ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

নারী ক্লাব বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

২০২৮ সালের ৫ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফিফার প্রথম নারী ক্লাব বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নেবে বিশ্বের সেরা ১৯টি নারী ক্লাব।

ফিফার প্রথম নারী ক্লাব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ২০২৮ সালের ৫ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির প্রথম আসর। তবে এখনো ম্যাচ আয়োজনের জন্য নির্ধারিত শহরগুলোর নাম ঘোষণা করা হয়নি।

প্রথম আসরে অংশ নেবে বিশ্বের সেরা ১৯টি নারী ক্লাব। ফিফার পরিকল্পনা অনুযায়ী, এরপর থেকে প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হবে নারী ক্লাব বিশ্বকাপ।

ইতোমধ্যে টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করেছে সাতটি ক্লাব। দলগুলো হলো ইংল্যান্ডের আর্সেনাল, স্পেনের বার্সেলোনা, মেক্সিকোর আমেরিকা, যুক্তরাষ্ট্রের গোথাম এফসি, ব্রাজিলের করিন্থিয়ান্স, চীনের উহান জিয়াংদা এবং উত্তর কোরিয়ার নেগোহ্যাং এফসি।

গত বছর সম্প্রসারিত ফরম্যাটে পুরুষদের ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। এ ছাড়া ২০২৬ সালের ফিফা বিশ্বকাপও দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথ আয়োজনে। বড় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের অভিজ্ঞতা এবং উন্নত ক্রীড়া অবকাঠামোর কারণে নারী ক্লাব বিশ্বকাপের আয়োজক হিসেবেও দেশটিকে বেছে নিয়েছে ফিফা।

ফিফার নারী ফুটবলবিষয়ক প্রধান সারাই বারেম্যান বলেন, ফিফার শীর্ষস্থানীয় টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সাফল্য, দেশটিতে নারী ফুটবলের প্রতি ব্যাপক আগ্রহ এবং উন্নত ক্রীড়া অবকাঠামো সব মিলিয়ে যুক্তরাষ্ট্রকে এই প্রতিযোগিতার জন্য সবচেয়ে উপযুক্ত আয়োজক হিসেবে গড়ে তুলেছে।

নারী ক্লাব বিশ্বকাপের প্রথম আসরকে বিশ্বজুড়ে নারী ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং ক্লাব পর্যায়ে প্রতিযোগিতার পরিসর আরও বিস্তৃত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্যালন ডি’অর জয়ের আশায় ইয়ামালের রাজকীয় আয়োজন
ব্যালন ডি’অর জয়ের স্বপ্নে এবার আগেভাগেই প্রস্তুতি সেরে রাখছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি জিতলে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়ে জমকালো উদ্‌যাপনের পরিকল্পনা করেছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ব্যালন ডি’অর জয়ের আশায় ইয়ামালের রাজকীয় আয়োজন
পেলের জন্মদিনে জেনে নিন কিংবদন্তির ১০ অজানা গল্প
ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্য, গোলের পর গোল আর একের পর এক ঐতিহাসিক অর্জন এসব মিলিয়েই পেলে হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের অবিসংবাদিত কিংবদন্তিদের একজন।
পেলের জন্মদিনে জেনে নিন কিংবদন্তির ১০ অজানা গল্প
ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসায় অবহেলার মামলার রায় ২২ ডিসেম্বর
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে করা মামলার রায় আগামী ২২ ডিসেম্বর ঘোষণা করা হবে। ছয় মাসের বিচারপ্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রায়ের তারিখ নির্ধারণ করেছেন আদালত।
ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসায় অবহেলার মামলার রায় ২২ ডিসেম্বর
অবসর নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন নেইমার
আন্তর্জাতিক ফুটবল থেকে আগেই বিদায় নিয়েছেন নেইমার জুনিয়র। ক্লাব ফুটবলেও ক্যারিয়ারের শেষ অধ্যায়ে রয়েছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।
অবসর নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন নেইমার
মেসি-মুলারের রেকর্ডে ভাগ বসালেন নয়্যার
চ্যাম্পিয়নস লিগে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। আর্সেনালের বিপক্ষে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মাঠে নেমে ইউরোপের ক্লাব ফুটবলের মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় লিওনেল মেসি ও থমাস মুলারের পাশে জায়গা করে নিয়েছেন তিনি।
মেসি-মুলারের রেকর্ডে ভাগ বসালেন নয়্যার