ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্যালন ডি অরের দৌড়ে এমবাপ্পের বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ পিএম
ছবি: সংগৃহীত

ব্যালন ডি অরের এবারের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পের সম্ভাবনায় বড় ধাক্কা এসেছে। ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত একটি মৌসুম কাটালেও দলীয় কোনো শিরোপা না জেতায় ফরাসি তারকার ব্যালন ডি অর জয়ের সম্ভাবনা দেখছেন না পুরস্কারটির সাবেক প্রধান পাসকেল ফেরে।

এবারের ব্যালন ডি অর নিয়ে আলোচনায় হ্যারি কেইন, লামিন ইয়ামালের পাশাপাশি জোরেশোরেই রয়েছে এমবাপ্পের নাম। তবে ফেরের মতে, বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সাফল্যও গুরুত্বপূর্ণ।

ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল ব্যালন ডি অরের আয়োজক। ১৯৯৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই পুরস্কারের প্রধানের দায়িত্বে ছিলেন পাসকেল ফেরে। নিজের বই দ্য হিডেন ফেস অব দ্য ব্যালন ডি অর প্রকাশ উপলক্ষে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে এবারের লড়াই নিয়ে কথা বলেন তিনি।

এমবাপ্পে ও ইয়ামালের মধ্যে কার প্রচারণা বেশি ভালো হয়েছে এমন প্রশ্নের জবাবে ফেরে বলেন, এমবাপ্পের প্রচারণাই এগিয়ে। তবে এর প্রভাব ভোটে পড়বে বলে মনে করেন না তিনি।

ফেরে বলেন, আমার মতে, লামিন ইয়ামালের চেয়ে কিলিয়ান এমবাপ্পের প্রচারণা ভালো হয়েছে। তবে ব্যালন ডি অর এমন কিছু নয় যে আপনি চাইতে পারেন, এটা অর্জন করতে হয়।

বিচারকদের স্বাধীনতা নিয়েও আস্থা প্রকাশ করেন তিনি। তার ভাষায়, বিচারকরা স্বাধীন, অভিজ্ঞ ও সৎ। আমার মনে হয় না, কিলিয়ানের প্রচারণা খুব একটা প্রভাব ফেলবে।

এমবাপ্পের ব্যক্তিগত সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও তাকে ভোট দিতেন না বলে জানিয়েছেন ব্যালন ডি অরের সাবেক এই প্রধান। দলীয় সাফল্য ছাড়া বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতাকে অস্বাভাবিক মনে করেন তিনি।

ফেরে বলেন, সে দুর্দান্ত এক খেলোয়াড়, কিন্তু আমি তাকে ভোট দিতাম না। কোনো শিরোপা না জিতেই মনোনয়ন পাওয়া কয়েকজনের মধ্যে একজন সে। কোনো কিছু না জিতেই কারও বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগে। ফুটবল এখনও একটা দলগত খেলা।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন এমবাপ্পে। ৪৪ ম্যাচে করেন ৪২ গোল। তবে তার ব্যক্তিগত সাফল্যের বিপরীতে দলীয় অর্জন ছিল শূন্য। মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি রিয়াল।

এরপর বিশ্বকাপেও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন এমবাপ্পে। ১০ গোল করে জেতেন গোল্ডেন বুট। তিন বিশ্বকাপ মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। তবে ফ্রান্স শেষ পর্যন্ত টুর্নামেন্ট শেষ করেছে চতুর্থ হয়ে।

দলীয় সাফল্য না থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে ব্যালন ডি অর জয়ের ব্যাপারে আশাবাদী এমবাপ্পে। তার মতে, ব্যক্তিগত পুরস্কারে দলীয় সাফল্যকে অতটা গুরুত্ব দেওয়া উচিত নয়। তবে পাসকেল ফেরের মন্তব্যে সেই আশায় বড় ধাক্কাই লাগল ফরাসি তারকার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
আর্জেন্টিনার কাছে ৭-০ গোলের বড় ব্যবধানে হারের পর বুরকিনা ফাসোর ফুটবল ফেডারেশনের প্রশাসনে সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে।
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টেনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলার পরপরই নীল-সাদা জার্সিকে মিস করার অনুভূতি জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির দীর্ঘ পথচলার শেষ অধ্যায়। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পর মেসির বিদায়ী পোস্টে মন্তব্য করে তাকে সম্মান জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
আরও পড়ুন
ট্রফি না জিতলেও নিজেকে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার মনে করেছেন এমবাপ্পে
ফল দেওয়া গাছেই তো পাথর ছোড়া হয়: মরিনহো
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের
এমবাপ্পের সামনে নতুন ইতিহাসের হাতছানি