ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

নিকো পাজের জোড়া গোলে ম্যানইউকে উড়িয়ে দিলো কোমো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১০:০৫ এএম
ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় যেন কাটছেই না। উয়েফা চ্যাম্পিয়নস লিগে এবার ইতালিয়ান ক্লাব কোমোর কাছে বড় ব্যবধানে হেরেছে ইংলিশ জায়ান্টরা। বুধবার (২১ অক্টোবর) জিউসেপ্পে সিনিগালিয়া স্টেডিয়ামে আর্জেন্টাইন তরুণ নিকো পাজের জোড়া গোলে ম্যানইউকে ৪-১ ব্যবধানে হারিয়েছে সেস্ক ফ্যাব্রেগাসের দল।

কোমোর হয়ে অন্য গোল দুটি করেন আনাস্তাসিওস দুভিকাস ও ডিফেন্ডার রামোন। ইউনাইটেডের একমাত্র গোলটি করেন জশুয়া জির্কজি। এই হারে কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বাড়ল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কোমো। দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন পাজ। বক্সের সামনে হ্যারি ম্যাগুয়ারকে কাটিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। শুরুতেই গোল হজম করে চাপে পড়ে ইউনাইটেড। তবে প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুই পরিবর্তন আনেন ইউনাইটেড কোচ ক্যারিক। তবে তাতেও দলের খেলায় ইতিবাচক পরিবর্তন আসেনি। ৪৯ মিনিটে পাজের পাস থেকে গোল করে কোমোর ব্যবধান দ্বিগুণ করেন দুভিকাস। ইউনাইটেডের রক্ষণভাগের ফাঁক গলে এগিয়ে গিয়ে গোলরক্ষক সেন্নে লামেন্সকে পরাস্ত করেন গ্রিক এই ফরোয়ার্ড।

এর আট মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন পাজ। মাঝমাঠে কার্লোস বালেবার ভুল পাস থেকে বল পেয়ে দ্রুত বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন তিনি। তাতে ৫৭ মিনিটেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কোমো।

৬৭ মিনিটে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজকে তুলে জির্কজিকে মাঠে নামান ক্যারিক। কিন্তু তাতেও ইউনাইটেডের রক্ষণে ফাটল বন্ধ হয়নি। ৭৬ মিনিটে কাইকি ব্রুনোর নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন ডিফেন্ডার রামোন। তাতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের শেষ মুহূর্তে একটি গোল শোধ দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে আমাদ দিয়ালোর পাস থেকে গোল করেন জির্কজি। তবে ততক্ষণে বড় পরাজয় নিশ্চিত হয়ে যায় ইংলিশ ক্লাবটির।

দীর্ঘদিন পর এই ম্যাচে ইউনাইটেডের শুরুর একাদশে ফিরেছিলেন ডাচ ডিফেন্ডার ম্যাথাইস ডি লিট। কিন্তু তাঁর প্রত্যাবর্তনেও রক্ষণভাগের দুর্বলতা কাটেনি। পুরো ম্যাচে কোমোর আক্রমণের সামনে অসহায় দেখিয়েছে ইউনাইটেডকে।

চ্যাম্পিয়নস লিগে নিজেদের অভিষেক মৌসুমে দারুণ ছন্দে রয়েছে কোমো। প্রথম ম্যাচে আরবি লাইপজিগকে ৪-১ গোলে হারানোর পর ফেইনুর্দের কাছে ৩-২ ব্যবধানে হেরেছিল ফ্যাব্রেগাসের দল। এবার ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করল তারা।

অন্যদিকে আজারবাইজানের সাবাহকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর আতলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর এবার কোমোর কাছেও বড় ব্যবধানে হারল দলটি। তিন ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট।

দিনের অন্য ম্যাচে লিঁলকে ৪-২ গোলে হারিয়েছে গালাতাসারায়ে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়ামালকে মাথা দিয়ে গুঁতো মেরে ৪ ম্যাচ নিষিদ্ধ বার্নাল
লামিন ইয়ামালকে মাথা দিয়ে গুঁতো মারার ঘটনায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল বেতিসের মিডফিল্ডার ফাকুন্দো বার্নাল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) ডিসিপ্লিনারি কমিটি তার এই আচরণকে ‘আক্রমণাত্মক’ হিসেবে বিবেচনা করে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে।
ইয়ামালকে মাথা দিয়ে গুঁতো মেরে ৪ ম্যাচ নিষিদ্ধ বার্নাল
লাইপজিগকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হ্যাটট্রিক জয়
লাইপজিগকে ৪-১ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে দাপুটে পারফরম্যান্সে প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছে লস ব্লাঙ্কোসরা।
লাইপজিগকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হ্যাটট্রিক জয়
পেনাল্টি মিসের পর ফাঁকা গোলেও ব্যর্থ রোনালদো
ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য রাতটি ছিল হতাশায় ভরা। সৌদি প্রো লিগে নিওম এসসির বিপক্ষে একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আল-নাসরের পর্তুগিজ তারকা। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি মিসের পর দ্বিতীয়ার্ধের শুরুতে ফাঁকা গোলপোস্টে বল পাঠাতেও ব্যর্থ হন তিনি।
পেনাল্টি মিসের পর ফাঁকা গোলেও ব্যর্থ রোনালদো
হারের পর উয়েফার কাছে নালিশ জানিয়েছে বার্সা
উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কাছে ৪-২ গোলে হারের পর নতুন বিতর্কে জড়িয়েছে বার্সেলোনা। ম্যাচ শুরুর আগে পিএসজি সমর্থকদের প্রদর্শিত একটি উসকানিমূলক ব্যানারের বিরুদ্ধে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে অভিযোগ জানিয়েছে কাতালান ক্লাবটি।
হারের পর উয়েফার কাছে নালিশ জানিয়েছে বার্সা
উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামাল পিএসজি
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনার জয়রথ থামিয়ে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে রোমাঞ্চকর লড়াইয়ে কাতালান ক্লাবটিকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়নরা।
উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামাল পিএসজি
আরও পড়ুন
হারের পর উয়েফার কাছে নালিশ জানিয়েছে বার্সা
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ