ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৯ এএম
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের স্মৃতি হিসেবে সম্মান জানিয়ে কার্ড দুটির একটি সেট তুলে দেন ভেখার। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের অপরাধের জন্য লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তবে ক্যারিয়ারের বিদায়ী ম্যাচে লিওনেল মেসি দেখলেন এক ভিন্ন দৃশ্য।

বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটা তখন সবে শেষ হয়েছে মাত্র। মাঠে ক্যামেরার সব আলো তখন মেসির দিকে। শেষ বাঁশি বাজিয়ে আর্জেন্টাইন মহাতাকার দিকে এগিয়ে আসলেন ম্যাচের রেফারি ফার্নান্দো ভেখার।

ভেখারের হাতে ছিল একটি বিশেষ উপহার। লাল ও হলুদ কার্ড— যে দুটি কার্ড দিয়ে ম্যাচে খেলোয়াড়দের শাস্তি দেওয়া হয়, সেগুলোই মেসির হাতে তুলে দেন রেফারি।

তবে এই কার্ডগুলো কোন শাস্তির কার্ড নয়। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের স্মৃতি হিসেবে সম্মান জানিয়ে কার্ড দুটির একটি সেট তুলে দেন ভেখার। ম্যাচের শেষ স্মৃতি হিসেবে সেগুলো নিজের কাছে রেখে দেন আর্জেন্টাইন অধিনায়ক।

এর আগে বিদায়ী ম্যাচটাও মেসির জন্য ছিল স্বপ্নের মতো। বেনিনকে ৩-০ গোলে হারানোর ম্যাচে আর্জেন্টিনার তিন গোলেই ছিল তার সরাসরি অবদান। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজকে দিয়ে দুটি গোল করানোর পর ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজেও গোল করেন তিনি।

বিদায়ী ম্যাচে মেসির নামের পাশে থাকল ১ গোল ও ২ অ্যাসিস্ট। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে ২০৮তম বার আর্জেন্টিনার জার্সি পরে মাঠে নেমে করলেন নিজের শেষ গোলটিও।

আলবিসেলেস্তেদের হয়ে তার নামের পাশে ১২৬ গোল আর ৭০টি অ্যাসিস্ট রইলো। শুধু কার্ডই নয়, বিদায়ী ম্যাচের বলটিও মেসির হাতে তুলে দিয়ে দিনটি স্মরণীয় করে রাখা হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়ে আর্জেন্টিনার আক্রমণভাগের পাশাপাশি আলোচনায় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচে একটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ক্লিন শিট এনে দিয়েছেন তিনি।
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
প্রথমবারের মতো বাবা হলেন ব্রাজিলিয়ান ফুটবলার এনদ্রিক। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’। বাবার নামের সঙ্গে মিল রেখেই রাখা হয়েছে ব্যতিক্রমী এই নাম।
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সংস্থাটির সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা কোস্টারিকাকে ৭–০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোলের কৃতিত্ব দেখিয়েছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এছাড়া আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
ম্যাচের তখন ৮৮ মিনিট। ঠিক এই সময়েই দৃশ্যপট বদলে দিলেন সন্দীপ মান্ডি। তার দুর্দান্ত হেড ম্যাচের ভাগ্য গড়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ভারত। 
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা