ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

পদক জয়ের লক্ষ্যে ইরাক যাচ্ছেন আর্চাররা

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি : সংগৃহীত

আগামী ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইরাকের সোলেমানিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ, স্টেজ-২ (ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট)। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে ১২ সদস্যের আরচ্যারী দল বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ইরাকের উদ্দেশ্যে দেশ ছাড়ছে। দলে রয়েছেন ৬ জন পুরষ ও ৬ জন আরচ্যার।

আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ দল রিকার্ভ পুরুষ ও মহিলা একক, কম্পাউন্ড পুরুষ ও মহিলা একক, রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত এবং রিকার্ভ ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বীতা করবে।

দলের প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রস্তুতি বেশ ভালো রয়েছে। এবারের প্রতিযোগিতায় ১৭ থেকে ১৯টি দেশ অংশ নিচ্ছে। এশিয়ান গেমসের অভিজ্ঞতা এখানে কাজে লাগবে। খেলোয়াড়দের আরও বেশি উৎসাহিত করতে ফেডারেশনের পক্ষ থেকে প্রতিটি স্বর্ণপদকের জন্য ৩ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ এবারের দল থেকে ভালো একটা ফলাফল আসবে।

বাংলাদেশ আরচ্যারী দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক জানান, এশিয়ান গেমসের ঠিক পরপরই খেলোয়াড়দের ফর্ম ঝালিয়ে নেওয়া হয়েছে এবং টিম ও মিক্সড টিম ইভেন্টে ইরাকে ভালো করার জন্য যা যা প্রয়োজন তার সবই করা হয়েছে। তাদের মূল লক্ষ্য পদক অর্জন।

সাম্প্রতিক এশিয়ান গেমসে আশানুরূপ ফল না পাওয়ার আক্ষেপ ঘুচিয়ে ইরাকে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন দেশসেরা আরচ্যাররা। আরচ্যার আব্দুর রহমান আলিফ বলেন, এশিয়ান গেমসের ফল আমাদের মনে আছে, যে শোক ও জেদ থেকে আমরা এবার ভালো কিছু করতে যাচ্ছি। স্বল্প সময়ের প্রস্তুতি হলেও ট্রায়ালে তারা বেশ ভালো স্কোর করেছেন এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে দেশের জন্য ভালো কিছু বয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন আলিফ।

কম্পাউন্ড আরচ্যার হিমু বাছার জানান, এশিয়ান গেমসের পর অনুশীলনের সময় কিছুটা কম মিললেও ইনডিভিজুয়াল, মিক্সড টিম ও টিম এই তিনটি বিভাগেই তাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতা করার মতো পারফরম্যান্স তাদের আছে এবং তারা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন।

আরেক আরচ্যার বন্যা আক্তার বলেন, এশিয়ান গেমসের পর থেকেই তাদের ধারাবাহিক অনুশীলন চলছে। তারা মূলত স্বর্ণপদকের জন্যই লড়াই করবেন, যাতে পুরো দল নিয়ে দেশের জন্য ভালো কিছু করা এবং একটি সম্মানজনক অবস্থান অর্জন করে ফিরে আসা যায়।

এই টুর্নামেন্টে লাল-সবুজের প্রতিনিধিরা তাদের সেরাটা দিয়ে দেশের সম্মান উজ্জ্বল করবেন এমনটাই এখন প্রত্যাশা দেশের ক্রীড়াপ্রেমীদের।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলাধুলার প্রসারের মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন ও প্রকৃত সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।  শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরুরা উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। ১৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই জমজমাট টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।  তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং খুব দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বছরের নির্দিষ্ট কোনো সময়ে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলা অব্যাহত রাখা হবে।  সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়াই তাদের মূল লক্ষ্য। এছাড়া পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিগুলোকে আরও স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি খুব শীঘ্রই কুমিল্লায় একটি বিকেএসপি প্রতিষ্ঠার আশাবাদও ব্যক্ত করেন তিনি। দল-মত নির্বিশেষে ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনা ধারণ করে একটি সুশৃঙ্খল জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। এ ছাড়াও অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপি সভাপতি কায়সার আলম সেলিম উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
ভারত-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ভারত-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সাফে বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (বুধবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
সাফে বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা