
বাহিরের তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। এই পরিস্থিতিতে এসিই যেনো স্বস্তির নাম। এসির হাওয়ায় বসলে মনে হয়, প্রাণ যেন জুড়িয়ে গেল। কিন্তু জানেন কি, এই এসিই বিপজ্জনক হয়ে উঠতে পারে আপনার জন্য। এসি থেকে বের হয়েই রোদে গেলে হতে পারে ব্রেন হ্যামারেজের মতো ক্ষতি। এছাড়াও এসির রয়েছে বেশকিছু ক্ষতিকর দিক।
বিশেষজ্ঞদের কথায়, নানা কারণে এসির বাতাস শরীরের জন্য ক্ষতিকর।
জেনে নিন এসির ক্ষতিকর দিকগুলো—
বাইরে যাওয়ার আগে এসি বন্ধ করুন। ১৫ মিনিট পর বাইরে যান যাতে শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সমান হয়।
রোদে থাকলে শরীরকে ঠিক রাখুন। যতটা সম্ভব হাইড্রেটেড থাকুন। পানি পান করুন এবং তরল খবার খান।




