ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

৯৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন এসপোসিতো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৭ এএম
ফ্রান্সেস্কো পিও এসপোসিতো। ছবি: সংগৃহীত

ইতালির জার্সিতে নতুন প্রজন্মের অন্যতম প্রতিভাবান মুখ হিসেবে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিলেন তরুণ স্ট্রাইকার ফ্রান্সেস্কো পিও এসপোসিতো। তুরস্কের বিপক্ষে ৩-১ গোলের জয়ে শেষ মুহূর্তে গোল করে শুধু দলের জয়ই নিশ্চিত করেননি, স্পর্শ করেছেন ইতালিয়ান ফুটবলের ৯৫ বছরের পুরোনো এক রেকর্ডও।

সোমবার রাতে বোলোগনার রেনাতো দাল’আরা স্টেডিয়ামে তুরস্কের বিপক্ষে ম্যাচে ৫৫তম মিনিটে জিয়ানলুকা স্কামাক্কার বদলি হিসেবে মাঠে নামেন এসপোসিতো। মাঠে নেমেই আক্রমণে নিজের উপস্থিতি জানান দেওয়া এই তরুণ ফরোয়ার্ড ম্যাচের ৮৭তম মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ইতালির তৃতীয় গোলটি করেন।

এই গোলের মধ্য দিয়ে ২১তম জন্মদিনের আগেই আন্তর্জাতিক ফুটবলে সাত গোলের মালিক হলেন এসপোসিতো। ইতালির ফুটবল ইতিহাসে কিংবদন্তি জিউসেপ্পে মেয়াৎসার পর তিনিই দ্বিতীয় খেলোয়াড়, যিনি ২১ বছর পূর্ণ হওয়ার আগেই জাতীয় দলের হয়ে সাতটি গোল করলেন।

ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, ১৯৩১ সালের ২৫ জানুয়ারি মাত্র ২০ বছর ১৫৫ দিন বয়সে ইতালির হয়ে সপ্তম গোল করেছিলেন মেয়াৎসা। দীর্ঘ ৯৫ বছর পর সেই বিরল রেকর্ডে কিংবদন্তি এই ফরোয়ার্ডের পাশে নাম লেখালেন এসপোসিতো।

তুরস্কের বিপক্ষে এই জয়ে উয়েফা নেশনস লিগের গ্রুপ-১-এ ৭ পয়েন্ট সংগ্রহ করেছে ইতালি। পয়েন্ট তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে আজ্জুরিরা। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ফ্রান্সের চেয়ে তারা পিছিয়ে আছে ৩ পয়েন্টে।

অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বেলজিয়াম। চার ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া তুরস্ক রয়েছে গ্রুপের তলানিতে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়ে আর্জেন্টিনার আক্রমণভাগের পাশাপাশি আলোচনায় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচে একটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ক্লিন শিট এনে দিয়েছেন তিনি।
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
প্রথমবারের মতো বাবা হলেন ব্রাজিলিয়ান ফুটবলার এনদ্রিক। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’। বাবার নামের সঙ্গে মিল রেখেই রাখা হয়েছে ব্যতিক্রমী এই নাম।
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সংস্থাটির সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা কোস্টারিকাকে ৭–০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোলের কৃতিত্ব দেখিয়েছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এছাড়া আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
ম্যাচের তখন ৮৮ মিনিট। ঠিক এই সময়েই দৃশ্যপট বদলে দিলেন সন্দীপ মান্ডি। তার দুর্দান্ত হেড ম্যাচের ভাগ্য গড়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ভারত। 
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
ইতালিতে চাকরির আবেদন শেষ ৭ ডিসেম্বর, থাকছে পরেও সুযোগ
১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
মোবাইলের গ্যালারির ছবি-ভিডিও ব্যবহারে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা
হঠাৎ আগুনে ইটালি প্রবাসীর ‘সব শেষ’