বাংলাদেশে প্রথমবারের মতো ক্রিয়েটর ডে আয়োজন করল টিকটক

আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ , ০৭:০৫ পিএম


বাংলাদেশে প্রথমবারের মতো ক্রিয়েটর ডে আয়োজন করল টিকটক
সংগৃহীত ছবি

বাংলাদেশে প্রথমবারের মতো ক্রিয়েটর ডে ২০২৫ আয়োজন করেছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। মঙ্গলবার(২৩ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এই বর্ণিল আয়োজনে দেশের শীর্ষস্থানীয় কনটেন্ট ক্রিয়েটর, প্রকাশক ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। মূলত ডিজিটাল মাধ্যমে সঠিক তথ্য ব্যবহার এবং দায়িত্বশীলতার সঙ্গে মানসম্মত কনটেন্ট তৈরির দক্ষতা বাড়াতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য ছিল ইন্টার‌্যাকটিভ ওয়ার্কশপ ও লার্নিং সেশন। কনটেন্ট তৈরির পরিকল্পনা, আকর্ষণীয়ভাবে গল্প বলার কৌশল এবং টিকটকের আধুনিক টুলস ব্যবহার করে কীভাবে ভিডিওর মান উন্নত করা যায়—সেসব বিষয়ে বিশেষজ্ঞদের ধারণা দেওয়া হয়। চলচ্চিত্র, টেলিভিশন ও ক্রীড়াঙ্গনের জনপ্রিয় ক্রিয়েটররা তাদের নিজস্ব অভিজ্ঞতা বিনিময় করেন। সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কীভাবে অর্থবহ ভিডিও তৈরি করা যায়, তা ছিল আলোচনার মূল বিষয়।

আরও পড়ুন

অনুষ্ঠানে টিকটকের সাউথ এশিয়া অঞ্চলের কনটেন্ট অপারেশনস লিড উমেইস নাভিদ বলেন, “বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটররা অত্যন্ত প্রতিভাবান। আমরা চাই তারা প্ল্যাটফর্মটি দায়িত্বশীলভাবে ব্যবহার করে একটি নিরাপদ ও ইতিবাচক পরিবেশ গড়ে তুলুক। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের মানুষের জীবনের গল্পগুলো বিশ্বের কাছে তুলে ধরতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া।” এছাড়া ২০২৫ ও ২০২৬ সালের জন্য টিকটকের ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রাধিকার প্রাপ্ত ক্যাটাগরিগুলোও এখানে তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

কেবল শিক্ষামূলক সেশনই নয়, পুরো আয়োজন ছিল উৎসবমুখর। অনুষ্ঠানের শুরুতে ক্রিয়েটরদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এছাড়া ছিল বিভিন্ন ইন্টার‌্যাকটিভ গেম এবং আকর্ষণীয় সব উপহার জেতার সুযোগ। এই আয়োজনের মাধ্যমে টিকটক বাংলাদেশের ক্রিয়েটর কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি একটি শক্তিশালী কনটেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার পথে এক ধাপ এগিয়ে গেল।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission