ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা শুরু

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ এএম

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে চার দিনব্যাপী ৩৫ তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৬।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

প্রতিযোগিতার প্রথম দিনেই অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে বাজিমাত করেছে বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারুরা। সাঁতারের ১০টি ও ডাইভিংয়ের ২টি ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সাঁতারের ৫টি এবং ডাইভিংয়ের ১টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। এসব ইভেন্টে দক্ষতা, গতি ও ক্রীড়াশৈলীর পরিচয় দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারুরা ব্যক্তিগত ও দলীয় পর্যায়ে সাফল্য অর্জন করেন। প্রথম দিনেই ৯টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ মোট ১৮টি পদক অর্জনের পাশাপাশি জাতীয় রেকর্ড গড়ে প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন তারা।

উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৮০০ জন খেলোয়াড় ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সাঁতারুদের সাফল্য উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠানে কৃতী সাঁতারুদের আর্থিক পুরস্কার প্রদান করা হয়। থাইল্যান্ডে অনুষ্ঠিত ২০২৬ থাইল্যান্ড এজ গ্রুপ সুইমিং চ্যাম্পিয়নশিপস-এ বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সামিউল ইসলাম রাফি অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ২টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জ পদক অর্জন করেন। তার এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে তাকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৮০তম বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগের ১৯ কিলোমিটার সাঁতারে বাংলাদেশের ফয়সাল আহমেদ স্বর্ণ ও পলাশ চৌধুরী রৌপ্য পদক এবং নারী ক্যাটাগরির ১৯ কিলোমিটার সাঁতারে সোনিয়া আক্তার রৌপ্য পদক অর্জন করেন। একই প্রতিযোগিতায় পুরুষ বিভাগের ৮১ কিলোমিটার সাঁতারে পলাশ চৌধুরী রৌপ্য ও নুরুল ইসলাম ব্রোঞ্জ পদক অর্জন করেন।

তাদের এ কৃতিত্বপূর্ণ অর্জনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকেও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বিক ক্রীড়াঙ্গনের উন্নয়ন, দক্ষ খেলোয়াড় তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাঁতার ও ডাইভিংয়ে নৌবাহিনীর ধারাবাহিক সাফল্য বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা, অধ্যবসায় ও পেশাগত উৎকর্ষের প্রতিফলন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অস্ট্রেলিয়া–ইংল্যান্ডের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
অস্ট্রেলিয়া–ইংল্যান্ডের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
২৫ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন ই-স্পোর্টস প্রেমীরা
প্রতিযোগিতাটিতে দুটি জনপ্রিয় গেম-পাবজি মোবাইল এবং ই-ফুটবল অন্তর্ভুক্ত থাকবে, যেখানে পাবজি মোবাইলের জন্য ২০ লাখ এবং ই-ফুটবলের জন্য ৫ লাখ টাকার পুরস্কার দেয়া হবে।
২৫ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন ই-স্পোর্টস প্রেমীরা
কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাঙ্গামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৬।
কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা আয়োজন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা