ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫২ পিএম
ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে চলমান পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি। পর্তুগিজ তারকার সাম্প্রতিক আচরণের সমালোচনা করে তিনি বলেছেন, রোনালদোর অহংকারই তার দীর্ঘদিনের সুনাম নষ্ট করছে।

রোনালদোর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখনই সাবেক ফরাসি স্ট্রাইকারের এমন মন্তব্য সামনে এলো। ফরাসি রেডিও অনুষ্ঠান ‘রোথেন সেনফ্লাম’-এ কথা বলার সময় পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর সমালোচনা করেন দুগারি।

সম্প্রতি পর্তুগাল দলের প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে মনোমালিন্যের জেরে জাতীয় দলের স্কোয়াড থেকে সরে দাঁড়ান রোনালদো। এই ঘটনাকে কেন্দ্র করেই হতাশা প্রকাশ করেন সাবেক এসি মিলান ও বার্সেলোনা ফরোয়ার্ড।

দুগারির মতে, রোনালদোর বর্তমান আচরণ গত দুই দশকে গড়ে ওঠা তার পেশাদার ও দলকেন্দ্রিক ভাবমূর্তির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

আরএমসিতে দেওয়া বক্তব্যে দুগারি বলেন, ‘এটা আমাকে ক্লান্ত করে তুলেছে। নিজের স্বদেশ ও নিজের জাতির প্রতি এত কম শ্রদ্ধা থাকা ভয়াবহ ব্যাপার।’

রোনালদোর পরিবর্তন নিয়েও হতাশা প্রকাশ করেন ফ্রান্সের সাবেক এই তারকা। তিনি বলেন, ‘এটা ভয়াবহ। কারণ এটা তার আগের সেই ভাবমূর্তি নয়, যেটা সে আগে দেখাত। সে একজন সুস্থ মানুষ, দলগত খেলোয়াড়, ভদ্র ও দারুণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিল। কিন্তু এখন আমার মনে হয় সে বদলে গেছে। তার অহংকার গত কয়েক মাস ধরে তাকে গ্রাস করছে।’

দুগারি আরও বলেন, রোনালদো চাইলে সম্মানের সঙ্গে জাতীয় দল থেকে সরে যেতে পারতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগও নষ্ট হয়েছে বলে মনে করেন তিনি।

‘সে চাইলে বড় দরজা দিয়ে বের হতে পারত। এখন সেই সম্ভাবনা শেষ। সবকিছু গোলমেলে হয়ে গেছে। কীভাবে আপনি চান সে ফিরে আসুক? কী করবে?’যোগ করেন দুগারি।

রোনালদোর মতো একজন কিংবদন্তি খেলোয়াড়ের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন বিশ্বকাপজয়ী এই ফরাসি। বিশেষ করে পর্তুগালের তরুণ ফুটবলারদের সামনে রোনালদোর আচরণ ভুল বার্তা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

দুগারির ভাষায়, ‘তার উচিত ছিল দায়িত্ব হস্তান্তরের পর্যায়ে থাকা। এসব কিছু হলো শুধুমাত্র শেষ আধঘণ্টা খেলানোর কথা বলে পরিকল্পনা বদলে ফেলার জন্য? পর্তুগিজ তরুণদের আপনি কী বার্তা দিচ্ছেন?’

রোনালদোর ভবিষ্যৎ নিয়ে এমনিতেই আলোচনা তুঙ্গে। এর মধ্যে দুগারির সরাসরি সমালোচনা পর্তুগিজ অধিনায়ককে ঘিরে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। এর চেয়ে আবেগঘন বিদায় আর কী হতে পারে! তবে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে শুধু আবেগ নয়, অপেক্ষা করছে ইতিহাস গড়ার হাতছানিও। বেনিনের বিপক্ষে মাঠে নামার আগে সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডের খুব কাছেই আর্জেন্টাইন মহাতারকা। বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে উৎসবের আবহ। সেই বিদায়ী ম্যাচেই নতুন একটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রয়েছে ৩৯ বছর বয়সী এই তারকার সামনে। সরাসরি ফ্রি-কিক থেকে মেসির গোলসংখ্যা এখন ৭৬টি। সর্বকালের তালিকায় তার ওপরে রয়েছেন ব্রাজিলের সাবেক তারকা মার্সেলিনহো কারিওকা, যার ফ্রি-কিক থেকে গোল ৭৮টি। অর্থাৎ বেনিনের বিপক্ষে দুটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলেই মার্সেলিনহোকে ছুঁয়ে ফেলবেন মেসি। আর তিনটি গোল করতে পারলে এককভাবে উঠে যাবেন তালিকার শীর্ষে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত কয়েকটি ফ্রি-কিক গোল করে রেকর্ডের এতটা কাছে পৌঁছেছেন মেসি। গত ২৯ আগস্ট মন্ট্রিয়লের বিপক্ষে একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। এরপর ২০ সেপ্টেম্বর সান দিয়েগোর বিপক্ষেও ফ্রি-কিক থেকে গোল পান আর্জেন্টাইন অধিনায়ক। সবশেষ ২৭ সেপ্টেম্বর কলম্বাস ক্রুর বিপক্ষে প্রায় অসম্ভব এক কোণ থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ফ্রি-কিক গোল করেন তিনি। তাতেই তার মোট ফ্রি-কিক গোলের সংখ্যা দাঁড়ায় ৭৬-এ। তাই বেনিনের বিপক্ষে সমীকরণটাও পরিষ্কার। একটি গোল করলে রেকর্ডের ব্যবধান নেমে আসবে একটিতে। দুটি গোল করলে স্পর্শ করবেন মার্সেলিনহোকে। আর তিনটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলে নতুন বিশ্বরেকর্ড গড়বেন মেসি। তবে কাজটি যে সহজ নয়, সেটিও পরিষ্কার। ক্লাব ক্যারিয়ারে একই ম্যাচে একাধিক সরাসরি ফ্রি-কিক গোল করার কীর্তি মেসির রয়েছে মাত্র চারবার। বার্সেলোনার হয়ে তিনবার এবং ইন্টার মায়ামির হয়ে একবার এমন কীর্তি গড়েছেন তিনি। আর আর্জেন্টিনার জার্সিতে এখনো একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করতে পারেননি মেসি। ফলে বেনিনের বিপক্ষে যদি সেই অসম্ভবকে সম্ভব করতে পারেন, তাহলে বিদায়ী ম্যাচেই পূরণ হতে পারে দুটি স্বপ্ন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে স্মরণীয় কীর্তি এবং সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড। জাতীয় দলের হয়ে মেসির পরিসংখ্যানও তার কিংবদন্তির পরিচয় বহন করে। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল দুটিই জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো বড় আন্তর্জাতিক শিরোপাও জিতেছেন তিনি। এবার সেই বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের শেষ অধ্যায়। বাংলাদেশের সময় ৭ অক্টোবর ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসে তখন ৬ অক্টোবর রাত ৮টা। বিদায়ী ম্যাচে মেসি কি পারবেন আবেগের রাতকে বিশ্বরেকর্ডের রাতেও পরিণত করতে? আরটিভি/এসকে
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচটি ঘিরে ইতোমধ্যে প্রস্তুত মঞ্চ, প্রস্তুত সমর্থকেরাও। তবে মাঠে বসে মেসির বিদায়ী ম্যাচ দেখার সুযোগ সবার না থাকায় বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ভক্তদের মধ্যে ম্যাচটি দেখার উপায় নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স
উয়েফা নেশনস লিগে নাটকীয় জয় পেয়েছে ফ্রান্স। ঘরের মাঠে বেলজিয়ামের বিপক্ষে ৭৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ ১৪ মিনিটে চার গোল করে ৪-১ ব্যবধানের বড় জয় তুলে নিয়েছে তারা।
১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স
৯৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন এসপোসিতো
তুরস্কের বিপক্ষে ৩-১ গোলের জয়ে শেষ মুহূর্তে গোল করে শুধু দলের জয়ই নিশ্চিত করেননি, স্পর্শ করেছেন ইতালিয়ান ফুটবলের ৯৫ বছরের পুরোনো এক রেকর্ডও।
৯৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন এসপোসিতো
আরও পড়ুন
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
চোখ ধাঁধানো হেডে হাজার গোলের আরও কাছে রোনালদো
মেসির অবসরের পরই রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা