ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির সঙ্গে বিদায় নিলেন ওতামেন্দি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ এএম
মেসির সঙ্গে বিদায় নিলেন ওতামেন্দি। ছবি: এএফপি

লিওনেল মেসির সঙ্গে বিদায় নিলেন আরও এক বিশ্বকাপ জয়ী তারকা নিকোলাস ওতামেন্দি। মেসি মতো বিদায়ী ম্যাচে গোল করেছেন এই সেন্টারব্যাক। মেসির কর্নার থেকে গোল করে যেন নিজের শেষ রাতটাকেও রাঙিয়ে রাখলেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) গোলের আনন্দ অবশ্য বেশিক্ষণ উপভোগ করতে পারেননি তিনি। মিনিট দুয়েক পরই ওতামেন্দিকে মাঠ থেকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি।

মাঠ ছাড়ার সময় গ্যালারিজুড়ে বেজে ওঠে করতালি। ‘স্ট্যান্ডিং ওভেশন’-এ বিদায় জানায় মনুমেন্টাল। সতীর্থরাও এগিয়ে এসে হাত মিলিয়ে জড়িয়ে ধরেন দীর্ঘদিনের এই সঙ্গীকে।

বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন ওতামেন্দি। তবে মেসির বিদায়ি ম্যাচকে সামনে রেখে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য তাকে বিশেষভাবে দলে ফেরান স্কালোনি। ফলে মেসির সঙ্গে একই রাতে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার সুযোগ হয় তারও।

ম্যাচের আগে এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে জাতীয় দলের হয়ে শেষ অনুশীলনও সেরে ফেলেছিলেন ওতামেন্দি। এরপর সামাজিক মাধ্যমে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতি রোমন্থন করে আবেগঘন বার্তা দেন এই ডিফেন্ডার।

‘মাঠের প্রতিটি কোণ যেন কোনো না কোনো গল্প ধরে রেখেছিল। জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করা শুধু একটি স্বপ্ন পূরণ ছিল না; এটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানগুলোর একটি।’

আর্জেন্টিনার সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন ওতামেন্দি। তবে তার বার্তার সবচেয়ে আবেগঘন অংশটি ছিল মেসিকে ঘিরে।

সতীর্থ ও বন্ধুর বিদায়ের রাতের আগে তিনি লিখেছিলেন, আগামীকাল খুব বিশেষ একটি দিন। কারণ এটি সর্বকালের সেরা খেলোয়াড়ের দিন। তোমার গল্পের অংশ হতে পারাটা আমার জন্য ছিল গর্বের, ছোট্ট মানুষ। আজ সেই ‘বিশেষ দিন’।

মেসির শেষ ম্যাচের আবেগের সঙ্গী হয়ে নিজের শেষটাও স্মরণীয় করে রাখলেন ওতামেন্দি। আর বিদায়ের আগে গোল করে রেখে গেলেন এমন এক স্মৃতি, যা আর্জেন্টিনার জার্সিতে তার শেষ অধ্যায়ের সঙ্গে চিরকাল জড়িয়ে থাকবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়ে আর্জেন্টিনার আক্রমণভাগের পাশাপাশি আলোচনায় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচে একটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ক্লিন শিট এনে দিয়েছেন তিনি।
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
প্রথমবারের মতো বাবা হলেন ব্রাজিলিয়ান ফুটবলার এনদ্রিক। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’। বাবার নামের সঙ্গে মিল রেখেই রাখা হয়েছে ব্যতিক্রমী এই নাম।
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সংস্থাটির সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা কোস্টারিকাকে ৭–০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোলের কৃতিত্ব দেখিয়েছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এছাড়া আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
ম্যাচের তখন ৮৮ মিনিট। ঠিক এই সময়েই দৃশ্যপট বদলে দিলেন সন্দীপ মান্ডি। তার দুর্দান্ত হেড ম্যাচের ভাগ্য গড়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ভারত। 
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা