ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

আফ্রিকান নেশন্স কাপ

নাইজেরিয়া-তিউনিশিয়াকে বিদায় করে ফাইনালে আলজেরিয়া-সেনেগাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

প্রকাশ : ১৫ জুলাই ২০১৯, ০১:৪৯ পিএম
ফাইনাল নিশ্চিতের পর আলজেরীয় ফুটবলারদের বিজয়োল্লাস

১-১ গোলে সমতায় শেষ হবার অপেক্ষায় থাকা ম্যাচের অন্তিম স্নায়ু-চাপ। শেষ বাঁশির ঠিক আগ মুহূর্তে নাইজেরিয়ার ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পেলো আলজেরিয়া। সেমিফাইনাল ম্যাচের শেষ শটটি নিতে এগিয়ে এলেন দলপতি রিয়াদ মাহরেজ। ম্যানচেস্টার সিটি উইঙ্গারের বা-পায়ের শটটি জড়িয়ে গেলো নাইজেরিয়া গোলপোস্টের বা-প্রান্তে।

লাল রঙে গর্জে উঠলো কায়রো আন্তর্জাতিক স্টেডিয়াম। ২-১ গোলে ‘সুপার ঈগলস’দের হারিয়ে ফাইনালে ‘মরুভূমির শৃগাল’রা। প্রায় ৩০ বছর পর আফ্রিকা মহাদেশ সেরার ফুটবল লড়াইয়ের চূড়ান্ত মঞ্চে জায়গা করে নিলো আলজেরিয়া।

শুরুর পর থেকে খেলা গড়িয়েছে সমান তালে। আক্রমণ-প্রতি-আক্রমণ, বলের দখল, ডিফেন্স সব ক্ষেত্রেই কাঁধে-কাঁধ মিলিয়ে লড়েছে দুদল। তবে গোল পাওয়াটা সহজ ছিল না কারো জন্যই।

৪০ মিনিটে এলো সেই কাঙ্ক্ষিত সময়। ৪০ মিনিটে রিয়াদ মাহরেজের ক্রস ফেরাতে গিয়ে নিজের জালেই বল জড়িয়ে দেন নাইজেরীয় ডিফেন্ডার ট্রুস্ট-একোং। ১-০তে এগিয়ে যায় আলজেরিয়া।

জয়ের পথে ফ্রি-কিক নিচ্ছেন আলজেরীয় দলপতি রিয়াদ মাহরেজ

সমতায় ফিরতে নাইজেরিয়া সময় নেয় আধা ঘণ্টা। পিটার এতেবোর শট প্রতিহত করতে গিয়ে আইসা মান্দির হাতে লাগালে পেনাল্টির সিদ্ধান্ত দেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR)। স্পট-কিক থেকে ১-১ করেন ওডিয়ন ইঘালো।

ফল পক্ষে আনার জন্য গ্যালাতাসারে ফরোয়ার্ড হেনরি ওনেকুরুকে ৭৮ মিনিটে মাঠে নামান সুপার ঈগলস কোচ গের্নোট রোহর কিন্তু কাজ হয়নি। উল্টো ইনজুরি টাইমে মাহরেজের ফ্রি-কিক নিষ্পত্তি করে দেয় খেলা।

তবে তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচ নিষ্পত্তি করতে অতিরিক্ত সময়ের সাহায্য নিতে হয়েছে সেনেগালকে। সেটাও এসেছে প্রতিপক্ষ দলের কাছ থেকেই। অর্থাৎ আত্মঘাতী গোলে নিজেদের কপাল পুড়িয়েছেন তিউনিশিয়ান ডিফেন্ডার ডাইলান ব্রুন। দ্বিতীয়বারের মতো আফ্রিকান নেশন্স কাপের ফাইনাল নিশ্চিত হয় সেনেগালের।

ফাইনালে ওঠার পর সেনেগালের ফুটবলারদের অভিনব উৎযাপন

ম্যাচের নাটকীয়তা চূড়ান্ত করেছে দুদলই একটি করে পেনাল্টি মিস করে। কায়রো ডিফেন্স স্টেডিয়ামে গোলশূন্য এগিয়ে চলা খেলার খেলার ৭৩ মিনিটে কালিদু কুলিবালি ডি-বক্সে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় তিউনিশিয়া। কিন্তু ফেরজানি সাস্সির স্পট-কিক ঠেকিয়ে দেন সেনেগালের গোলরক্ষক।

এর পাঁচ মিনিট পরেই ইসমাইলা সার’র ফাউলের কল্যাণে পেনাল্টি পায় সেনেগাল। এবার হেনরি সাইভেতের শট ঠেকিয়ে দেন তিউনিশ গোলরক্ষক। গোলশূন্য শেষ হওয়া ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অচলাবস্থা ভাঙে ম্যাচের শততম মিনিটে। সাদিও মানের ফ্রি-কিকে নেয়া মুয়েজ হাসেনের হেড ফেরাতে গিয়ে নিজের জালে বল জড়িয়ে দেন ব্রুন। লিড পায় সেনেগাল। বাকি সময়ে সেই গোল আর শোধ করতে পারেনি তিউনিশিয়া।

শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে আলজেরিয়া ও সেনেগাল। দ্বিতীয় শিরোপার পথে ৩০ বছরের প্রতীক্ষা আলজেরিয়ার। আর ৫৪ বছর চেষ্টার পর প্রথম শিরোপা ঘরে তোলার অপেক্ষায় সেনেগাল।

অগ/সি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুজিববর্ষে আসছেন ম্যারাডোনা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত দেশব্যাপী ব্যাপক ও বিশাল পরিসরে   ‘মুজিববর্ষ’ পালনের প্রস্তুতি গ্রহণ করেছে। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য দেশের ক্রীড়াঙ্গনে থাকছে নানা আয়োজন। এরমধ্যে সবচেয়ে বড় চমকটি জানানো হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে। বাংলাদেশ আসছেন ডিয়েগো ম্যারাডোনা। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। আর্জেন্টাইন কিংবদন্তি কবে আসছেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। এরই মধ্যে সবুজ সংকেত পাওয়া গেছে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ীর পক্ষ থেকে। এক দিন আগেই এক সংবাদ সম্মেলনে আবু নাঈম সোহাগ জানিয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) স্মরণাপন্ন হয়েছেন তারা। ফিফার কিংবদন্তি খেলোয়াড়দের মধ্যে কয়েকজনকে বাংলাদেশে আনার পদক্ষেপ নেয়া হয়েছে। শনিবার ফেডারেশন সাধারণ সম্পাদক আরটিভি অনলাইনকে বলেন, ‘ঢাকায় আসছেন ডিয়োগো ম্যারাডোনা। এটা নিশ্চিত। তবে দিন-ক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।’ এর আগে ২০০৬ বিশ্বকাপের পর ঢাকায় এসেছিলেন ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী জিনেদিন জিদান। এরপর আর্জেন্টিনা জাতীয় দলসহ ২০১১ সালে বাংলাদেশে আসেন লিওনেল মেসি। ওয়াই
মুজিববর্ষে আসছেন ম্যারাডোনা
বছরের শেষ ম্যাচে সিটির জয়
জয় দিয়ে বছর শেষ করলো ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ ব্যবধানে হারিয়েছে পেপ গার্ডিওলার শিষ্যরা।  শনিবার ঘরের মাঠে প্রথমার্ধে ছন্দহীন ম্যানসিটি নিজেদের খুঁজে পায় দ্বিতীয়ার্ধে।  ইতিহাদ স্টেডিয়ামে ৫২ মিনিটে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় সিটিজেনরা। কেভিন ডি ব্রুইনের বাড়ানো বল কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এই স্টাইকার।  ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইন নিজেই। আলজেরিয়ান ফরোয়ার্ড রিয়াদ মাহারেজের পাসে দলের হয়ে দ্বিতীয় গোল তোলেন ডি ব্রুইন।  বাকী সময় আর কোন দল গোল করতে না পারায় জয়ের আনন্দে মাতে সিটিজেনরা। এই জয়ে ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি। ওয়াই
বছরের শেষ ম্যাচে সিটির জয়
নায়ক হতে চান রোনালদো
সম্প্রতি জানিয়েছেন ফুটবলকে বিদায় জানানোর পর কোচিং করার কোনও ইচ্ছা নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। এবার মুখ খুললেন অবসরের পর নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে। সংযুক্ত আরব আমিরাতে দুবাই স্পোর্টস কনফারেন্সে যোগ দিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। আগামী ফেব্রুয়ারিতে ৩৫ বছরে পা রাখতে চলেছেন জুভেন্টাসের এই ফরোয়ার্ড। পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী কবে অবসর নিচ্ছেন এমন প্রশ্ন প্রায় সামনে চলে আসে। নিজেই জানালেন কখন বুটজোড়া তুলে রাখবেন। সিআর সেভেন বলেন, ‘ক্যারিয়ারের একটি মৌসুমও বাজে কাটাইনি আমি। সব সময়ই নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিলাম। মাঠে সবসময় জেতার জন্যেই নেমেছি। যেদিন আমার দেহ বলবে থামতে, সেদিনই আমি থামব।’  দিনের পর দিন বয়স যত বাড়ছে, মাঠের তেজও বেড়েছে রোনালদোর। মাঠে নামলেই গড়েছেন রেকর্ড। ইঙ্গিত দিলেন খেলা আরও চালিয়ে যাবার। ‘অনেক আগে ৩০ অথবা ৩২ বছর ছিল অবসরের জন্য আদর্শ বয়স। বর্তমানে ৪০ বছর বয়সী ফুটবলারের অভাব নেই।’  মাঠের ফুটবলকে বিদায় বলে সোজা পড়ার টেবিলে মনোযোগ দিতে চান এই গোল মেশিন। ‘অবসরের পর আমি যে জিনিসে প্রাধান্য দিব তা হচ্ছে পড়ালেখা। অনেক কিছু আছে যেগুলো জানা প্রয়োজন। আমি যতটুকু পড়েছি তা সব কিছুর উত্তর দেয়ার জন্য যথেষ্ট না।’ তিনি আরও জানান, মাঠ থেকে বিদায় নিয়ে সিনেমায় নায়ক হতে আগ্রহী তিনি। ‘আরেকটা বিষয়ের প্রতি আমার আকর্ষণ রয়েছে। ইচ্ছা রয়েছে সিনেমায় কাজ করার।’ ওয়াই/পি
নায়ক হতে চান রোনালদো
এক ভেন্যুতেই বসছে বঙ্গবন্ধু গোল্ডকাপ
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর একমাত্র ভেন্যু ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাহউদ্দিন। রোববার দুপুরে বাফুফে ভবনে টুর্নামেন্টের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান কে-স্পোর্টসের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্ড ডাউন শুরু হবে আগামী ১০ জানুয়ারি। এর পাঁচদিন পর ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ট আসর। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। সূত্র জানিয়েছে, বাংলাদেশসহ ছয় দেশ নিয়ে আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টন্টি। সবশেষ ২০১৮ সালের আসরে রাজধানী ঢাকা, সিলেট ও কক্সবাজারে বসেছিল আন্তর্জাতিক এই আসর। কাজী সালাহউদ্দিন বলেন, এবারের আয়োজনটি বিশেষ। জাতীর পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বসছে এই আসর। তাই ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামেই গড়াবে সবগুলো ম্যাচ। ফুটবল ফেডারেশনের পক্ষে সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী ও কে স্পোর্টসের হয়ে চুক্তিতে সই করেন প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ এমএ করিম। কে স্পোর্টসের এই কর্তা বলেন, আগামী ৪ জানুয়ারি ড্র আয়োজন করা হবে। উদ্ধোধনী অনুষ্ঠান নিয়ে আমরা এখনও আলোচনা করিনি। তবে ফাইনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেশ কয়েকটি টেলিভিশন ও নিউজ পোর্টালের মাধ্যমে খেলাগুলো সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি মহি উদ্দিন, কে স্পোর্টসের পরিচালক আশফাক আহমেদ, নির্বাহী পরিচালক মুনতাসির ভূঁইয়া, ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।  ওয়াই
এক ভেন্যুতেই বসছে বঙ্গবন্ধু গোল্ডকাপ
বার্নলির বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।  শনিবার রাতে বার্নলির মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধের শেষ সময়ে এগিয়ে যায় সফরকারীরা। সতীর্থের বাড়ানো বল ধরে অনায়াসে গোলটি করেন মার্সিয়াল।  দ্বিতীয়ার্ধে নেমে গোল শোধে মরিয়া স্বাগতিকরা আর ব্যবধান বাড়াতে চায় ম্যানচেস্টার। তবে নির্ধারিত সময় আর কোন গোল না হলেও অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন রুশফোর্ড।  পাল্টা আক্রমণে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ ফরোয়ার্ড। আর এ জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ম্যানচেস্টার ইউনাইটেড। এসএস
বার্নলির বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
আরও পড়ুন
এক নজরে বৃহস্পতিবারের খেলার সূচি
জেসুসের হ্যাটট্রিকে জাগরেবের স্বপ্নভঙ্গ
এক নজরে সোমবারের খেলার সূচি
শনিবারের খেলার আয়োজনে যা থাকছে