ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ক্যারিককে বরখাস্ত করে পচেত্তিনোর দরজায় ম্যানচেস্টার ইউনাইটেড!

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
ক্যারিককে বরখাস্ত করে পচেত্তিনোর দরজায় ম্যানচেস্টার ইউনাইটেড। ছবি: সংগৃহীত

টানা ব্যর্থতায় মাইকেল ক্যারিককে বরখাস্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড। এর মাঝেই গুঞ্জন উঠেছে, ম্যানইউকে আবারও সাফল্যের পথে ফেরাতে কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন মাউরিসিও পচেত্তিনো।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই ৪৫ বছর বয়সী কোচকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টারের ক্লাবটি।

চলতি বছরের জানুয়ারিতে এরিক টেন হ্যাগের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন ক্লাবের কিংবদন্তি ক্যারিক। ২০২৫-২৬ মৌসুমের বাকি ১৭ ম্যাচের মধ্যে ১২টিতে জয় এনে দলকে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে নিয়ে গিয়েছিলেন তিনি।

ওই সময়ে লিগের অন্য যেকোনো দলের চেয়ে বেশি পয়েন্টও সংগ্রহ করেছিল ইউনাইটেড। এরপর চলতি মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ডে স্থায়ীভাবে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় তাকে।

তবে চলতি মৌসুমে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রিমিয়ার লিগে ২০ দলের মধ্যে ১৮তম স্থানে রয়েছে ইংলিশ জায়ান্টরা। অর্থাৎ অবনমন অঞ্চলে অবস্থান করছে দলটি।

গত আগস্টের পর লিগে আর কোনো জয়ের দেখা পায়নি রেড ডেভিলরা। অন্যদিকে ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগেও তাদের অবস্থান ১৭তম। ক্যারিকের উত্তরসূরি হিসেবে টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচ পচেত্তিনোর সঙ্গে ব্যক্তিগত শর্ত নিয়ে ক্লাবটির সমঝোতা বেশ কিছুদিন আগেই হয়েছে বলে জানা গেছে।

২০৩০ সালের মাঝামাঝি পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন পচেত্তিনো। তবে তার চুক্তিতে প্রায় ৯০ লাখ ইউরোর (১২৫ কোটি টাকা) একটি রিলিজ ক্লজ রয়েছে।

এই রিলিজ ক্লজের কারণে দ্রুতই পচেত্তিনোর সঙ্গে চুক্তি সম্পন্ন করতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ নভেম্বর অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়েই নতুন কোচ হিসেবে অভিষেক হতে পারে তার।

অন্যদিকে, ক্যারিক এখন নতুন কোনো চ্যালেঞ্জের সন্ধান করতে পারেন। এর আগে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ক্লাব মিডলসব্রোর কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে কাতারে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
দীর্ঘদিন পর দুর্দান্ত ফুটবল খেলছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে যখন উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা, তখনই দুঃসংবাদ পেল বাংলাদেশ দল।
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ফিফার বিশেষ দায়িত্বে সুনীল ছেত্রী, প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ইতিহাস
ফিফার বিশেষ উদ্যোগ ‘প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রামে’ যুক্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ফুটবলার সুনীল ছেত্রী। এই কর্মসূচিতে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছেন তিনি।
ফিফার বিশেষ দায়িত্বে সুনীল ছেত্রী, প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ইতিহাস
এবার ব্রাজিল জাতীয় দলের বড় দায়িত্ব পাচ্ছেন রাফিনিয়া
বার্সেলোনার জার্সিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন আগেই। এবার ব্রাজিল জাতীয় দলেও বড় দায়িত্ব পেতে যাচ্ছেন রাফিনিয়া। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠতে যাচ্ছে এই ফরোয়ার্ডের হাতে।
এবার ব্রাজিল জাতীয় দলের বড় দায়িত্ব পাচ্ছেন রাফিনিয়া
সাফ চ্যাম্পিয়নশিপ / সেমিতে পাকিস্তানকে পেল বাংলাদেশ, ম্যাচ কবে?
ঘরের মাঠে চলমান সাফ চ্যাম্পিয়নসশিপের  প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে শুভসূচনা করার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে টানা জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে দলকে এগিয়ে নেন শমিত সোম ও হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৪-০ করেন ফারহান ও স্ট্রাইকার রাকিব হোসেন। এতে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ দল। অন্যদিকে শ্রীলঙ্কার এই বড় পরাজয়ে কপাল খুলেছে ভুটানের। গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেমির আশা বাঁচিয়ে রেখেছিল ভুটান। ফলে বাংলাদেশের বিপক্ষে হার এড়ালেই সেমিতে খেলার সুযোগ ছিল শ্রীলঙ্কার। কিন্তু হামজার বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি তারা। ৪-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো লঙ্কানদের। সেমিতে ‘এ’ গ্রুপ সেরা হয়ে বাংলাদেশ ফাইনালে ওঠার ম্যাচে লড়বে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের সঙ্গে। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতকে মোকাবিলা করবে ভুটান। সেমিফাইনালের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর। বাংলাদেশের ম্যাচটি রাত ৮টায়।  আরটিভি/এসআর
সেমিতে পাকিস্তানকে পেল বাংলাদেশ, ম্যাচ কবে?
আরও পড়ুন
শেষ মুহূর্তের দুই গোলে হার এড়াল ম্যানচেস্টার ইউনাইটেড
সাত-আট বছর আগেই রোনালদো ফুরিয়ে গেছেন: টেন হ্যাগ
নিকো পাজের জোড়া গোলে ম্যানইউকে উড়িয়ে দিলো কোমো
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস