ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সাফে এক টিকিটে দুই ম্যাচ দেখার সুযোগ, কাটবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পিএম
সাফ চ্যাম্পিয়নশিপ। ছবি: সংগৃহীত

আগামী ৫ নভেম্বর ঢাকায় পর্দা উঠতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের এক টিকিটে দুটি করে ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেভারেশন (বাফুফে)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাফের কর্মকর্তা ও বাফুফের কম্পিটিশন কমিটির সমন্বয় সভায় টিকিটের মূল্য, বিক্রির সময় ও পদ্ধতি চূড়ান্ত করা হয়।

আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম টিকিফাইয়ের মাধ্যমে টিকিট কিনতে পারবেন দর্শকেরা।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপের টিকিট পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সাধারণ গ্যালারির টিকিটের দাম ১ হাজার টাকা। ক্লাব হাউসে বসে খেলা দেখতে খরচ হবে ৪ হাজার টাকা। ভিআইপি গ্যালারির টিকিট ৭ হাজার, রেড বক্সের ৮ হাজার এবং করপোরেট বক্সের টিকিট ১০ হাজার টাকা।

তবে দর্শকদের জন্য একটি সুবিধাও থাকছে। গ্রুপ পর্ব ও সেমিফাইনালে প্রতিটি ম্যাচ-ডেতে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি টিকিট কিনলেই সেদিনের দুটি ম্যাচ দেখার সুযোগ পাবেন দর্শকেরা। অর্থাৎ আলাদা দুটি ম্যাচের জন্য পৃথক টিকিট কিনতে হবে না।

টিকিটিং প্ল্যাটফর্ম টিকিফাই জানিয়েছে, একটি টিকিটে একজন দর্শক নির্দিষ্ট দিনের সব ম্যাচ দেখতে পারবেন। প্রতিদিন প্রথম ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। তবে ১৭ নভেম্বরের ফাইনালের টিকিটের দাম পরিবর্তন হতে পারে।

টিকিট কিনতে দর্শকদের টিকিফাইয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য আলাদা ইভেন্ট পেজ তৈরি করা হয়েছে। নির্ধারিত দিনে পছন্দের গ্যালারি ও আসনের শ্রেণি বেছে টিকিট কেনা যাবে। টিকিটের কিউআর কোড গোপন রাখার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি। কারণ একই টিকিটের কোড প্রথম যিনি ব্যবহার করবেন, তিনিই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবেন।

উল্লেখ্য, খেলা দেখতে দর্শকদের সর্বনিম্ন ১ হাজার টাকা খরচ করতে হবে। আর সবচেয়ে দামি করপোরেট বক্সের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি সাও পাওলোতে নেইমারের একটি ব্যক্তিগত পার্টিকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়।
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই। ৯৪ বছর বয়সে রোববার (১৫ নভেম্বর) মারা গেছেন ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
বিকেলে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
জাপানের কাছে হারের ক্ষত ভুলে জয়ে ফিরতে মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের মুখোমুখি হবে সেলেসাওরা।
বিকেলে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার, লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা
ব্রাজিলের জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনো দেখছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৮ কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপের আগে আবারও ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠে নামতে চান সান্তোসের এই তারকা।
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার, লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা
আরও পড়ুন
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
সাফের সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা
বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সাফের সেমিফাইনালের টিকিটের দাম বাড়ল