বাতিল পণ্যের তালিকা দিলো অ্যাপল

আরটিভি নিউজ

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ০৬:১৩ পিএম


বাতিল পণ্যের তালিকা দিলো অ্যাপল
প্রতীকী ছবি

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের পুরনো গ্যাজেটগুলোর একটি নতুন তালিকা প্রকাশ করেছে, যেখানে প্রথম প্রজন্মের আইফোন এসই-সহ বেশ কিছু জনপ্রিয় পণ্যকে ‘অপ্রচলিত’ বা বাতিল ঘোষণা করা হয়েছে। এই তালিকায় আরও স্থান পেয়েছে দ্বিতীয় প্রজন্মের কয়েকটি আইপ্যাড প্রো মডেল, অ্যাপল ওয়াচ সিরিজ ফোরের নাইকি ও হারমেস সংস্করণ এবং বিটস পিল ২.০ স্পিকার।

বিজ্ঞাপন

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ম্যাশেবলের এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মূলত অ্যাপল কোনো পণ্য বিক্রি বন্ধ করার সাত বছর পূর্ণ হলে সেটিকে আনুষ্ঠানিকভাবে বাতিল হিসেবে গণ্য করে।

বিজ্ঞাপন

২০১৬ সালে আইফোন সেভেনের সাথে বাজারে আসা প্রথম প্রজন্মের আইফোন এসই ছিল অ্যাপলের ইতিহাসে প্রথম বাজেট ফ্রেন্ডলি ফোন। তৎকালীন সময়ে এর দাম ছিল মাত্র ৩৯৯ ডলার, যেখানে আইফোন সেভেনের দাম ছিল প্রায় ৬৭৯ ডলার।

মূলত যারা দামি ফ্ল্যাগশিপ মডেল কিনতে আগ্রহী ছিলেন না এবং ছোট আকারের ফোন পছন্দ করতেন, তাদের লক্ষ্য করেই আইফোন ফাইভের নকশার অনুকরণে ৪ ইঞ্চির এই ডিভাইসটি আনা হয়েছিল। এর বডি অ্যালুমিনিয়াম ও গ্লাসের মিশ্রণে তৈরি হলেও ভেতরে ছিল আইফোন সিক্স প্লাসের শক্তিশালী এ৯ চিপ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রায় ১০ বছর পর দেখা যাচ্ছে, এসই লাইনটি কার্যত বন্ধ হওয়ার পথে, কারণ ২০২২ সালের পর আর কোনো নতুন এসই মডেল বাজারে আসেনি।

অ্যাপলের নিয়ম অনুযায়ী, কোনো পণ্য বিক্রি বন্ধ হওয়ার পাঁচ বছর পার হলে সেটি ‘ভিনটেজ’ তালিকায় থাকে এবং সাত বছর পার হলে তা ‘অপ্রচলিত’ বা বাতিল তালিকায় চলে যায়।

এই কারণেই এবার অ্যাপল ওয়াচ সিরিজ ফোরের বিশেষ সংস্করণগুলো বাতিলের তালিকায় অন্তর্ভুক্ত হলেও সাধারণ সিরিজ ফোর এখনো ভিনটেজ তালিকায় রয়েছে। 
বাতিলের তালিকায় চলে যাওয়ার অর্থ হলো, এখন থেকে এসব পণ্যের জন্য অ্যাপল বা তাদের অনুমোদিত সার্ভিস সেন্টারগুলো আর কোনো হার্ডওয়্যার মেরামত সেবা বা যন্ত্রাংশ সরবরাহ করবে না।

দীর্ঘ এক দশক ধরে আইফোন প্রেমীদের পছন্দের তালিকায় থাকা এই সাশ্রয়ী ফোনটির বিদায় প্রযুক্তি দুনিয়ায় একটি বিশেষ অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission