ইউটিউব চ্যানেল জনপ্রিয় করার ১০ কৌশল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৫:০৭ পিএম


ইউটিউব চ্যানেল
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এখন শুধু বিনোদনের নয়, আয় করারও অন্যতম মাধ্যম। তবে অনেকেই শত শত ভিডিও আপলোড করার পরও কাঙ্ক্ষিত ভিউ পান না। ফলে কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে হতাশা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, কিছু নিয়ম মেনে চললে ইউটিউব চ্যানেলকে দ্রুত জনপ্রিয় করা সম্ভব।

চ্যানেল জনপ্রিয় করার ১০ কৌশল:

১. সঠিক বিষয় নির্বাচন: নিজের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী কনটেন্ট তৈরি করতে হবে। যেমন শিক্ষকরা টিউটোরিয়াল বানাতে পারেন, আবার রান্না, ভ্রমণ বা প্রযুক্তি নিয়েও কনটেন্ট তৈরি করা যায়।

২. আকর্ষণীয় থাম্বনেইল তৈরি: রঙিন ও স্পষ্ট ছবি ব্যবহার করে গাঢ় অক্ষরে লেখা যুক্ত করলে দর্শকের দৃষ্টি আকর্ষণ করা সহজ হয়।

৩. প্রথম ১০ সেকেন্ডে দর্শক ধরে রাখা: ভিডিওর শুরুতেই চমকপ্রদ বা আকর্ষণীয় তথ্য দিতে হবে, যাতে দর্শক শেষ পর্যন্ত দেখতে আগ্রহী হয়।

৪. দর্শকের মতামত চাওয়া: প্রশ্ন রেখে বা কমেন্টে মতামত জানতে চাইলে দর্শক সরাসরি যুক্ত হন।

৫. কমেন্টে উত্তর দেওয়া: দর্শকের প্রশ্ন বা মন্তব্যের উত্তর দিলে আস্থা তৈরি হয় এবং নিয়মিত দর্শক পাওয়া যায়।

৬. পোল ও কার্ড ব্যবহার: ইন্টারঅ্যাকটিভ ফিচার যুক্ত করলে দর্শকের অংশগ্রহণ বাড়ে।

৭. নিয়মিত কনটেন্ট প্রকাশ: নির্দিষ্ট সময়সূচি মেনে ভিডিও আপলোড করলে দর্শকের মধ্যে প্রত্যাশা তৈরি হয়।

৮. ভিডিও প্লেলিস্টে সাজানো: প্লেলিস্ট করলে দর্শক একের পর এক ভিডিও দেখেন, ফলে ওয়াচটাইম বাড়ে।

৯. ভিডিওর শেষে ‘কল টু অ্যাকশন’ রাখা: লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার আহ্বান জানালে দ্রুত এনগেজমেন্ট বাড়ে।

১০. ইউটিউব শর্টস তৈরি: বর্তমানে শর্ট ভিডিওর জনপ্রিয়তা বেশি। তাই নিয়মিত শর্টস প্রকাশ করলে চ্যানেলের পৌঁছানো অনেক দ্রুত বৃদ্ধি পায়।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা মনে করেন, এসব কৌশল অনুসরণ করলে নতুন ও পুরনো— উভয় ধরনের কনটেন্ট ক্রিয়েটরই ইউটিউবে সহজেই জনপ্রিয়তা অর্জন করতে পারবেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission