আজকের ডিজিটাল যুগে অনেকেই গুগল সার্চে নিজের মোবাইল নম্বর, ই-মেইল, ঠিকানা এমনকি জাতীয় পরিচয়পত্র নম্বর (NID) খুঁজে পান। কিন্তু এই ব্যক্তিগত তথ্য যদি প্রতারকের হাতে পড়ে যায়, তাহলে সেটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। ইন্টারনেটে প্রতারণার অন্যতম মাধ্যম এখন এসব তথ্যই।
তবে সুখবর হলো, গুগল সম্প্রতি ‘Results About You’ নামে একটি নতুন টুল চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই গুগল সার্চ থেকে তাদের ব্যক্তিগত তথ্য সরানোর জন্য আবেদন করতে পারবেন।
কীভাবে মুছে ফেলবেন আপনার তথ্য?
১. প্রথমে https://myactivity.google.com/results-about-you
এই লিংকে যান।
২. আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করুন।
৩. এরপর আপনার মোবাইল নম্বর, ই-মেইল, ঠিকানা ইত্যাদি তথ্য জমা দিন।
৪. গুগল আপনাকে নোটিফিকেশন পাঠাবে, যেখানে আপনি তথ্য মুছে ফেলার জন্য আবেদন করতে পারবেন।
কোন ধরণের তথ্য মুছে ফেলা যাবে?
গুগলের মতে, নিচের ব্যক্তিগত তথ্য গুগল সার্চ থেকে সরানোর জন্য আবেদন করা যাবে:
.মোবাইল নম্বর
.ই-মেইল ঠিকানা
.বাসার ঠিকানা
.জাতীয় পরিচয়পত্র নম্বর (NID)
.ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
.পাসওয়ার্ড বা লগইন তথ্য
.ব্যক্তিগত স্বাক্ষর
.মেডিকেল রেকর্ড
বিশেষজ্ঞরা বলছেন, গুগলের এই উদ্যোগ তথ্য সুরক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে সতর্ক থাকতে হবে কারণ একবার কোনো তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা পুরোপুরি মুছে ফেলা সব সময় সম্ভব হয় না। তাই আগে থেকেই নিজের ব্যক্তিগত তথ্যের প্রতি যত্নশীল হওয়া জরুরি।
নিজের তথ্য নিয়ন্ত্রণ এখন আপনার হাতে। গুগল আপনাকে এই হাতিয়ার দিয়েছে ব্যবহার করুন, নিরাপদ থাকুন।
আরটিভি/এসকে




