ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

আজও থাকবে ইন্টারনেটের ধীরগতি

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০২:১৫ এএম
ফাইল ছবি

ইন্টারনেটের ধীরগতিতে গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বৃহস্পতিবার শুরু হয়ে যা সোমবারও ভুগিয়েছে গ্রাহকদের। এদিকে সাবমেরিন কেবল সংস্কারের কারণে আজ মঙ্গলবারও (৩১ অক্টোবর) দেশজুড়ে ইন্টারনেটের গতি কম থাকবে।

বাংলাদেশ সাবমেরিন কেবলস (বিএসসি) পিএলসি রোববার (২৯ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাবমেরিন কেবলের সক্ষমতা বাড়াতে কাজ চলছে। ফলে দেশে মঙ্গল ও বৃহস্পতিবার প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে।

এদিকে, মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান।

বৈঠকে আইএসপিএবি সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভুইয়া, বাংলাদেশ আইআইজি ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ জুনায়েদ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত বৃহস্পতিবার মহাখালীর খাজা টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় শুরু হয় ভোগান্তি। ইন্টারনেট সেবাদানকারীরা সেই সমস্যা কাটিয়ে উঠছিলেন। কিন্তু সোমবার সকাল থেকে ফের শুরু হয় ব্রডব্যান্ড গ্রাহকদের দুর্ভোগ।

খাজা টাওয়ারে ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্কের (এনটিটিএন) সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ কেবল কাটা পড়ায় ব্যান্ডউইথ সরবরাহ কমে গেছে। ফলে দেশজুড়ে ইন্টারনেটের গতি কমেছে।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গুগল ডুডলে থার্টি ফাস্ট উদযাপন
আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বিদায় জানাতে হবে ২০২৩ সালকে। ২০২৩ সালকে বিদায় জানিয়ে ২০২৪ সালকে বরণ করে নেবে পুরো বিশ্ব। আর বছরের শেষ দিনকে বিভিন্ন আনন্দ আয়োজনে পালন করেন সবাই, মেতে ওঠেন নতুন বছর উদযাপনের খুশিতে। বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলও উদযাপন করছে বছরের বিদায় বেলাকে। গুগলের ডুডলে দেখা যাচ্ছে নতুন এক থিম। ২০২৪ সালকে স্বাগত জানাতে চেয়ে আজ নতুন একটি ডুডল প্রকাশ করেছে গুগল। কোনো কিছু খোঁজার জন্য আজ সারাদিন গুগলে ঢুকলেই চোখে পড়বে ডুডলের ডিসকো বল। ডুডলে আরও আছে নানা রং। আলো, পার্টি, উৎসবের আবহে এই বছরকে বিদায় জানাতেই এই ডুডল প্রকাশ গুগলের। আজকের ডুডল প্রসঙ্গে গুগল বলেছে, ‘৩... ২... ১... শুভ নববর্ষ! এই ডুডল নতুন বছরের শুরুর দিকে কিছু চাকচিক্ক নিয়ে আসবে। ঘড়ির কাটা ধীরে ধীরে যত মধ্যরাতের দিকে এগোচ্ছে, গোটা বিশ্ব জুড়ে ততই পরিকল্পনা এগিয়ে যাচ্ছে। নতুন বছরের রেজোলিউশন কী হবে, ভালোবাসার মানুষদের কী বার্তা পাঠানো যায়, কীভাবে এই আনন্দের মুহূর্ত উদযাপন করা যাবে।’ বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। তারই ধারাবাহিকতায় আজ ২০২৩ সালের শেষ দিনেও দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন। সূত্র: গুগল
গুগল ডুডলে থার্টি ফাস্ট উদযাপন
বছরজুড়ে প্রযুক্তিবিশ্বের আলোচিত ১০
২০২৩ সালে প্রযুক্তিবিশ্ব দেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার। পাশাপাশি মহাকাশ যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল নিরাপত্তার মতো ক্ষেত্রেও এসেছে উল্লেখযোগ্য সব অগ্রগতি। প্রযুক্তিগত এসব অর্জনের কোনোটিই কম গুরুত্বপূর্ণ নয়। ২০২৩ সালে প্রযুক্তির পরিবর্তনগুলো আমাদের ডিজিটাল দুনিয়ার রূপ বদলে দেবে, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের জীবনযাত্রা বদলে দেবে এসব প্রযুক্তি, যার শুরু হয়তো শুরু হয়ে গেছে! তাহলে চলুন, বছরজুড়ে প্রযুক্তি দুনিয়ায় ঘটে যাওয়া দারুণ সব বিষয় দেখে নেওয়া যাক একনজরে। ১. আগ্রহের কেন্দ্রেবিন্দুতে চ্যাটজিপিটি চ্যাটজিপিটির পুরো নাম চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। গত বছরের নভেম্বরে তৈরি হওয়ার পর ২০২৩ সালজুড়েই এটি আলোচনায় ছিল। বিশেষ করে ল্যাঙ্গুয়েজ মডেল ‘জিপিটি-৪’ ছিল সবার আগ্রহের কেন্দ্রে। মানুষের মতো কাজ করতে পারে এই ল্যাঙ্গুয়েজ মডেল, দাবি সংস্থার। প্রফেশনাল কাজের পাশাপাশি অ্যাকাডেমিক ক্ষেত্রেও সমান দক্ষ এই মডেল। যে কারণে বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে চ্যাটজিপিটি-৪ এর ব্যবহারকারীর সংখ্যা। ২. ডিপফেক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি জনপ্রিয় হওয়ার পাশাপাশি এর অপব্যবহারও বাড়ছে। বছরজুড়েই ডিপফেক ভিডিও নিয়ে অনেক আলোচনা–সমালোচনা তৈরি হয়েছে। এ প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করা হচ্ছে, যা ‘ডিপফেক’ ভিডিও নামে পরিচিত। এসব ভিডিওতে নির্দিষ্ট ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ কৃত্রিমভাবে নড়াচড়া করানোর পাশাপাশি কণ্ঠস্বর ব্যবহার করায় অনেকেই বুঝতে পারেন না, এটি নকল ভিডিও। ফলে বিভ্রান্তি তৈরির পাশাপাশি প্রতারণার ঘটনাও ঘটছে। ৩. থ্রেডস সামাজিক যোগাযোগ প্লাটফর্ম টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবেই ‘থ্রেডস’ চালু করে মেটা। পথচলা শুরুর পর ব্যাপক সাড়া ফেললেও ব্যবহারকারীরা সন্তুষ্ট না হওয়ায় প্লাটফর্মটি ঝিমিয়ে পড়ে। এরপর আগস্টে পুনরায় চাঙ্গা করে তুলতে থ্রেডসের একটি ওয়েব সংস্করণ উন্মোচন করে মেটা। কিন্তু তাতেও জমাতে পারেনি! ৪. মাইন্ডরিডার যন্ত্র  মনের খবর পড়ছে—এটা এখন আর কল্পবিজ্ঞান নয়, বাস্তব! যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের একদল নিউরোটেকনোলজিস্ট এ প্রযুক্তি উদ্ভাবন করেছেন। মূলত স্ট্রোক বা এএলএস (স্টিফেন হকিং যে রোগে আক্রান্ত ছিলেন)-এর মতো রোগের কারণে কথা বলতে অক্ষম মানুষের মস্তিষ্কের কর্মকাণ্ড রিড করে (পড়ে), তা স্বাভাবিক ভাষায় অনুবাদের জন্য এই যন্ত্র নির্মাণ করা হয়। এতে একটি তারহীন যন্ত্রের সাহায্যে ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এফএমআরআই) ব্যবহার করে মস্তিষ্কের চারপাশের রক্ত প্রবাহের মাত্রা মাপা হয়। পরে সেখান থেকে নিরবিচ্ছিন্নভাবে মানুষের স্বাভাবিক ভাষায় অনুবাদ করা হয় ভাবনাগুলোকে। কিন্তু শুধু এক-দুটো বাক্যের মতো বিষয় নয়, এ প্রযুক্তির মাধ্যমে এখন কারো মস্তিষ্কে ঘটে চলা গল্পও পড়া সম্ভব। সবসময় অবশ্য একদম শব্দ ধরে অনুবাদ করতে পারে না এ প্রযুক্তি, তবে ধরতে পারে মূল বিষয়টি। যেমন পরীক্ষায় অংশগ্রহণকারী একজন একটি বাক্য শুনতে পান, ‘আমার এখনো ড্রাইভিং লাইসেন্স নেই’। যন্ত্রটি বাক্যটিকে দেখায় এভাবে—‘তিনি এখনো ড্রাইভিং শেখেননি।’ অর্থাৎ কিছুটা ভুল থাকলেও মূল বিষয়টি ধরতে পারছে এই মাইন্ডরিডার। গবেষকেরা বর্তমানে আরও কম খরুচে প্রযুক্তি, যেমন ইলেকট্রনসেফালোগ্রাম (ইইজি) বা নিয়ার-ইনফ্রারেড স্পেকটোমেট্রি ব্যবহার করে এ কাজ করা যায় কি না, সেই চেষ্টা করছেন। আশা করা হচ্ছে, চিকিৎসাক্ষেত্র ও প্রযুক্তিতে এটি বড় ভূমিকা রাখবে। ৫. স্পেসএক্সের রকেট স্টারশিপ ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের রকেট স্টারশিপের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফ্লাইটের পরীক্ষা সম্পন্ন হয়েছে নভেম্বরে। দ্বিতীয়বারের পরীক্ষায় প্রথমবারের তুলনায় তিনগুণ বেশি ওপরে উঠতে সক্ষম হয় এ রকেটটি। টেক্সাসের বোকা শিকা স্টারবেস থেকে এই ভারী মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। দুই অংশের যানটি প্রশান্ত মহাসাগরে অবতরণের আগে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করবে। স্টারশিপ রকেটটি ৩৩টি ইঞ্জিনের মাধ্যমে চালিত হয়।  ৬. এক্স মাইক্রো ব্লগিং সাইট টুইটার কেনার পর থেকে ইলন মাস্ক একের পর এক পরিবর্তন এনে বছরজুড়েই আলোচনায় ছিলেন। টুইটারের লোগোয় পাখির বদলে এসেছে ইংরেজি অক্ষর ‘এক্স’। নীল-সাদা ‘থিম’-এর বদলে এসেছে ‘সাদা-কালো’। এখন অবশ্য ‘এক্স’ নামেই টুইটারের পরিচিতি। ৭. পাসকি পাসকি পদ্ধতি ব্যবহার করে পাসওয়ার্ডের বদলে আঙুলের ছাপ দিয়েই বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে দ্রুত সাইনইন করা যায়। তাই এ বছর গুগল, লিংকডইন, এক্সসহ বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করেছে। ৮. স্যাম অল্টম্যান চ্যাটজিপিটির উদ্ভাবক, ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান পদচ্যুত হওয়ার পাঁচ দিন পর আবার স্বপদে ফিরে আসেন। ৯. ভিশন প্রো দীর্ঘদিনের জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এ বছর নিজেদের তৈরি এআর–ভিআর প্রযুক্তির হেডসেট প্রদর্শন করেছে অ্যাপল। ‘ভিশন প্রো’ নামের হেডসেটটি ব্যবহারকারীর চোখ ও আঙুলের নড়াচড়া শনাক্তে করতে পারে। ১০. জিরো ট্রাস্ট বিশ্বাস নয়, যাচাই করুন সবসময়—এটাই জিরো ট্রাস্ট সিকিউরিটির মূল কথা। ২০২৩ সালে হাইব্রিড ও রিমোট ওয়ার্কিংয়ের বর্তমান চ্যালেঞ্জগুলোর কার্যকর সমাধান হিসেবে জিরো ট্রাস্ট ছিল প্রযুক্তির দুনিয়ার অন্যতম আগ্রহের জায়গা। মার্কিন আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান সিসকোর এক প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বজুড়ে প্রতি ১০টি প্রতিষ্ঠানের ৯টিই জিরো ট্রাস্ট সিকিউরিটি মডেল ব্যবহার করেছে। ডেল টেকনোলজিস-এর সিটিও (প্রধান প্রযুক্তি কর্মকর্তা) জন রয়েসের মতে, এই গতি সামনের দিনেও অব্যাহত থাকবে। ২০২৪ সালে জিরো ট্রাস্ট হয়ে উঠবে প্রযুক্তিগত নিরাপত্তার আদর্শ মানদণ্ড। সূত্র : সায়েন্স ফোকাস ম্যাগাজিন, টেকনোলোজি ম্যাগাজিন, বিজ্ঞানচিন্তা
বছরজুড়ে প্রযুক্তিবিশ্বের আলোচিত ১০
পরিবার, বন্ধু-বান্ধবদের নিরাপদ রাখতে ‘ইমো নাউ’
‘শেয়ারিং ইজ কেয়ারিং’-ধারণা থেকে উদ্বুদ্ধ হয়ে সম্প্রতি লোকেশনভিত্তিক শেয়ারিং ও ইন্টার‍্যাকশন ফিচার ‘ইমো নাউ’ নিয়ে এলো ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। ফিচারটি ব্যবহারকারীদের নিরাপত্তা বৃদ্ধি করবে। পরিবারের সদস্যদের সঙ্গে সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা একসঙ্গে থাকতে ইমো একটি নতুন ফিচার নিয়ে এসেছে, যেন ব্যবহারকারীরা পরিবারের সদস্যদের সাঙ্গে লোকেশন ও পরিস্থিতির তথ্য শেয়ার করার সুযোগ পান। ফিচারটি একদিকে কেবল দুশ্চিন্তাই কমাবে না, পাশাপাশি পরিবারের সদস্যদের দূরত্ব যাই হোক না কেন সবসময় তাদের কাছাকাছি রাখবে। যেসব পরিবারের অর্থোপার্জনকারী সদস্যরা ভিন্ন কোনও শহর বা দেশে থাকেন, যেমন প্রবাসী শ্রমিকরা নিরাপত্তা ও হোমসিকনেসের কারণে উদ্বিগ্ন থাকেন। এসব ক্ষেত্রে তারা কোথায় আছেন তা পরিবারের সদস্যদের জানাতে ‘ইমো নাউ’ খুব কার্যকরী হবে। ইমোর বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, ইমো’র কার্যকরী ভয়েস ও ভিডিও কলিং সেবার মাধ্যমে দূরত্ব কমিয়ে পরিবারগুলোকে কাছাকাছি রাখতে পেরে আমরা আনন্দিত। পরিবারের সব সদস্যকে কানেক্টেড রাখতে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সদস্যদের দুশ্চিন্তা কমাতে নতুন এই ইমো নাও লোকেশন শেয়ারিং ফিচার নিয়ে এসেছি আমরা।
পরিবার, বন্ধু-বান্ধবদের নিরাপদ রাখতে ‘ইমো নাউ’
ফেসবুক থেকে মুছে ফেলা পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে
বর্তমানে সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক। আমরা আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া প্রায় সব ঘটনাই ফেসবুক এ বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকি। অনেক সময় আমরা ফেসবুকে নিজেদের বিভিন্ন পোস্ট ডিলিট (মুছে) করে ফেলি। কিন্তু অনেক ক্ষেত্রে আবার সেই পোস্ট প্রয়োজন হতে পারে। ফেসবুকে মুছে ফেলা পোস্ট ফিরিয়ে আনার উপায় জানা থাকলে সেই কাজটি সহজ হয়ে যায়। চলুন, জেনে নেওয়া সে সম্পর্কে- ফেসবুকে সাধারণত মুভ টু আর্কাইভ ও মুভ টু রিসাইকেল-এই দুটি অপশনের মাধ্যমে পোস্ট মুছে ফেলা যায়। মুভ টু রিসাইকেল বাটন প্রেস করলে মুছে ফেলা পোস্ট রিসাইকেল বিনে জমা হয় আর মুভ টু আর্কাইভ বাটনে প্রেস করলে মুছে ফেলা পোস্ট আর্কাইভে জমা হয়। রিসাইকেল বিনে থাকা পোস্ট মুছে ফেলার ৩০ দিন পর আর ফিরিয়ে আনা যায় না। তবে আর্কাইভে থাকা পোস্ট ফেসবুকের আর্কাইভে জমা থাকে সব সময়ের জন্য। আর্কাইভ করা পোস্ট ফেসবুক ফিডে প্রদর্শিত হয় না। ব্যবহারকারী তার সুবিধামতো সময় অনুযায়ী আর্কাইভ থেকে আবার সেই পোস্ট প্রোফাইলে ফিরিয়ে আনতে পারেন। আর্কাইভ থেকে পোস্ট ফিরিয়ে আনা- আর্কাইভ করা পোস্ট ফিরিয়ে আনার জন্য স্মার্টফোনের ফেসবুক অ্যাপে প্রবেশ করে প্রোফাইলে যেতে হবে। এবার প্রোফাইল নামের নিচে এডিট প্রোফাইল এর পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। পরবর্তী ধাপে প্রদর্শিত অপশন থেকে আর্কাইভ নির্বাচন করতে হবে। এরপরের ধাপে আর্কাইভ করা পোস্ট দেখা যাবে। এবার যে পোস্ট ফিরিয়ে আনতে হবে তার পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে রিস্টোর টু প্রোফাইলে ট্যাপ করতে হবে। রিসাইকেল বিনে থাকা পোস্ট ফিরিয়ে আনা- রিসাইকেল বিনে থাকা পোস্ট ফিরিয়ে আনা একইভাবে ফেসবুক প্রোফাইল থেকে আর্কাইভ অপশনে যেতে হবে। এরপর আর্কাইভ পৃষ্ঠার ওপরে থাকা রিসাইকেল বিন অপশন দেখা যাবে। সেখানে ট্যাপ করে পরের পেজে গেলে রিসাইকেল বিনে থাকা পোস্ট দেখা যাবে। যে পোস্ট ফিরিয়ে আনতে হবে তার পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে রিস্টোর টু প্রোফাইলে ট্যাপ করতে হবে। এমনকি এখানে মুভ টু আর্কাইভে ট্যাপ করে সেই পোস্ট রিসাইকেল থেকে আর্কাইভ পেজেও আনা যাবে।
ফেসবুক থেকে মুছে ফেলা পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে
ট্রুকলারের বিশেষ ৭ ফিচার
স্মার্টফোনের জনপ্রিয় অ্যাপ ট্রুকলার। কমবেশি সবাই এখন ফোনে ব্যক্তিগত, ব্যবসায়িক কিংবা অফিশিয়াল প্রয়োজনে ট্রুকলার অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। ফোনে এই অ্যাপটি থাকলে অচেনা নম্বর থেকে ফোন এলেও সহজেই বোঝা যায় ওপ্রান্তে কে রয়েছেন।  কিন্তু এসবের বাইরেও আকর্ষণীয় কয়েকটি সুবিধা রয়েছে, যা হয়তো সবাই জানেন না। এবার তাহলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী সেসব বিষয়ে জেনে নেয়া যাক। চলুন জেনে নেওয়া যাক এই ফিচারগুলো সম্পর্কে- স্মার্ট রিমাইন্ডার: রিমাইন্ডার ফিচার আপনাকে বিভিন্ন বিষয় মনে করিয়ে দিতে পারে। যেমন- বিল পেমেন্ট, কোনো মিটিং বা ট্যুরে যাওয়ার পরিকল্পনা নোট করে রাখলে, পরবর্তীতে নির্দিষ্ট সময় সেটি মনে করিয়ে দেবে ফিচারটি। যা ব্যক্তিগত কিংবা পেশাদারিত্ব জীবনে গুরুত্বপূর্ণ। স্প্যাম ব্লকিং: ট্রুকলার অ্যাপটিতে স্প্যাম ব্লকিং ফিচার রয়েছে। এই ফিচারটি নিজ থেকেই স্প্যাম নম্বরকে চিহ্নিত করে ব্লক করে দিতে সক্ষম।  স্মার্ট এসএমএস: প্রতিদিন বিভিন্ন স্প্যাম মেসেজের মাঝে গুরুত্বপূর্ণ মেসেজগুলো হারিয়ে যেতে থাকে। তবে ট্রুকলারে এর বিশেষ ব্যবস্থা করে রাখা হয়েছে। অ্যাপটিতে ক্যাটাগরিভিত্তিক মেসেজ দেখায়। এতে প্রয়োজনীয় মেসেজ আর দৃষ্টি এড়ায় না। এডিট সেন্ট চ্যাট মেসেজ: অনেক সময় কাউকে টেক্সট মেসেজ করার সময় ‘অটো কারেকশন’-এর জন্য কাঙ্ক্ষিত কথা লেখার আগেই অন্য শব্দ লিখা হয়ে যায়। এতে ভুল বার্তা আদান-প্রদান হয়ে থাকে। তবে ট্রুকলার থেকে মেসেজ করলে এ ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এতে এডিটের অপশন রয়েছে। বড় ফাইল শেয়ারের সুবিধা: ট্রুকলারে বড় ধরনের ফাইল শেয়ারের সুবিধা রয়েছে। এতে আপনি সহজেই ১০০ এমবি পর্যন্ত ফাইল শেয়ার করতে পারবেন। কল রিজন: ‘কল রিজন’ ফিচারের মাধ্যমে কেন ফোন করা হয়েছে, সেটি জানতে পারবেন ব্যবহারকারী। আপনার ফোনের ডিসপ্লেতে ফোন করার কারণ ভেসে উঠবে। পাসওয়ার্ড প্রোটেক্ট মেসেজ: ট্রুকলারে আপনার মেসেজ অপশনটি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন। এতে কেউ আপনার ব্যক্তিগত তথ্য আদান-প্রদানের বিষয়গুলো জানতে পারবে না। ফলে আপনার তথ্য সুরক্ষিত থাকবে।
ট্রুকলারের বিশেষ ৭ ফিচার
আরও পড়ুন
চাকরি দিচ্ছে সূর্যের হাসি নেটওয়ার্ক
৭ জানুয়ারি ইন্টারনেট সচল রাখতে নির্দেশনা
প্রাক্তন স্ত্রীর নগ্ন ছবি ইন্টারনেটে, যুবক গ্রেপ্তার
তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের উন্নয়ন