ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা

আরটিভি অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০১৯, ০৩:৫১ এএম
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে ‍উঠেছে আর্জেন্টিনা। রিও ডি জেনেইরোয় স্থানীয় সময় শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ওই ম্যাচের প্রথমার্ধে লাউতারো মার্তিনেজ এক গোল করেন। আর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো।

ম্যাচ শুরু হওয়ার তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টাইনরা। মার্তিনেজের বুদ্ধিদীপ্ত পাস থেকে সার্জিও আগুয়েরোর শট ঠেকিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক উইলকের ফারিনেজ।

তবে সাত মিনিট পর লিওনেল মেসির কর্নার থেকে ভেনেজুয়েলার ডিফেন্ডারদের ব্যর্থতায় বল পেয়ে যান আগুয়েরো। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ডের দেয়া বল ব্যাক ফ্লিকে জাল খুঁজে নেন ইন্টার মিলান ফরোয়ার্ড মার্তিনেজ।

এদিকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরপরই ব্যবধান ‍দ্বিগুণ করার ‍সুযোগ পায় আর্জেন্টিনা। খেলা শুরুর তৃতীয় মিনিটে মাঝমাঠ থেকে লেয়ান্দ্রো পারেদেসের উঁচু করে বাড়ানো বল ধরেন মার্তিনেজ। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে মার্তিনেজের জোরালো ওই শট লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপর বেশি কিছুটা সময় আর্জেন্টিনার রক্ষণভাগের পরীক্ষা নেয় ভেনেজুয়েলার খেলোয়াড়রা। তবে উল্লেখযোগ্য কোনও সুযোগ তৈরি করতে পারেনি তারা। এরই মধ্যে ৭৪তম মিনিটে ভেনেজুয়েলার গোলরক্ষকের ভুলে দ্বিতীয় গোল পেয়ে যায় আর্জেন্টিনা।

ডি-বক্সের বাইরে থেকে আগুয়েরোর শট ধরতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন গোলরক্ষক উইলকের ফারিনেস। সুযোগ বুঝে বদলি হিসেবে নামা মিডফিল্ডার জিওভানি লো সেলসো ফাঁকা জালে বল পাঠান।

আর্জেন্টিনার এই জয়ের ফলে এখন সেমি-ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। আগামী বুধবার বেলো হরিজন্তেতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।

এ/ওয়াই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুজিববর্ষে আসছেন ম্যারাডোনা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত দেশব্যাপী ব্যাপক ও বিশাল পরিসরে   ‘মুজিববর্ষ’ পালনের প্রস্তুতি গ্রহণ করেছে। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য দেশের ক্রীড়াঙ্গনে থাকছে নানা আয়োজন। এরমধ্যে সবচেয়ে বড় চমকটি জানানো হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে। বাংলাদেশ আসছেন ডিয়েগো ম্যারাডোনা। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। আর্জেন্টাইন কিংবদন্তি কবে আসছেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। এরই মধ্যে সবুজ সংকেত পাওয়া গেছে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ীর পক্ষ থেকে। এক দিন আগেই এক সংবাদ সম্মেলনে আবু নাঈম সোহাগ জানিয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) স্মরণাপন্ন হয়েছেন তারা। ফিফার কিংবদন্তি খেলোয়াড়দের মধ্যে কয়েকজনকে বাংলাদেশে আনার পদক্ষেপ নেয়া হয়েছে। শনিবার ফেডারেশন সাধারণ সম্পাদক আরটিভি অনলাইনকে বলেন, ‘ঢাকায় আসছেন ডিয়োগো ম্যারাডোনা। এটা নিশ্চিত। তবে দিন-ক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।’ এর আগে ২০০৬ বিশ্বকাপের পর ঢাকায় এসেছিলেন ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী জিনেদিন জিদান। এরপর আর্জেন্টিনা জাতীয় দলসহ ২০১১ সালে বাংলাদেশে আসেন লিওনেল মেসি। ওয়াই
মুজিববর্ষে আসছেন ম্যারাডোনা
বছরের শেষ ম্যাচে সিটির জয়
জয় দিয়ে বছর শেষ করলো ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ ব্যবধানে হারিয়েছে পেপ গার্ডিওলার শিষ্যরা।  শনিবার ঘরের মাঠে প্রথমার্ধে ছন্দহীন ম্যানসিটি নিজেদের খুঁজে পায় দ্বিতীয়ার্ধে।  ইতিহাদ স্টেডিয়ামে ৫২ মিনিটে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় সিটিজেনরা। কেভিন ডি ব্রুইনের বাড়ানো বল কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এই স্টাইকার।  ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইন নিজেই। আলজেরিয়ান ফরোয়ার্ড রিয়াদ মাহারেজের পাসে দলের হয়ে দ্বিতীয় গোল তোলেন ডি ব্রুইন।  বাকী সময় আর কোন দল গোল করতে না পারায় জয়ের আনন্দে মাতে সিটিজেনরা। এই জয়ে ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি। ওয়াই
বছরের শেষ ম্যাচে সিটির জয়
নায়ক হতে চান রোনালদো
সম্প্রতি জানিয়েছেন ফুটবলকে বিদায় জানানোর পর কোচিং করার কোনও ইচ্ছা নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। এবার মুখ খুললেন অবসরের পর নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে। সংযুক্ত আরব আমিরাতে দুবাই স্পোর্টস কনফারেন্সে যোগ দিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। আগামী ফেব্রুয়ারিতে ৩৫ বছরে পা রাখতে চলেছেন জুভেন্টাসের এই ফরোয়ার্ড। পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী কবে অবসর নিচ্ছেন এমন প্রশ্ন প্রায় সামনে চলে আসে। নিজেই জানালেন কখন বুটজোড়া তুলে রাখবেন। সিআর সেভেন বলেন, ‘ক্যারিয়ারের একটি মৌসুমও বাজে কাটাইনি আমি। সব সময়ই নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিলাম। মাঠে সবসময় জেতার জন্যেই নেমেছি। যেদিন আমার দেহ বলবে থামতে, সেদিনই আমি থামব।’  দিনের পর দিন বয়স যত বাড়ছে, মাঠের তেজও বেড়েছে রোনালদোর। মাঠে নামলেই গড়েছেন রেকর্ড। ইঙ্গিত দিলেন খেলা আরও চালিয়ে যাবার। ‘অনেক আগে ৩০ অথবা ৩২ বছর ছিল অবসরের জন্য আদর্শ বয়স। বর্তমানে ৪০ বছর বয়সী ফুটবলারের অভাব নেই।’  মাঠের ফুটবলকে বিদায় বলে সোজা পড়ার টেবিলে মনোযোগ দিতে চান এই গোল মেশিন। ‘অবসরের পর আমি যে জিনিসে প্রাধান্য দিব তা হচ্ছে পড়ালেখা। অনেক কিছু আছে যেগুলো জানা প্রয়োজন। আমি যতটুকু পড়েছি তা সব কিছুর উত্তর দেয়ার জন্য যথেষ্ট না।’ তিনি আরও জানান, মাঠ থেকে বিদায় নিয়ে সিনেমায় নায়ক হতে আগ্রহী তিনি। ‘আরেকটা বিষয়ের প্রতি আমার আকর্ষণ রয়েছে। ইচ্ছা রয়েছে সিনেমায় কাজ করার।’ ওয়াই/পি
নায়ক হতে চান রোনালদো
এক ভেন্যুতেই বসছে বঙ্গবন্ধু গোল্ডকাপ
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর একমাত্র ভেন্যু ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাহউদ্দিন। রোববার দুপুরে বাফুফে ভবনে টুর্নামেন্টের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান কে-স্পোর্টসের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্ড ডাউন শুরু হবে আগামী ১০ জানুয়ারি। এর পাঁচদিন পর ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ট আসর। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। সূত্র জানিয়েছে, বাংলাদেশসহ ছয় দেশ নিয়ে আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টন্টি। সবশেষ ২০১৮ সালের আসরে রাজধানী ঢাকা, সিলেট ও কক্সবাজারে বসেছিল আন্তর্জাতিক এই আসর। কাজী সালাহউদ্দিন বলেন, এবারের আয়োজনটি বিশেষ। জাতীর পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বসছে এই আসর। তাই ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামেই গড়াবে সবগুলো ম্যাচ। ফুটবল ফেডারেশনের পক্ষে সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী ও কে স্পোর্টসের হয়ে চুক্তিতে সই করেন প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ এমএ করিম। কে স্পোর্টসের এই কর্তা বলেন, আগামী ৪ জানুয়ারি ড্র আয়োজন করা হবে। উদ্ধোধনী অনুষ্ঠান নিয়ে আমরা এখনও আলোচনা করিনি। তবে ফাইনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেশ কয়েকটি টেলিভিশন ও নিউজ পোর্টালের মাধ্যমে খেলাগুলো সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি মহি উদ্দিন, কে স্পোর্টসের পরিচালক আশফাক আহমেদ, নির্বাহী পরিচালক মুনতাসির ভূঁইয়া, ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।  ওয়াই
এক ভেন্যুতেই বসছে বঙ্গবন্ধু গোল্ডকাপ
বার্নলির বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।  শনিবার রাতে বার্নলির মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধের শেষ সময়ে এগিয়ে যায় সফরকারীরা। সতীর্থের বাড়ানো বল ধরে অনায়াসে গোলটি করেন মার্সিয়াল।  দ্বিতীয়ার্ধে নেমে গোল শোধে মরিয়া স্বাগতিকরা আর ব্যবধান বাড়াতে চায় ম্যানচেস্টার। তবে নির্ধারিত সময় আর কোন গোল না হলেও অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন রুশফোর্ড।  পাল্টা আক্রমণে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ ফরোয়ার্ড। আর এ জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ম্যানচেস্টার ইউনাইটেড। এসএস
বার্নলির বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
আরও পড়ুন
মঙ্গলবারের খেলার সূচি দেখে নিন
জয়ে ফিরলো ব্রাজিল
পেলের সঙ্গে মেসির তুলনায় নারাজ ব্রাজিল কোচ
রাতে উরুগুয়ের বিপক্ষে খেলছেন মেসি