনের। দলের টিম হোটেলের একটি ফ্লোরে নেই গরম পানির ব্যবস্থা। বন্ধ রয়েছে সাউনা সার্ভিসও। জিমের অবস্থা আরও হতাশাজনক সেখানে রয়েছে মাত্র দুটি ট্রেডমিল ও দুটি স্টেশনারি বাইক। প্রয়োজনীয় কিছু সরঞ্জাম এখনো পৌঁছায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুধু তাই নয়, অনুশীলনের জন্য বেনিনকে ব্যবহার করতে হচ্ছে কৃত্রিম টার্ফের মাঠ। পেশাদার জাতীয় দলের উপযোগী ফিটনেস রুমের ব্যবস্থাও নেই বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে দলের তিন খেলোয়াড় জুনিয়র ওলাইতান, শার্লেমাগনে আজোনজিতোদে ও সাহিদ এনগোবিকে ঘিরেও তৈরি হয়েছে অনিশ্চয়তা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

মেসির বিদায়ী ম্যাচের মতো গুরুত্বপূর্ণ একটি ম্যাচের আগে বেনিনের এমন পরিস্থিতি স্বাভাবিকভাবেই অস্বস্তি তৈরি করেছে। ম্যাচ আয়োজনের আর্থিক ব্যবস্থাপনাও প্রশ্নের মুখে তুলেছেন রোমাইন মলিনা। তার প্রশ্ন, ম্যাচ থেকে যে আয় হবে, তার পুরোটা কেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) পাবে? বেনিনেরও কেন সেই আয়ে অংশ থাকবে না?

এর আগে, বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ আয়োজন নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। এবার বেনিনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে প্রকাশিত অভিযোগ নতুন করে প্রশ্ন তুলছে মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে যে বিশাল আয়োজন, তার সঙ্গে অতিথি দলের সুযোগ-সুবিধা ও প্রস্তুতির ব্যবস্থাপনাও কি একই মাত্রায় গুরুত্ব পাচ্ছে?

মাঠে মেসির শেষ জাতীয় দলের ম্যাচটি স্মরণীয় করে রাখতে প্রস্তুত আর্জেন্টিনা। তবে তার আগে মাঠের বাইরের ব্যবস্থাপনা নিয়ে ওঠা প্রশ্নগুলো বেনিনের জন্য ম্যাচটিকে ইতোমধ্যেই দুঃস্বপ্নে পরিণত করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
লিওনেল মেসি ছিলেন না। প্রতিপক্ষ বুরকিনা ফাসোর দলও ছিল না পূর্ণ শক্তির। তবু বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে রোববার গোলের বন্যা বইয়ে দিয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
প্রীতি ম্যাচের সংখ্যা কমিয়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের লক্ষ্যে এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
সার্বিয়াকে হারিয়ে নেশনস লিগের শীর্ষে নেদারল্যান্ডস
উয়েফা নেশনস লিগে অপরাজিত থাকার পাশাপাশি পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে নেদারল্যান্ডস।
সার্বিয়াকে হারিয়ে নেশনস লিগের শীর্ষে নেদারল্যান্ডস
রোনালদোবিহীন পর্তুগালের টানা চার জয়
ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই দুর্দান্ত ছন্দে ছুটছে পর্তুগাল। নেশনস লিগে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে হোর্হে জেসুসের দল। এই জয়ে ‘গ্রুপ এ৪’-এ শতভাগ জয়ের ধারা ধরে রাখার পাশাপাশি নকআউট পর্বের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার রাতে এস্তাদিও দো দ্রাগাওয়ে অবশ্য সহজে জয় পায়নি পর্তুগাল। ৩৬তম মিনিটে দুর্দান্ত এক গোলে নরওয়েকে এগিয়ে দেন ক্রিস্টোফার আজের। বক্সের বাইরে থেকে তার বাঁকানো শট সরাসরি জালে জড়িয়ে যায়। তবে দুই মিনিট পরই ম্যাচে ফেরে স্বাগতিকরা। নুনো মেন্দেসের থ্রো-ইন থেকে বল পেয়ে বক্সের প্রান্ত থেকে দারুণ শটে গোল করেন জোয়াও কানসেলো। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ম্যাচে ফের এগিয়ে যাওয়ার সুযোগ পায় দুই দলই। কানসেলো নিজের দ্বিতীয় গোলের কাছাকাছি চলে গেলেও সফল হননি। অন্যদিকে নরওয়ের বড় তারকা আর্লিং হালান্ডও পান একটি ভালো সুযোগ। তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই হালান্ডকে মাঠ থেকে তুলে নেন নরওয়ের কোচ। অবশেষে ৭৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পর্তুগাল। জোয়াও ফেলিক্সের নিখুঁত পাস ধরে চতুর ফিনিশিংয়ে বল জালে পাঠান গনসালো রামোস। তার গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা এবং শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে। ম্যাচের শেষ দিকে অবশ্য নাটক জমে ওঠে। পর্তুগালের ফ্রান্সিসকো কনসেইসাও দ্রুত দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ড পান। ফলে শেষ মুহূর্তে ১০ জনের দল হয়ে যায় পর্তুগাল। তবুও নরওয়েকে আর সমতায় ফিরতে দেয়নি জেসুসের দল। রোনালদোর অনুপস্থিতিতে আক্রমণভাগে নিজেকে মেলে ধরার সুযোগটি দারুণভাবেই কাজে লাগাচ্ছেন রামোস। আন্তর্জাতিক বিরতিতে এটি তার তৃতীয় গোল। তার ধারাবাহিক পারফরম্যান্সই পর্তুগালের আক্রমণভাগকে নতুন মাত্রা দিচ্ছে। অন্যদিকে নরওয়ের বিপক্ষে পর্তুগালের রক্ষণও প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে হালান্ডকে পুরো ম্যাচে কার্যত নিষ্ক্রিয় করে রাখে তারা। তিনটি শট নিলেও নরওয়ের এই তারকা ফরোয়ার্ড সত্যিকারের বড় সুযোগ পান মাত্র একটি, সেটিও কাজে লাগাতে পারেননি। নরওয়েকে টানা দুই ম্যাচে হারিয়ে নেশনস লিগে নিজেদের আধিপত্য ধরে রেখেছে পর্তুগাল। কোচ হিসেবে হোর্হে জেসুসের প্রথম চার ম্যাচেই চার জয় রোনালদোকে ঘিরে আলোচনার মধ্যেও যা তার শুরুটাকে করে তুলেছে দুর্দান্ত। আরটিভি/এসকে
রোনালদোবিহীন পর্তুগালের টানা চার জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
সাত গোল যেন পিছুই ছাড়ছে না ফুটবলের! এক দিন আগে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ম্যাচে দেখা গিয়েছিল সাত গোলের রোমাঞ্চ।
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
আরও পড়ুন
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো অনুশীলনে লিওনেল মেসি
মেসির শেষ ম্যাচ কবে, কখন ও কোথায়?
মেসিকে ছাড়াই বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা