ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে এবারের ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ এএম
ছবি: সংগৃহীত

লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে এবারের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। অসাধারণ গোল করার দক্ষতা ও ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার উঠেছে তার হাতে।

লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো খাম থেকে বিজয়ীর নাম লেখা কাগজ বের করতেই অনুষ্ঠানস্থলে শুরু হয় উচ্ছ্বাস। কেইনের নাম ঘোষণার পর ‘হ্যারি, হ্যারি’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত কেইন বলেন, ‘বাহ, বাহ, বাহ। আমি প্রায় বাক্যহারা। লন্ডনে এই আয়োজনটি হওয়ায় এটি আমার জন্য আরও বিশেষ হয়ে উঠেছে। আজকের রাতটি যেন আমার জন্য শুভ সংকেত নিয়ে এসেছে। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমি বুঝতে পারছি, এ বছর বিজয়ী নির্বাচন করা নিশ্চয়ই বেশ কঠিন ছিল।’

তিনি আরও বলেন, ‘আজকের রাতে এই হলে অনেক বিশ্বমানের খেলোয়াড় উপস্থিত আছেন। সব বিজয়ী ও মনোনীতকে অভিনন্দন। জেদ ও কঠোর পরিশ্রম যে সত্যিই সাফল্য এনে দিতে পারে, আজ সেটিই ফুটে উঠেছে।’

২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৭৩টি গোল করেছেন কেইন। ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পরও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন এই ইংলিশ স্ট্রাইকার। জার্মান ক্লাবটির হয়ে ১৫৮ ম্যাচে তার গোল ১৫৬টি।

বুন্দেসলিগায় টানা তিন মৌসুম সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকার পাশাপাশি ২০২৫-২৬ মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবলেও সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। এসব সাফল্য ব্যালন ডি’অরের দৌড়ে তাকে এগিয়ে রেখেছে।

জাতীয় দলেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইংল্যান্ড অধিনায়ক। ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে ইংল্যান্ডের অন্যতম সেরা সাফল্য অর্জনের পথে ভূমিকা রেখেছেন তিনি। টুর্নামেন্টে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা হিসেবে আসর শেষ করার পাশাপাশি দলকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিতিয়ে ব্রোঞ্জ পদক জেতাতে সহায়তা করেন কেইন।

সব মিলিয়ে গোলের ধারাবাহিকতা, ব্যক্তিগত নৈপুণ্য ও দলের সাফল্যে অবদানের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব অর্জন করলেন ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছোট্ট এক ভিডিওতেই ‘জাতীয় বেইমান’ তকমা পেলেন রাফিনিয়া!
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে ব্রাজিলের সমর্থকদের তোপের মুখে পড়েছেন বার্সেলোনার তারকা ফুটবলার রাফিনিয়া।
ছোট্ট এক ভিডিওতেই ‘জাতীয় বেইমান’ তকমা পেলেন রাফিনিয়া!
উয়েফা নেশনস লিগ, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গী বেলজিয়াম
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স ও বেলজিয়াম। বোর্দোয় তুরস্ককে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ফরাসিরা। অন্যদিকে ব্রাসেলসে পিছিয়ে পড়েও ইতালিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম।
উয়েফা নেশনস লিগ, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গী বেলজিয়াম
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার হয়ে মাঠে নেমে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা।
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
দীর্ঘ ৪৩ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডে অবশেষে ছেদ পড়ল স্পেনের। বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়ে তাদের দীর্ঘদিনের অজেয় যাত্রার ইতি টেনেছে ইংল্যান্ড। রোমাঞ্চকর এই জয়ে উয়েফা নেশন্স লিগের গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন শ্রাবণ
২৩ বছর পর সাফ ট্রফি জয়ের খরা কাটানোর খুব কাছেই ছিল বাংলাদেশ দল। কিন্তু সেমিফাইনালে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের এক ভুলেই স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এই হারের দায় নিজের কাঁধে নিয়েছেন তরুণ গোলকিপার। রোববার (১৫ নভেম্বর) ফেসবুক পোস্টে জাতির কাছে ক্ষমা চেয়েছেন এই ফুটবলার। পোস্টে তিনি লিখেছেন, গতকাল রাতে আমি আপনাদের সবার সঙ্গে উদযাপনের স্বপ্ন দেখেছিলাম। ভারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো লিখব, তা ভাবিনি। একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে।  তিনি আরও লিখেছেন, আমি জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। আমি এই মুহূর্তকে একটি কষ্টের শিক্ষা হিসেবে নিচ্ছি। আমার সতীর্থ, কোচ ও প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে নায়ক হওয়ার কথা ছিল শ্রাবণের। একের পর এক সেভ দিয়ে বাংলাদেশকে রেখেছিলেন ম্যাচে। সেই মেহেদী হাসান শ্রাবণই শেষমেশ বনে গেলেন খলনায়ক।  ৮৫ মিনিট পর্যন্ত অন্তত ৩টি সেভ দিয়েছিলেন। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত এই সেভগুলোই বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখেছিল। মনে হচ্ছিল, ম্যাচের ভাগ্য হয়তো অতিরিক্ত সময়েই ঠিক হবে।  কিন্তু তখনই এক মুহূর্তের ভুলে সব বদলে যায়। তার একটি লং থ্রো গিয়ে পড়ে প্রতিপক্ষের পায়ে। সেই সুযোগে আবদুল সামাদ গোল করেন। এতে স্বাগতিকদের স্বপ্ন ভেঙে যায়। ফাইনালে ওঠে পাকিস্তান। আরটিভি/এসআর
ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন শ্রাবণ
আরও পড়ুন
রাতে এমবাপ্পের রেকর্ড ভাঙার বিশাল সুযোগ, কাজে লাগাতে পারবেন কী ইয়ামাল
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু
এবার ক্রিকেটেও দেওয়া হবে ব্যালন ডি’অর, কবে থেকে শুরু