ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

মস্তিষ্কের তরঙ্গ থেকে সরাসরি শব্দ অনুবাদ

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম
প্রতীকী ছবি

অস্ট্রেলিয়ার গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এমন একটি নতুন মডেল তৈরি করেছেন, যা মানুষের মস্তিষ্কের তরঙ্গ (ব্রেনওয়েভ) শনাক্ত করে সেগুলোকে সরাসরি নির্দিষ্ট শব্দ ও বাক্যে রূপান্তর করতে সক্ষম। ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির (ইউটিএস) গ্রাফিনএক্স-হিউম্যান-সেন্ট্রিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টারের একদল গবেষক এই যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছেন।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি)-এর এক প্রতিবেদনে এই বিস্ময়কর সাফল্যের তথ্য জানানো হয়েছে। এই প্রযুক্তিতে ব্যবহারকারীকে কেবল একটি পরিধানযোগ্য ‘ইইজি ক্যাপ’ পরতে হয়, যা মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত বিশ্লেষণ করে তা টেক্সটে রূপান্তর করে।

বিশেষজ্ঞ ড্যানিয়েল লিয়ং, পিএইচডি শিক্ষার্থী চার্লস ঝৌ এবং তাদের তত্ত্বাবধায়ক চিন-টেং লিনের নেতৃত্বে এই মডেলটি তৈরি করা হয়েছে।

গবেষক দল জানিয়েছে, তারা উন্নত ‘ডিপ লার্নিং’ প্রযুক্তি ব্যবহার করে ইইজি সংকেত থেকে মানুষের চিন্তাকে ভাষায় রূপান্তর করতে সক্ষম হয়েছেন।

লিন জানান, প্রাথমিক পর্যায়ে এআই মডেলটিকে সীমিত সংখ্যক শব্দ ও বাক্য দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে এটি প্রতিটি শব্দ আলাদাভাবে নির্ভুলভাবে শনাক্ত করতে পারে। বর্তমানে এই মডেলটির নির্ভুলতার হার ৭৫ শতাংশ হলেও গবেষকরা অদূর ভবিষ্যতে এটি ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করছেন।

চিকিৎসাবিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে এটি এক নতুন দিগন্তের সূচনা বলে মনে করছেন বিজ্ঞানীরা। নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের বায়োইলেকট্রনিক্স বিশেষজ্ঞ মোহিত শিবদাসানি জানান, বিজ্ঞানীরা বহু বছর ধরে জীববৈজ্ঞানিক সংকেত শনাক্ত করার চেষ্টা করছেন, তবে বর্তমান এআই প্রযুক্তি এমন কিছু ব্রেনওয়েভ প্যাটার্ন ধরতে পারছে যা আগে কখনও দেখা যায়নি।

আরও পড়ুন

বিশেষ করে এই প্রযুক্তি যদি শরীরের ভেতরে স্থাপনযোগ্য (ইমপ্ল্যান্টেবল) যন্ত্রের সঙ্গে ব্যবহার করা যায়, তবে তা ব্যক্তির চিন্তাধারার সঙ্গে আরও দ্রুত মানিয়ে নিতে পারবে।

এই উদ্ভাবন শুধুমাত্র স্নায়বিক বা মানসিক সমস্যায় আক্রান্ত রোগীদের জন্যই সহায়ক হবে না, বরং এটি মানুষ ও কম্পিউটারের যোগাযোগ ব্যবস্থাকেও আমূল বদলে দিতে পারে। গবেষকরা বর্তমানে আরও অংশগ্রহণকারীকে যুক্ত করছেন যাতে বিভিন্ন ব্যক্তির ওপর পরীক্ষার মাধ্যমে মডেলটির কার্যকারিতা বাড়ানো যায়।

ভবিষ্যতে এই প্রযুক্তির মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে সরাসরি চিন্তাভিত্তিক বা টেলিপ্যাথিক যোগাযোগের পরিকল্পনাও রয়েছে গবেষক দলটির। সফল হলে এই প্রযুক্তি মস্তিষ্কের ভাষা এবং বাস্তব ভাষার মধ্যকার বিদ্যমান ব্যবধান চিরতরে দূর করে দেবে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’
দেশের প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) আয়োজিত এ সামিটে দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪২টি প্রদর্শনী স্টল থাকবে।
ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমিয়ে খিঁচুনিতে প্রাণ হারিয়েছেন ৩১ বছর বয়সী এক তরুণী।
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর ও বাণিজ্য এবং অর্থনীতি বিভাগের প্রধান মো. মাসুদ রুমী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়।
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
ভারত, নেপাল ও বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বাংলা উইকিসম্মেলন
বাংলা ভাষায় মুক্ত জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করা, উইকিপিডিয়া সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্য নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বাংলা উইকিসম্মেলন ২০২৬।
ভারত, নেপাল ও বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বাংলা উইকিসম্মেলন
এআইয়ের কারণে একদিনে ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগল!
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সার্চ প্রযুক্তির প্রভাবে বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ার আশঙ্কায় বড় ধরনের ধাক্কা খেয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ১২ শতাংশের বেশি কমে যাওয়ায় একদিনে বাজারমূল্য থেকে ৫০০ বিলিয়ন ডলারের বেশি হারিয়েছে তারা। বুধবার প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে অ্যালফাবেট জানায়, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত তিন মাসে তাদের আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেড়ে ১২৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বিজ্ঞাপন খাতে প্রত্যাশার তুলনায় কম আয় বিনিয়োগকারীদের হতাশ করেছে। অ্যালফাবেটের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ফিলিপ শিন্ডলার জানান, গুগলের এআই মোড প্রচলিত সার্চের বিজ্ঞাপন আয়ে প্রভাব ফেলছে। এই প্রযুক্তিতে ব্যবহারকারীরা কথোপকথনের মাধ্যমে প্রশ্নের উত্তর পান। ফলে প্রচলিত সার্চ ফলাফলের পাশে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে আয় কমছে। এর প্রভাবে বুধবারের ৩ দশমিক ৯৭ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৩ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলারে। বিশ্লেষকদের মতে, এআই খাতে বিপুল বিনিয়োগের পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যবসার আয় ধরে রাখাই এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বড় চ্যালেঞ্জ। এদিকে এআই খাতে ব্যয় বাড়িয়েছে অ্যামাজন ও মাইক্রোসফটও। অ্যামাজনের শেয়ার ৬ শতাংশ কমেছে। অন্যদিকে মাইক্রোসফটের শেয়ার কমেছে ১ শতাংশেরও কম। বিশ্লেষকদের মতে, এআই থেকে শেষ পর্যন্ত কতটা আর্থিক সুফল পাওয়া যাবে, তা নিয়েই এখন বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে। আরটিভি/এসআর
এআইয়ের কারণে একদিনে ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগল!
আরও পড়ুন
‘নজরুলের চেতনাকে অন্য ভাষার পাঠকের হৃদয়েও পৌঁছে দিতে হবে’