কাউকে না জানিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার সুবিধা চালু

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ০৫:৩৯ পিএম


কাউকে না জানিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার সুবিধা চালু
ছবি: সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ সংক্রান্ত দীর্ঘদিনের অস্বস্তিকর পরিস্থিতির অবসান ঘটিয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা চাইলে কাউকে না জানিয়েই যেকোনো গ্রুপ ছেড়ে বেরিয়ে যেতে পারবেন। নতুন এই সুবিধায় গ্রুপ ছাড়ার নোটিফিকেশন কেবল গ্রুপের অ্যাডমিনদের কাছেই যাবে, অন্য সদস্যরা আর কোনো বার্তা পাবেন না।

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীর গোপনীয়তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এই ফিচার যুক্ত করা হয়েছে। আগে গ্রুপ ছাড়লেই তা পুরো গ্রুপে ঘোষণা হয়ে যেত যার ফলে অনেকেই ব্যক্তিগত বার্তায় কারণ জানতে চাইতেন বা আবার ফিরে আসার অনুরোধ করতেন। নতুন বিকল্প এই বিব্রতকর অবস্থার সমাধান দেবে।

গ্রুপ ছাড়ার সময় দুটি বিকল্প

বিজ্ঞাপন

গ্রুপ চ্যাটে প্রবেশ করে গ্রুপ নেম ট্যাপ করলে ‘এক্সিট গ্রুপ’ অপশন পাওয়া যাবে। সেখানে দুটি নির্বাচন সম্ভব, 

.Exit Group

বিজ্ঞাপন

.গ্রুপ ত্যাগ করার পরও চ্যাট ইতিহাস ফোনে দেখা যাবে।

.চ্যাটটি চ্যাট তালিকায় থেকে যাবে।

বিজ্ঞাপন

.Exit and Delete for Me

.গ্রুপ ত্যাগের সঙ্গে সঙ্গে পুরো চ্যাট, বার্তা ও মিডিয়া ফাইল ফোন থেকে মুছে যাবে।

.চ্যাট তালিকা থেকেও গ্রুপটি সম্পূর্ণ উধাও হবে।

.অন্যরা কী দেখতে পাবে?

.গ্রুপের সদস্যরা গ্রুপ ছাড়ার কোনো নোটিফিকেশন পাবেন না।

.তবে ব্যবহারকারীর নাম ও নম্বর ‘Past Members’ তালিকায় সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত দেখা যাবে।

.পুনরায় যুক্ত হতে চাইলে গ্রুপ অ্যাডমিনের আমন্ত্রণ প্রয়োজন হবে।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার ব্যবহারকারীদের জন্য আরও নিরাপদ, ব্যক্তিগত ও আরামদায়ক গ্রুপ ব্যবস্থাপনা অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে মনে করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission