ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কার হাতে উঠছে বঙ্গমাতা গোল্ডকাপের শিরোপা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

প্রকাশ : ০৩ মে ২০১৯, ০১:০১ পিএম
ফাইনালের আগে হাস্যোজ্জল বাংলাদেশ ও লাওসের অধিনায়ক

এগারো দিনের ময়দানি লড়াই শেষে চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। যার অপেক্ষায় আজ থেকে ঠিক বারো দিন আগে এ মাঠেই আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের নারী ফুটবলাররা। ফেভারিট হিসেবেই টুর্নামেন্টে যাত্রা শুরু করে ফেভারিটের তকমা নিয়েই ফাইনালে লাওসের বিপক্ষে নামবে মৌসুমী-মারিয়ারা।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনালে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দেওয়া লাওস। খেলাটি সরাসরি দেখাবে বিটিভি, আরটিভি, নাগরিক টিভিতে আর ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে।

ফাইনালে পুরস্কার বিরতণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি হিসেবে পাওয়ার জন্য ম্যাচের তারিখ পরিবর্তন করা হলেও বর্তমানে প্রধানমন্ত্রী যুক্তরাজ্য সফরে থাকায় পূর্বের নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। তবে প্রধান অতিথি হিসেব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।

ফেবারিট তকমা নিয়ে বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপে যাত্রা শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে আরব আমিরাত তারপর কিরগিজস্তান ও সেমিতে মঙ্গোলিয়াকে পরাজিত করে ফাইনালে পা রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। পুরো টুর্নামেন্টে এক গোল খাওয়া ছাড়া দুর্দান্ত ফুটবল খেলেই শিরোপা লড়াইয়ে দৌড়ে এগিয়ে আছে মৌসুমীরা।

অন্যদিকে গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত দলগুলোকে গোল বন্যায় ভাসিয়েছে লাওস। প্রথম ম্যাচে ৫-০ গোলে মঙ্গোলিয়াকে, দ্বিতীয় ম্যাচে ৬-০ গোলে তাজিকিস্তানকে এবং সেমিফাইনালে ৭-১ গোলে কিরগিজস্তানকে বিধ্বস্ত করে ফাইনালে জায়গা করে নেয় লাওস।

আকর্ষণীয় এ ফাইনালে বাংলাদেশের মাথা ব্যাথার কারণ হতে পারে লাওসের বেশ কয়েকজন ফুটবলার। যারা এই আসরে দুর্দান্ত ফুটবলই উপহার দিয়েছেন। বিশেষ করে লাওসের সর্বোচ্চ গোলদাতা কেয়োটা পে, সফরকারী দলের অধিনায়ক আফাতসালা। যিনি বল যোগানের পাশাপাশি আক্রমণভাগেও দুর্দান্ত এই ফুটবলার। আর শেষ জন ডিফেন্ডার সায়সামোনে ইনথাফোনে। রক্ষণ সামলে গোল দেয়াতেও পটু এই ফুটবলার। নিজের নামের পাশে হ্যাটট্রিকসহ চার গোল যোগ করেছেন তিনি।

আর এদের বিপক্ষে দলের প্রধান স্ট্রাইকার ইসরাত জাহান স্বপ্নাকে ছাড়াই বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। স্বপ্না ছাড়া ছোটন কিভাবে সামলাবেন আক্রমণ ভাগ। কোচ গোলাম রব্বানী ছোটন কৌশলে জানালেন সেটা মাঠেই দেখা যাবে। আগেই কী করে বলবো।

মাঠে নামার আগে ক্যামেরাবন্দী দুই দলের অধিনায়ক ও কোচ

তবে শুধু পে কিংবা এই তিনজন নয় পুরো লাওসকে নিয়েই বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে ছোটন বলেন, ফাইনাল ঘিরে সব কোচেরই কিছু পরিকল্পনা থাকে। তার কিছু পরিকল্পনা অবশ্যই বিশেষ। আমারও ফাইনাল ঘিরে তেমন বিশেষ কিছু পরিকল্পনা আছে। যার মধ্যে কেবল পে-ই নয় অনেক কিছুই আছে। লাওস দলে পে ছাড়াও আরো দুইজন ভালো ফুটবলার আছেন একজন অধিনায়ক আফাতসালা, অন্যজন ডিফেন্ডার ইনথাফোনে। তাদের নিয়ে পরিকল্পনাতো থাকবেই। তবে পরিকল্পনাটা কী তা এখন বলছি না।

লাওস দল হিসেবে কেমন পরীক্ষা নিতে পারে বাংলাদেশের উত্তরে ছোটন বলেন, এর আগে এএফসি-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভিয়েতনামও এভাবেই গোল দিয়ে আসছিল। ওরা আমাদের কাছে হেরেছে। লাওসকে হারাতে সবকিছুই করবে মেয়েরা।

লাওসের কোচ ভংমিসি সুবাখাম শিরোপাই তাদের একমাত্র লক্ষ্য জানিয়ে বলেছেন, আমরা ফাইনাল খেলতে মুখিয়ে আছি। স্বাগতিক দলের বিপক্ষে ফাইনাল সব সময়ই কঠিন। কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই। সবার সম্ভাবনা আছে। তারাও ভালো দল। আমার মেয়েরাও ভালো। একটা কঠিন ম্যাচ হবে। তবে দলের ফুটবলাররা জয় পেতে আত্মবিশ্বাসী।

বাংলাদেশ দলের অধিনায়ক মিশরাত জাহান মৌসুমী দৃঢ় কণ্ঠে বলেন, ফাইনালে যেহেতু পৌঁছে গেছি, সেহেতু চাইব দেশের মাটিতেই ট্রফিটা রেখে দিতে। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো নিয়মিত খেলছি। কখনও শক্ত ডিফেন্স, আবার কখনও শক্ত আক্রমণভাগের বিপক্ষে খেলতে হচ্ছে আমাদের। এটার সঙ্গে আমরা অভ্যস্ত। আমরা সেরাটা দিয়েই জিততে চাইব।

দলের সদস্য হিসেবে খেলতে নামাকেও গুরুত্বপূর্ণ উল্লেখ করে বাংলাদেশ অধিানায়ক বলেন, আমি মাঠে অধিনায়ক ঠিক; কিন্তু আমি অন্যদের মতো দলের একজন সদস্য। আমরা একটি দল হয়ে মাঠে খেলতে চাই। বঙ্গমাতার নামের টুর্নামেন্ট আমরা জিততে চাই। ট্রফি আমাদের কাছেই রেখে দিতে চাই। ফাইনাল ছিল আমাদের প্রাথমিক লক্ষ্য। সেটা পূরণ হয়েছে। এখন আমাদের লক্ষ্য ট্রফি।

এদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে স্কুলের শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। স্কুলের শিক্ষার্থীরা বিনা মূল্যে খেলা উপভোগ করতে চাইলে মতিঝিলে বাফুফে ভবনে উপস্থিত হয়ে টিকিট সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।তবে ভিআইপিতে বসে দেখতে হলে টিকিটের মূল্য ২০০ টাকা, গ্যালারিতে ৫০ টাকা খরচ করতে হবে সাধারণ দর্শকদের।

এএ/ এমকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুজিববর্ষে আসছেন ম্যারাডোনা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত দেশব্যাপী ব্যাপক ও বিশাল পরিসরে   ‘মুজিববর্ষ’ পালনের প্রস্তুতি গ্রহণ করেছে। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য দেশের ক্রীড়াঙ্গনে থাকছে নানা আয়োজন। এরমধ্যে সবচেয়ে বড় চমকটি জানানো হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে। বাংলাদেশ আসছেন ডিয়েগো ম্যারাডোনা। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। আর্জেন্টাইন কিংবদন্তি কবে আসছেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। এরই মধ্যে সবুজ সংকেত পাওয়া গেছে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ীর পক্ষ থেকে। এক দিন আগেই এক সংবাদ সম্মেলনে আবু নাঈম সোহাগ জানিয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) স্মরণাপন্ন হয়েছেন তারা। ফিফার কিংবদন্তি খেলোয়াড়দের মধ্যে কয়েকজনকে বাংলাদেশে আনার পদক্ষেপ নেয়া হয়েছে। শনিবার ফেডারেশন সাধারণ সম্পাদক আরটিভি অনলাইনকে বলেন, ‘ঢাকায় আসছেন ডিয়োগো ম্যারাডোনা। এটা নিশ্চিত। তবে দিন-ক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।’ এর আগে ২০০৬ বিশ্বকাপের পর ঢাকায় এসেছিলেন ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী জিনেদিন জিদান। এরপর আর্জেন্টিনা জাতীয় দলসহ ২০১১ সালে বাংলাদেশে আসেন লিওনেল মেসি। ওয়াই
মুজিববর্ষে আসছেন ম্যারাডোনা
বছরের শেষ ম্যাচে সিটির জয়
জয় দিয়ে বছর শেষ করলো ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ ব্যবধানে হারিয়েছে পেপ গার্ডিওলার শিষ্যরা।  শনিবার ঘরের মাঠে প্রথমার্ধে ছন্দহীন ম্যানসিটি নিজেদের খুঁজে পায় দ্বিতীয়ার্ধে।  ইতিহাদ স্টেডিয়ামে ৫২ মিনিটে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় সিটিজেনরা। কেভিন ডি ব্রুইনের বাড়ানো বল কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এই স্টাইকার।  ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইন নিজেই। আলজেরিয়ান ফরোয়ার্ড রিয়াদ মাহারেজের পাসে দলের হয়ে দ্বিতীয় গোল তোলেন ডি ব্রুইন।  বাকী সময় আর কোন দল গোল করতে না পারায় জয়ের আনন্দে মাতে সিটিজেনরা। এই জয়ে ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি। ওয়াই
বছরের শেষ ম্যাচে সিটির জয়
নায়ক হতে চান রোনালদো
সম্প্রতি জানিয়েছেন ফুটবলকে বিদায় জানানোর পর কোচিং করার কোনও ইচ্ছা নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। এবার মুখ খুললেন অবসরের পর নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে। সংযুক্ত আরব আমিরাতে দুবাই স্পোর্টস কনফারেন্সে যোগ দিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। আগামী ফেব্রুয়ারিতে ৩৫ বছরে পা রাখতে চলেছেন জুভেন্টাসের এই ফরোয়ার্ড। পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী কবে অবসর নিচ্ছেন এমন প্রশ্ন প্রায় সামনে চলে আসে। নিজেই জানালেন কখন বুটজোড়া তুলে রাখবেন। সিআর সেভেন বলেন, ‘ক্যারিয়ারের একটি মৌসুমও বাজে কাটাইনি আমি। সব সময়ই নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিলাম। মাঠে সবসময় জেতার জন্যেই নেমেছি। যেদিন আমার দেহ বলবে থামতে, সেদিনই আমি থামব।’  দিনের পর দিন বয়স যত বাড়ছে, মাঠের তেজও বেড়েছে রোনালদোর। মাঠে নামলেই গড়েছেন রেকর্ড। ইঙ্গিত দিলেন খেলা আরও চালিয়ে যাবার। ‘অনেক আগে ৩০ অথবা ৩২ বছর ছিল অবসরের জন্য আদর্শ বয়স। বর্তমানে ৪০ বছর বয়সী ফুটবলারের অভাব নেই।’  মাঠের ফুটবলকে বিদায় বলে সোজা পড়ার টেবিলে মনোযোগ দিতে চান এই গোল মেশিন। ‘অবসরের পর আমি যে জিনিসে প্রাধান্য দিব তা হচ্ছে পড়ালেখা। অনেক কিছু আছে যেগুলো জানা প্রয়োজন। আমি যতটুকু পড়েছি তা সব কিছুর উত্তর দেয়ার জন্য যথেষ্ট না।’ তিনি আরও জানান, মাঠ থেকে বিদায় নিয়ে সিনেমায় নায়ক হতে আগ্রহী তিনি। ‘আরেকটা বিষয়ের প্রতি আমার আকর্ষণ রয়েছে। ইচ্ছা রয়েছে সিনেমায় কাজ করার।’ ওয়াই/পি
নায়ক হতে চান রোনালদো
এক ভেন্যুতেই বসছে বঙ্গবন্ধু গোল্ডকাপ
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর একমাত্র ভেন্যু ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাহউদ্দিন। রোববার দুপুরে বাফুফে ভবনে টুর্নামেন্টের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান কে-স্পোর্টসের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্ড ডাউন শুরু হবে আগামী ১০ জানুয়ারি। এর পাঁচদিন পর ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ট আসর। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। সূত্র জানিয়েছে, বাংলাদেশসহ ছয় দেশ নিয়ে আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টন্টি। সবশেষ ২০১৮ সালের আসরে রাজধানী ঢাকা, সিলেট ও কক্সবাজারে বসেছিল আন্তর্জাতিক এই আসর। কাজী সালাহউদ্দিন বলেন, এবারের আয়োজনটি বিশেষ। জাতীর পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বসছে এই আসর। তাই ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামেই গড়াবে সবগুলো ম্যাচ। ফুটবল ফেডারেশনের পক্ষে সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী ও কে স্পোর্টসের হয়ে চুক্তিতে সই করেন প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ এমএ করিম। কে স্পোর্টসের এই কর্তা বলেন, আগামী ৪ জানুয়ারি ড্র আয়োজন করা হবে। উদ্ধোধনী অনুষ্ঠান নিয়ে আমরা এখনও আলোচনা করিনি। তবে ফাইনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেশ কয়েকটি টেলিভিশন ও নিউজ পোর্টালের মাধ্যমে খেলাগুলো সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি মহি উদ্দিন, কে স্পোর্টসের পরিচালক আশফাক আহমেদ, নির্বাহী পরিচালক মুনতাসির ভূঁইয়া, ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।  ওয়াই
এক ভেন্যুতেই বসছে বঙ্গবন্ধু গোল্ডকাপ
বার্নলির বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।  শনিবার রাতে বার্নলির মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধের শেষ সময়ে এগিয়ে যায় সফরকারীরা। সতীর্থের বাড়ানো বল ধরে অনায়াসে গোলটি করেন মার্সিয়াল।  দ্বিতীয়ার্ধে নেমে গোল শোধে মরিয়া স্বাগতিকরা আর ব্যবধান বাড়াতে চায় ম্যানচেস্টার। তবে নির্ধারিত সময় আর কোন গোল না হলেও অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন রুশফোর্ড।  পাল্টা আক্রমণে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ ফরোয়ার্ড। আর এ জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ম্যানচেস্টার ইউনাইটেড। এসএস
বার্নলির বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
আরও পড়ুন
এক নজরে বৃহস্পতিবারের খেলার সূচি
জেসুসের হ্যাটট্রিকে জাগরেবের স্বপ্নভঙ্গ
এক নজরে সোমবারের খেলার সূচি
শনিবারের খেলার আয়োজনে যা থাকছে