ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ফেসবুক দেখাবে ইনস্টাগ্রামের স্টোরিজ, যেভাবে চালু করবেন  

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩০ পিএম
ইনস্টাগ্রাম স্টোরিজ ফাইল ছবি

ইনস্টাগ্রামে স্টোরিজ পোস্ট করলে এখন থেকে তা ফেসবুকের মাধ্যমে দেখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। ফেসবুকের মুখপাত্র আলেক্সান্ড্রা ভয়েসা বিষয়টি নিশ্চিত করেন।

ইনস্টাগ্রামে পরীক্ষামূলকভাবে ‘Share to Facebook Story’ নামের একটি অপশন যোগ হয়েছে। অপশনটি এনাবেল করলে ফেসবুকেও দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম স্টোরিজ। তবে ফেসবুকের স্টোরিজে নীল বৃত্ত থাকলেও ইনস্টাগ্রামের স্টোরিজে থাকবে কমলা বৃত্ত। ইনস্টাগ্রামের ইউজার নেমেরও কোনো পরিবর্তন হবে না।

তবে ভিউ ও রিপ্লাই দেখতে হলে ঢুকতে হবে ফটো শেয়ারিং অ্যাপটিতে।

ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করলে তবেই ফিচারটি ব্যবহার করা যাবে। এটি ব্যবহার করা বা না করার বিষয়টি ব্যবহারকারীর ওপর নির্ভর করবে। পুরোপুরিভাবে ফিচারটি উন্মুক্ত করতে ফেসবুকের কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

সূত্র- দ্য ভারজ।

জিএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তারকা ও সাংবাদিকদের জন্য আসছে ফেসবুকের বিশেষ সুবিধা
সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন ক্ষেত্রের তারকারা আগামী বছর ফেসবুকের বিশেষ নিরাপত্তা সুবিধা পাবেন। ফেসবুকের নিরাপত্তা নিয়ে যারা বেশি উদ্বেগে থাকেন, তাদের জন্য অতিরিক্ত এই সুরক্ষাব্যবস্থা। এতে নিরাপত্তা টোকেনের মোবাইল সমর্থনসুবিধা যুক্ত হবে।  তথ্যটি জানিয়েছেন ফেসবুকের নিরাপত্তা পলিসির প্রধান নাথানিয়েল গ্লেইসার। খবর প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এক্সিওএসের। আগামী বছর থেকে এই ‘প্রটেক্ট সিকিউরিটি’ প্রোগ্রামটির সুবিধা পাওয়া যাবে। ফেসবুক প্রটেক্টের অধীনে থাকবে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। এই পদ্ধতিতে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা ছাড়াও হ্যাকিং–প্রচেষ্টা হলে রিয়েল টাইমে জানার সুবিধা থাকবে।  এই সুবিধা এত দিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ, সরকারি সংস্থা, নির্বাচন কর্মকর্তা ও নীল টিক (ব্লু ব্যাজ) পাওয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তবে বৃহৎ গোষ্ঠীর কথা চিন্তা করে এই সুবিধা সর্বত্র ছড়িয়ে দেওয়ার চিন্তা করছে প্রতিষ্ঠানটি। আরও পড়ুন... প্রযুক্তি ব্যবহারে নয় উৎপাদনেও বিশ্বে এগিয়ে থাকবে বাংলাদেশ জিএ
তারকা ও সাংবাদিকদের জন্য আসছে ফেসবুকের বিশেষ সুবিধা
সারা বিশ্বে ইউটিউব ডাউন
সারা বিশ্বে  ইউটিউবসহ গুগলের বেশ কিছু সার্ভিস ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। বেশ কিছু  তথ্য প্রযুক্তি বিষয়ক পোর্টালের খবরে বলা হয়, সার্ভার ডাউনের কারণে এই সমস্যা হচ্ছে। খবরে বলা হয়, ইউটিউব, গুগল, গুগল মিট, গুগল হ্যাংআউটস, গুগল প্লে এবং জিমেইল ব্যবহারে গ্রাহকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এদিকে কদিন আগেই ফেসবুকের মেসেঞ্জারেও সমস্যা দেখা যায়। যদিও তা পরবর্তীতে ঠিক হয়ে যায়। সূত্র- টেকরাডার ডটকম এম
সারা বিশ্বে ইউটিউব ডাউন
বাংলাদেশের ২ হ্যাকার গ্রুপের বিরুদ্ধে অ্যাকশন নিলো ফেসবুক
হ্যাকিং তৎপরতায় জড়িত থাকার অভিযোগ এনে দেশের ২টি টিমকে শনাক্ত করেছে ফেসবুক। তাদের হ্যাকিং তৎপরতা রুখে দিতে এরই মধ্যে তাদের বিরুদ্ধে বেশকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ফেসুবক বলছে, বাংলাদেশে হ্যাকিং চালানো এই দুইটি টিম হলো, ডন’স টিম (ডিফেন্স অব দ্য ন্যাশন) ও ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (সিআরএএফ)। ফেসবুকের দাবি, সংশ্লিষ্টদের এসব হ্যাকিং টিমের পরিচয়ও জানিয়ে দেওয়া হয়েছে। মূলত সুনির্দিষ্ট শ্রেণির ব্যক্তিদের লক্ষ্য করে ফেসবুকে রিপোর্ট করার মাধ্যমে ওই ব্যক্তিদের প্রোফাইল নিষ্ক্রিয় করে দিতে কাজ করছিল এই হ্যাকার দলগুলো। ফেসবুক পেজের অ্যাডমিনের অ্যাকাউন্ট দখলে নিয়ে ওই পেজের অন্য অ্যাডমিনদের রিমুভ করে পেজটিই বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ফেসবুকের হেড অব সিকিউরিটি পলিসি নাথানিয়েল গ্লেইসার ও সাইবার থ্রেট ইন্টেলিজেন্স ম্যানেজার মাইক ডিভিলানস্কি এক লিখত বার্তায় এসব জানিয়েছেন। তারা বাংলাদেশের এই দুইটি হ্যাকিং টিমের পাশাপাশি এপিটি ৩২ নামে ভিয়েতনামের একটি হ্যাকিং গোষ্ঠীকে শনাক্ত করার কথাও জানিয়েছেন। ফেসবুক বার্তায় বলা হয়, বাংলাদেশভিত্তিক হ্যাকিং দলগুলোর আক্রমণের শিকার হয়েছে স্থানীয় অ্যাকটিভিস্ট, গণমাধ্যমকর্মী, ধর্মীয় সংখ্যালঘু ও প্রবাসীরা। তারা বিভিন্ন অ্যাকাউন্ট দখলে নেওয়ার চেষ্টা করেছে, ফেসবুকে আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্স ভঙ্গের অভিযোগ রিপোর্ট করার মাধ্যমে বেশকিছু অ্যাকাউন্ট ‍মুছেও ফেলেছে। আমাদের অনুসন্ধান বলছে, এসব তৎপরতার সঙ্গে দুইটি অলাভজনক সংস্থা জড়িত, ‘ডিফেন্স অব দ্য ন্যাশন’ নামে পরিচিত ডন’স টিম এবং ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন। তারা বেশকিছু ইন্টারনেট সেবাদাতার সংযোগ ব্যবহার করে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছিল। দুইটি টিম পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেও কাজ করে থাকে বলে জানিয়েছে ফেসবুক। তারা বলছে, এই দুইটি টিম মিলে ফেসবুকে কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনের কাল্পনিক অভিযোগ তুলে বিভিন্ন ব্যক্তির প্রোফাইল রিপোর্ট করতে থাকে। অন্য ব্যক্তির পরিচয় বহন, মেধাস্বত্ব লঙ্ঘন, নগ্নতা ও সন্ত্রাসবাদে জড়িত থাকার মতো বিভিন্ন অভিযোগ তুলে প্রোফাইলগুলো রিপোর্ট করে তারা। এছাড়া বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট ও পেজ হ্যাকিংয়ের মাধ্যমে নিজেদের দখলে নিয়ে নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করার কাজও করে থাকে এরা। ফেসবুক বলছে, তারা অন্তত এমন একটি উদাহরণ পেয়েছে যেখানে একটি পেজের অ্যাডমিনের অ্যাকাউন্ট দখলে নেওয়ার পর হ্যাকাররা ওই পেজে বাকি অ্যাডমিনদের সরিয়ে দিয়ে পেজটিই নিষ্ক্রিয় করে দিয়েছে। আমাদের অনুসন্ধান বলছে, ইমেইল ও ডিভাইসের দখল নেওয়ার মতো বিভিন্ন কৌশল ব্যবহার করে আমাদের অ্যাকাউন্ট রিকভারি পদ্ধতির অপব্যবহার করে তারা অ্যাকাউন্টের দখল নিয়ে থাকে। গ্রুপ দুইটি একযোগে কাজ করে বলে ফেসবুক এই দুইটি গ্রুপকে মূলত একটি টিম হিসেবে দেখছে। ফেসবুক বলছে, তারা এই দুই টিমের সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ও পেজগুলো রিমুভ করেছে। তথ্যপ্রযুক্তি শিল্পের সংশ্লিষ্টদের সঙ্গেও এদের তথ্য শেয়ার করা হয়েছে, যেন তারাও এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নাথানিয়াল গ্লেইসার ও মাইক ডিভিলানস্কি লিখেছেন, নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে আমরা সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে ও সংশ্লিষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানাই। সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন, অবিশ্বস্ত উৎস (ওয়েবসাইট, ফ্রি সার্ভার বা লিংক) থেকে সফটওয়্যার ডাউনলোড করবেন না। কেননা এসব লিংক বা সাইট আপনার ডিভাইসের নিরাপত্তা বলায় ভেদ করে সব তথ্য হাতিয়ে নিতে পারে। ভিয়েতনামের এপিটি৩২ হ্যাকিং টিমকে সাইবার নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছে ফেসবুক। বাংলাদেশের হ্যাকার টিম দুইটির মতো এপিটি৩২-ও ভিয়েতনামের স্থানীয় ও প্রবাসী মানবাধিকারকর্মী, বেসরকারি সংস্থা, গণমাধ্যম ও বিভিন্ন শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। তাদের আক্রমণের মূল ধারাটি ছিল ম্যালওয়্যার ছড়িয়ে দিয়ে এর মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়া। আর তার মাধ্যমে ফেসবুকের অ্যাকাউন্ট ও পেজের দখল নেওয়া। ফেসবুক বলছে, এপিটি৩২- এর তৎপরতার পেছনে অনুসন্ধানে তারা ভিয়েতনামের তথ্যপ্রযুক্তি বিষয়ক কোম্পানি সাইবার ওয়ান গ্রুপের জড়িত থাকার তথ্য পেয়েছে। কেএফ/জিএ 
বাংলাদেশের ২ হ্যাকার গ্রুপের বিরুদ্ধে অ্যাকশন নিলো ফেসবুক
প্রযুক্তি ব্যবহারে নয় উৎপাদনেও বিশ্বে এগিয়ে থাকবে বাংলাদেশ
কেবল প্রযুক্তির ব্যবহার নয় বরং এর উৎপাদনেও বাংলাদেশ এগিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এর জন্য গবেষণার ওপর নজর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। গতকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ‘চলমান ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এর দ্বিতীয় দিনে মিনিস্ট্রিয়াল কনফারেন্সে ডিজিটাল প্ল্যাটফর্মে যোগ দেন সজীব ওয়াজেদ জয়। কনফারেন্সে কী-নোট স্পিকার এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা। সজীব ওয়াজেদ বলেন, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের ‘সেন্টার অব এক্সিলেন্স’ তৈরি করছি। নজর দেওয়া হচ্ছে গবেষণার ওপর। অন্যদের কাছ থেকে প্রযুক্তি নিয়ে ব্যবহার করার জন্য নয়। আমরা ভবিষ্যত প্রযুক্তিখাতে বিশ্বে নেতৃত্ব দিতে চাই। আর সেই প্রযুক্তি তৈরি হবে দেশেই। এটা স্বপ্ন নয়, এটাই হবে বাস্তবতা। ভবিষ্যতের বড় বড় প্রযুক্তির কিছু কিছু বাংলাদেশ থেকেই তৈরি হবে। তেমন পরিকল্পনা নিয়েই এগোচ্ছে বাংলাদেশ’। গত এক দশক ধরে বাংলাদেশে ডিজিটাল রূপান্তরে নেওয়া নানা উদ্যোগ ও তার সুফল কীভাবে দেশ ও দেশের মানুষ পাচ্ছে তাও উঠে আসে ‘এম্ব্রেসিং ডিজিটাল টেকনোলজিস ইন দ্য নিউ নরমাল’ শীর্ষক এই কনফারেন্সে। এ  বিষয়ে নিজ বক্তব্যে ভবিষ্যৎ দিক নির্দেশনা তুলে ধরেন আইসিটি উপদেষ্টা।   যেসব দেশ বাংলাদেশ থেকে ডিজিটাল রূপান্তরের দীক্ষা নিচ্ছে তাদেরকে নিয়েই ভবিষ্যত প্রযুক্তি বিশ্বে নেতৃত্বে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য রাখেন শ্রীলঙ্কার মিনিস্ট্রি অব টেকনলোজি সেক্রেটারি জয়ন্ত ডি সিলভা, মালদ্বীপের  কমিউনিকেশন, সাইন্স অ্যান্ড টেকনোলজির মিনিস্টার মোহাম্মদ মালেহ জামাল, নেপালের ডাক ও টেলিযোগাযোগ সচিব অনিল কুমার সাহা, উইটসার সেক্রেটারি জেনারেল ড. জেমস পয়জন্ট। নওশের রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি শাহিদ-উল-মুনীর, বাক্কো সভাপতি ওয়াহিদুর রহমান শরিফ, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম। গতকাল বৃহস্পতিবার ছিলো ৩ দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এর আয়োজনের দ্বিতীয় দিন। আজ শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হবে এই আয়োজন। কেএফ
প্রযুক্তি ব্যবহারে নয় উৎপাদনেও বিশ্বে এগিয়ে থাকবে বাংলাদেশ
ফেসবুক ম্যাসেঞ্জার নিয়ে বিপদে ব্যবহারকারীরা
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা। মোবাইল ফোন কিংবা ল্যাপটপ-ডেস্কটপ সংস্করণে এই সমস্যা দেখা দিয়েছে। তবে এটি শুধু বাংলাদেশের সমস্যা না, সারা বিশ্বে একই সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে। ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে জানা যায়  বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে প্রথমে এই সমস্যা দেখা দিয়েছিল। তবে আজ এই সমস্যা ব্যাপক হারে বেড়েছে। বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। দেশে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করছেন।  প্রথমে দেখা গিয়েছিল, বাংলায় টেক্সট করলে তা জিজ্ঞাসার চিহ্নে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তবে ইংলিশে লিখলে এই সমস্যা থেকে মুক্তি মিলছিল। তবে মাঝেমধ্যে কানেকটিং... লেখাও দেখা যাচ্ছে। আইটি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ম্যাসেজিং সিস্টেমে সমস্যা থাকায় অনেকেই বিড়ম্বনায় পড়ছেন। বিশেষ করে যারা ফেসবুক কেন্দ্রীক অনইলাইন ব্যবসা করেন তাদের সমস্যাটা বেশি হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, তাদের দেশে স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ সমস্যা শুরু হয়। জিএ 
ফেসবুক ম্যাসেঞ্জার নিয়ে বিপদে ব্যবহারকারীরা
আরও পড়ুন
ইসলামবিরোধী ছবিতে দেব? সমালোচনার মুখে সরিয়ে নেয়া হলো টিজার
টিকটক ভিডিও বানাতে গিয়ে বন্ধুদের ধর্ষণের শিকার কিশোরী
মারা যাওয়া মহিলা ভাইস চেয়ারম্যানের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড়
বাংলাদেশে ফেসবুক ডট কম ডট বিডি ডোমেইন ব্যবহারে নিষেধাজ্ঞা