ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এনইআইআর চালুর পর চাঞ্চল্য

অজান্তেই এনআইডি দিয়ে ডজন ডজন মোবাইল রেজিস্ট্রেশন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত

নতুন ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ চালু হওয়ার পর থেকেই উদ্বেগ বাড়ছে অনেকের মধ্যে। কারণ এনআইডি ব্যবহার করে একজন ব্যক্তির অজান্তেই একাধিক মোবাইল ফোনের রেজিস্ট্রেশন হচ্ছে।

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই এনইআইআর সিস্টেমের মাধ্যমে এখন ঘরে বসেই জানা যাবে আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে কতগুলো মোবাইল সিম রেজিস্ট্রেশন হয়েছে। তবে এই সুবিধার সাথে মিলেমিশে এসেছে একটি বড় সমস্যা। অনেকে জানেন না তাদের এনআইডি ব্যবহার করে ডজন ডজন মোবাইল ফোনের রেজিস্ট্রেশন করা হয়েছে, যা ভবিষ্যতে আইনি জটিলতা ও ঝুঁকির কারণ হতে পারে।

একজন ফ্রিল্যান্সার, ফেসবুকে জানিয়েছেন যে তার এনআইডি দিয়ে মোট ৫৩টি মোবাইল ফোন রেজিস্ট্রেশন হয়েছে, যার অধিকাংশই গত ডিসেম্বর মাসে হয়েছে। তার নিজের হ্যান্ডসেট কেনা চার বছর আগের হলেও সেটির রেজিস্ট্রেশন তার নামে নেই। তিনি বলছেন, তার মোবাইল সেটগুলো অন্য কারো এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে।

একইভাবে, আঙ্গুরা বেগম নামের এক এনজিও কর্মকর্তা জানান, তার এনআইডি দিয়ে এখন পর্যন্ত ২১টি মোবাইল ফোন রেজিস্ট্রেশন করা হয়েছে, অথচ তিনি সর্বশেষ ফোন কিনেছিলেন ২০২১ সালে।

ডিজিটাল নিরাপত্তা ও টেলিকম বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, এনআইডি ডেটা ফাঁস হওয়া, অসাধু রিটেইলার ও আমদানিকারকদের মাধ্যমে অন্যের পরিচয় ব্যবহার করে মোবাইল ফোন রেজিস্ট্রেশন হচ্ছে। তারা সতর্ক করেছেন, যদি এসব ফোন অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়, তাহলে প্রথমেই আইনি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে সেই এনআইডি মালিককে।

বিটিআরসির উপ-পরিচালক মো. জাকির হোসেন খাঁন বলেছেন, তারা প্রথমে সকল মোবাইল সেটকে নিরাপত্তার আওতায় আনার চেষ্টা করছেন। একটি বড় ডাটাবেজ তৈরি করে অবৈধ সেটগুলো শনাক্ত ও বিচ্ছিন্ন করার কাজ ধাপে ধাপে চলছে। এর ফলে নতুন করে অবৈধ মোবাইল সেট নেটওয়ার্কে ঢুকতে পারবে না।

তিনি বলেন, এখন পর্যন্ত নেটওয়ার্কে থাকা সকল সেটের তথ্য সংগ্রহ করা হয়েছে, যেখানে বৈধের পাশাপাশি কিছু অবৈধ সেটও রয়েছে। তবে বর্তমানে কোনও অবৈধ কাজ হয়নি।

একাধিক সেট নিবন্ধিত থাকলে করণীয় সম্পর্কে তিনি জানান, যদি আপনার নামে একাধিক সেট রেজিস্ট্রেশন থাকে এবং আপনার ব্যবহৃত সেটটির আইএমইআই নম্বর মিল থাকে, তাহলে বাকি গুলো ডিএক্টিভেট করতে পারেন। প্রয়োজনে সংশ্লিষ্ট হেল্পলাইনে যোগাযোগ করলে সহায়তা পাওয়া যাবে।

এছাড়া, ব্যবহৃত সিম অন্য ফোনে ব্যবহার করলে সেটিও তালিকায় যুক্ত হতে পারে, তাই যাচাই-বাছাই করার সময় এ বিষয়গুলো মাথায় রাখতে হবে।

আরও পড়ুন

সর্বোপরি, এনইআইআর সিস্টেম মোবাইল নিরাপত্তা জোরদার করার জন্য চালু হলেও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও অসাধু ব্যবহারের কারণে সতর্ক থাকতে হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিটিআরসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের পর আর নতুন কোনো টুজি ফোনের মডেল অনুমোদন দেওয়া হবে না। ২০২৭ সালের ৩১ মার্চের পর এ ধরনের ফোন উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে দেশে। একই বছরের জুনের পর নিষিদ্ধ করে দেওয়া হবে টুজি ফোনের বিক্রিও।
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়
কোনো প্রশ্নের উত্তর জানা কিংবা অজানা বিষয় সম্পর্কে ধারণা পেতে গুগলে সার্চ করেন অনেকেই। স্বাস্থ্য, রূপচর্চা, শরীরচর্চা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা কৌতূহল মেটাতে সার্চ ইঞ্জিনটির ওপর নির্ভর করেন ব্যবহারকারীরা। বিশেষ করে রাতের অবসর সময়ে বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধান করেন অনেকে।
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়
এআই কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে টিকটক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা, বোঝা এবং দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছে ‘টিকটক’।
এআই কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে টিকটক
আরও পড়ুন
সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে  
আগের বিয়ে গোপন করে আবারও বিয়ের রাস্তা বন্ধ হতে যাচ্ছে
চুরি করা ৯৪ মোবাইল নিয়ে পালাচ্ছিলেন ৮ চোর, অতঃপর...
৯৩ ‘বাবার সন্তান’ নেত্রকোনার রবিউল