ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫০ পিএম
ছবি: সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের উদ্বোধনী ম্যাচে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। আজারবাইজানের রাজধানী বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই গোলের দেখা পায়নি। ফলে এক পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার যাত্রা শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯১ দেশের দল। বিশেষ এই আসরে আটজনের দল নিয়ে মাঠে নামছে প্রতিযোগীরা। ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচগুলো। প্রতিটি ম্যাচের দুই অর্ধ ২০ মিনিট করে।

বাংলাদেশ রয়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। নিজেদের প্রথম ম্যাচে বুরুন্ডিকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

এক ম্যাচে এক জয় নিয়ে ৩ পয়েন্টে গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগাল। অন্যদিকে, এক ম্যাচে এক পয়েন্ট করে নিয়ে গোল ব্যবধানের ভিত্তিতে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ও ওয়েলস। গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হচ্ছে ফিজি ও ইন্দোনেশিয়া।

আগামীকাল ২৫ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। একই দিনে ইন্দোনেশিয়ার বিপক্ষেও খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ২৬ অক্টোবর আরও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স ও বাকু ক্রিস্টাল হলে। প্রতিযোগিতা শেষে আগামী ৩ নভেম্বর সকালে বাংলাদেশের তরুণ ফুটবলারদের দেশে ফেরার কথা রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার হয়ে মাঠে নেমে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা।
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
দীর্ঘ ৪৩ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডে অবশেষে ছেদ পড়ল স্পেনের। বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়ে তাদের দীর্ঘদিনের অজেয় যাত্রার ইতি টেনেছে ইংল্যান্ড। রোমাঞ্চকর এই জয়ে উয়েফা নেশন্স লিগের গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন শ্রাবণ
২৩ বছর পর সাফ ট্রফি জয়ের খরা কাটানোর খুব কাছেই ছিল বাংলাদেশ দল। কিন্তু সেমিফাইনালে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের এক ভুলেই স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এই হারের দায় নিজের কাঁধে নিয়েছেন তরুণ গোলকিপার। রোববার (১৫ নভেম্বর) ফেসবুক পোস্টে জাতির কাছে ক্ষমা চেয়েছেন এই ফুটবলার। পোস্টে তিনি লিখেছেন, গতকাল রাতে আমি আপনাদের সবার সঙ্গে উদযাপনের স্বপ্ন দেখেছিলাম। ভারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো লিখব, তা ভাবিনি। একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে।  তিনি আরও লিখেছেন, আমি জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। আমি এই মুহূর্তকে একটি কষ্টের শিক্ষা হিসেবে নিচ্ছি। আমার সতীর্থ, কোচ ও প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে নায়ক হওয়ার কথা ছিল শ্রাবণের। একের পর এক সেভ দিয়ে বাংলাদেশকে রেখেছিলেন ম্যাচে। সেই মেহেদী হাসান শ্রাবণই শেষমেশ বনে গেলেন খলনায়ক।  ৮৫ মিনিট পর্যন্ত অন্তত ৩টি সেভ দিয়েছিলেন। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত এই সেভগুলোই বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখেছিল। মনে হচ্ছিল, ম্যাচের ভাগ্য হয়তো অতিরিক্ত সময়েই ঠিক হবে।  কিন্তু তখনই এক মুহূর্তের ভুলে সব বদলে যায়। তার একটি লং থ্রো গিয়ে পড়ে প্রতিপক্ষের পায়ে। সেই সুযোগে আবদুল সামাদ গোল করেন। এতে স্বাগতিকদের স্বপ্ন ভেঙে যায়। ফাইনালে ওঠে পাকিস্তান। আরটিভি/এসআর
ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন শ্রাবণ
পাকিস্তানের কাছে পরাজয়ের যে ব্যাখ্যা দিলেন বাংলাদেশ কোচ
ঘরের মাঠে সাফ জয়ের বড় সুযোগ হাত ছাড়া করেছে বাংলাদেশ দল। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে শেষ দিকে গোল হজম করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হামজারা। আর এই পরাজয়ের দায়সারা ব্যাখ্যা দিয়েছেন কোচ টমাস ডুলি। তার মতে, ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। তার পরিকল্পনা ছিল, প্রথম কয়েক মিনিট বল নিজেদের মধ্যে পাস দিয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানো। কিন্তু পাকিস্তানের চাপের মুখে সেটি সম্ভব হয়নি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডুলি বলেন, আমরা শুরু থেকেই ম্যাচে ঢুকতে পারিনি। পাকিস্তান কিক-অফের পর দ্রুত আমাদের ওপর চাপ তৈরি করে। আমরা কয়েকটি ভুল করেছি। এরপর ভালো করার চেষ্টা করেও পারিনি। অনেক পাস সতীর্থদের কাছে পৌঁছায়নি। ওরা খুব দ্রুতগতির ছিল এবং আমাদের শরীরী ভাষা দেখে বুঝে ফেলছিল আমরা কী করতে চাই। দ্রুত বল কেড়ে নিয়ে ওরা ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। শুরুতে আমাদের জন্য ম্যাচে ফেরা কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে কৌশল পরিবর্তন করে কিছুটা ভালো খেললেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ। মিডফিল্ডে কাজেম ও শমিতের পারফরম্যান্সে সন্তুষ্ট ডুলি। বিশেষ করে কাজেমকে তুলে নেওয়ার কথা ভাবেননি তিনি। আক্রমণভাগেও বিকল্প খেলোয়াড়ের অভাব ছিল।  কোচ বলেন, কাজেম অসাধারণ খেলেছে। অনেক বল জিতেছে, টেকনিক্যালি ভালো ছিল। শমিতও খেলায় গতি আনার চেষ্টা করছিল। তাদের পরিবর্তন করা কঠিন ছিল। আমাদের হাতে বাড়তি ফরোয়ার্ডও ছিল না। বর্তমান স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা বেশ সীমিত। পাকিস্তানের জয়সূচক গোলটি এসেছে ম্যাচের শেষ দিকে। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলের পর বল জালে জড়ায় পাকিস্তান। শ্রাবণের ভুল নিয়ে প্রশ্ন উঠলেও তরুণ এই গোলরক্ষকের পাশে দাঁড়িয়েছেন ডুলি। তার মতে, একজনের ওপর হারের দায় চাপানো ঠিক হবে না। তিনি বলেন, ‘আমি এখনও তাকে জিজ্ঞেস করিনি। আপনারা নিশ্চয়ই পরিস্থিতি বুঝতে পারছেন। এমন একটি ম্যাচ হারার পর, যেটি আমরা জিততে চেয়েছিলাম, তখন খেলোয়াড়দের অবস্থা কেমন হয়, তা বোঝা কঠিন নয়। গোলরক্ষকও একজন তরুণ খেলোয়াড়। তারা তো রোবট নয়। তাদের মস্তিষ্ক আছে, চাপ আছে। ঘরের মাঠে এত দর্শকের সামনে জেতার চাপ থাকে। গোলরক্ষক হিসেবে সে দলের শেষ প্রহরী। তার মাথায়ও কাজ করে, ভুল করলে পরিস্থিতি কঠিন হয়ে যাবে। একই পরিস্থিতিতে অন্য গোলরক্ষকরাও হয়তো এমন ভুল করতে পারতো। তাই একজনের ওপর দায় চাপানো কঠিন।’ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যে গতিময় ফুটবল দেখা গিয়েছিল, পাকিস্তানের বিপক্ষে তা অনুপস্থিত ছিল। এর কারণ হিসেবে খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি ও বিশ্রামের ঘাটতির কথা বলেছেন ডুলি। পাকিস্তান বাংলাদেশের চেয়ে কয়েক দিন বেশি বিশ্রাম পেয়েছিল। ডুলির ব্যাখ্যা, আমাদের অনেক খেলোয়াড়ের পেশিতে টান ধরেছে। এটি প্রমাণ করে, শরীর আরেকটি উচ্চমাত্রার ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। আগের ম্যাচটিও ছিল ৯০ মিনিটের তীব্র লড়াই। তবে সেদিন আমরা ভালো খেলেছিলাম এবং আত্মবিশ্বাস বেশি ছিল। আজ পাকিস্তান আমাদের চেয়ে দ্রুতগতির ছিল, শারীরিকভাবেও কিছুটা বেশি ফিট মনে হয়েছে। ওরা বেশি দৌড়াতে পেরেছে। হয়তো পাঁচ দিনের বিরতির কারণেও এমন হয়েছে। ডুলির মতে, ম্যাচের ৮৬ মিনিটে গোল হজম করা খেলোয়াড়দের জন্য বড় মানসিক ধাক্কা ছিল। বিশেষ করে ঘরের মাঠে দেশের জন্য, সমর্থকদের জন্য ফাইনালে ওঠার এত বড় সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা তাদের ওপর প্রভাব ফেলেছে। তিনি বলেন, আপনি কল্পনা করুন, ম্যাচের শেষ কয়েক মিনিটে ভাবছেন দেশের জন্য, সমর্থকদের জন্য জিততেই হবে। সাফ জয়ের এত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক তখন ৮৬ মিনিটে গোল হজম করাটা বড় ধাক্কা। একজন মানুষের পক্ষে তাৎক্ষণিকভাবে এমন পরিস্থিতি সামলানো সহজ নয়। হামজার মতো অভিজ্ঞ খেলোয়াড় হয়তো পারে, কিন্তু তরুণদের জন্য কঠিন। এক বছর আগে একই মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে পিছিয়ে থেকেও বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, সেই উদাহরণ সামনে আনা হয়। কিন্তু ডুলি মনে করেন, প্রতিটি ম্যাচের পরিস্থিতি আলাদা। চাপের মুহূর্তে সবাই একইভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে না। আরটিভি/এসআর
পাকিস্তানের কাছে পরাজয়ের যে ব্যাখ্যা দিলেন বাংলাদেশ কোচ
ভুটানের জালে ১ হালি দিয়ে দাপুটে জয় বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লোডভিক ডি ক্রুইফের দল।  শনিবার (১৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের সৌদ বিন সাকর আল কাসিমি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে জয় অনেকটা নিশ্চিত করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আসে আরও একটি গোল। এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে হেদায়েত উল্লাহর গোলে এগিয়ে যায় তারা। এরপর ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহিন আহমেদ। ২৮ মিনিটে বায়েজিদ বোস্তামীর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশের যুবারা। ৬৭ মিনিটে এহসান আরাফাতের গোলে ব্যবধান ৪-০ করে দলটি। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে বাছাইপর্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পেল বাংলাদেশের যুবারা। কোচ লোডভিক ডি ক্রুইফের অধীনে দলের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে। আরটিভি/এসআর
ভুটানের জালে ১ হালি দিয়ে দাপুটে জয় বাংলাদেশের
আরও পড়ুন
৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার
মৃত্যুদণ্ড তুলে নিতে ভোটাভুটি, যে অবস্থান নিলো বাংলাদেশ
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত
তাওহীদ-লিটনের ব্যাটে রেকর্ডবন্যা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ