ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

‘চ্যাটজিপিটি হেলথ’ চালু করল ওপেনএআই

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম
প্রতীকী ছবি

বিশ্বজুড়ে স্বাস্থ্য বিষয়ক তথ্যের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই নিয়ে এল নতুন সেবা ‘চ্যাটজিপিটি হেলথ’। মূলত ব্যবহারকারীদের নিজস্ব স্বাস্থ্য তথ্য ও চিকিৎসা নথির ওপর ভিত্তি করে আরও প্রাসঙ্গিক এবং কার্যকরী পরামর্শ প্রদানের লক্ষ্যেই এই বিশেষ ফিচারটি চালু করা হয়েছে।

ওপেনএআই জানিয়েছে, বিশ্বের ৬০টি দেশের ২৬০ জনেরও বেশি অভিজ্ঞ চিকিৎসকের সরাসরি সহযোগিতায় এটি তৈরি করা হয়েছে।

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের মেডিকেল রেকর্ড এবং বিভিন্ন ওয়েলনেস অ্যাপ (যেমন—অ্যাপল হেলথ, ফাংশন ও মাইফিটনেসপাল) নিরাপদে চ্যাটজিপিটির সঙ্গে সংযুক্ত করতে পারবেন। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারীর শারীরিক অবস্থা বিশ্লেষণ করে আরও ব্যক্তিগত ও সুনির্দিষ্ট উত্তর দিতে সক্ষম হবে।

সান ফ্রান্সিসকোভিত্তিক এই প্রতিষ্ঠানটি তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছে, প্রতি সপ্তাহে প্রায় ২৩ কোটিরও বেশি মানুষ চ্যাটজিপিটির কাছে স্বাস্থ্য ও সুস্বাস্থ্য সম্পর্কিত নানা প্রশ্ন করেন। এই বিশাল চাহিদাই তাদের নতুন এই ফিচারটি আনতে অনুপ্রাণিত করেছে।

তবে ওপেনএআই স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে যে, ‘চ্যাটজিপিটি হেলথ’ কোনোভাবেই পেশাদার চিকিৎসকের বিকল্প নয়। এটি মূলত চিকিৎসাসেবার একটি সহায়ক মাধ্যম হিসেবে কাজ করবে। রোগ নির্ণয় বা সরাসরি চিকিৎসার পরিবর্তে এটি ব্যবহারকারীদের দৈনন্দিন স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের উত্তর খোঁজা, দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ধরন বোঝা এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করবে।

এছাড়া চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা, খাদ্যাভ্যাস ও ব্যায়ামের রুটিন তৈরি এবং স্বাস্থ্যবীমা সম্পর্কিত তথ্য বুঝতেও এটি ব্যবহারকারীদের সাহায্য করবে।

সংবেদনশীল স্বাস্থ্য তথ্যের সুরক্ষায় এই ফিচারে মৌলিক নিরাপত্তার চেয়েও অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

ব্যবহারকারীরা চাইলে ৩০ দিনের মধ্যে তাদের সব চ্যাট হিস্ট্রি মুছে ফেলতে পারবেন এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যেন সংরক্ষিত না হয়, সেভাবেই সিস্টেমটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ডিফল্টভাবে সব কথোপকথন এনক্রিপ্টেড থাকবে এবং ব্যবহারকারীরা মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) ব্যবহারের সুবিধাও পাবেন।

যদিওবা ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের বাইরে থাকা চ্যাটজিপিটি ফ্রি, গো, প্লাস ও প্রো গ্রাহকদের জন্য এই সেবাটি উন্মুক্ত করা হচ্ছে। তবে তা প্রাথমিক সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে চিকিৎসা নথি সংযুক্তকরণ এবং নির্দিষ্ট কিছু অ্যাপের সুবিধা শুধু যুক্তরাষ্ট্রে পাওয়া যাচ্ছে। আইওএস এবং ওয়েব প্ল্যাটফর্মে পর্যায়ক্রমে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য এই সেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে ওপেনএআই-এর।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
কিশোর-কিশোরী হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধার মাধ্যমে সন্তান কোনো গ্রুপে যোগ দিলে বা গ্রুপ থেকে বের হয়ে গেলে অভিভাবকেরা জানতে পারবেন। পাশাপাশি সন্তানের অ্যাকাউন্টের বিভিন্ন গোপনীয়তা সেটিংসও নির্ধারণ করে দিতে পারবেন তারা।  শিশুদের জন্য নিরাপদ ও বয়স উপযোগী অনলাইন পরিবেশ নিশ্চিত করতে প্রযুক্তি-প্রতিষ্ঠানগুলোর ওপর বিভিন্ন দেশের সরকার ও নিয়ন্ত্রক সংস্থার চাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় নতুন এই সুবিধা চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের প্যারেন্টাল কন্ট্রোল সুবিধায় অভিভাবকেরা নির্ধারণ করে দিতে পারবেন, কোন কোন ব্যক্তি তাঁদের সন্তানের প্রোফাইল ছবি দেখতে পারবেন এবং কারা তাকে কোনো গ্রুপে যুক্ত করতে পারবেন। সন্তান হোয়াটসঅ্যাপের ‘চ্যানেলস’ সুবিধা কীভাবে ব্যবহার করবে, সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন তারা। তবে নতুন এ সুবিধার মাধ্যমে সন্তানের ব্যক্তিগত বার্তা পড়ার সুযোগ পাবেন না অভিভাবকেরা।  ফলে সন্তান যেসব বার্তা পাঠাবে বা গ্রহণ করবে, সেগুলো ব্যক্তিগতই থাকবে। ফোনকলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। ফলে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু থাকলেও কিশোর-কিশোরীদের আদান–প্রদান করা বার্তা ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা কাজে লাগিয়ে অভিভাবকেরা চাইলে হোয়াটসঅ্যাপে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘মেটা এআই’ ব্যবহারও নিয়ন্ত্রণ করতে পারবেন। এ জন্য হোয়াটসঅ্যাপের ডিফল্ট ‘১৩+’ সেটিংস থেকে ‘লিমিটেড কনটেন্ট’ অপশন বেছে নিতে হবে। তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা ব্যবহার করা বাধ্যতামূলক নয়। অভিভাবকেরা চাইলে যেকোনো সময় সুবিধাটি বন্ধ করতে পারলেও কিশোর-কিশোরীরা নিজ থেকে বন্ধ করতে পারবে না। হোয়াটসঅ্যাপের নতুন প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা ঐচ্ছিক হওয়ায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা।  তার মতে, এই ব্যবস্থা মেটার জন্য সুবিধাজনক হতে পারে। কারণ, এতে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের কার্যক্রম কিছুটা কমবে। শুধু তা–ই নয়, কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তার দায়িত্বের একটি অংশ অভিভাবক ও ব্যবহারকারীদের ওপর বর্তাবে। সূত্র: বিবিসি আরটিভি/এসআর
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
এআইয়ের ঝুঁকি কমাতে ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি নির্বাহীদের চুক্তি 
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ মানবজাতির জন্য চরম ঝুঁকি তৈরি করতে পারে—এমন বৈশ্বিক উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক স্বেচ্ছামূলক চুক্তিতে সই করেছেন প্রযুক্তি খাতের ছয় শীর্ষ নির্বাহী।
এআইয়ের ঝুঁকি কমাতে ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি নির্বাহীদের চুক্তি 
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
অনেকেই নানান কারণে টিন সার্টিফিকেট করেছেন। কিন্তু তা আর কাজে আসছে না। তাই জেনে নিন যেভাবে অনলাইনে টিন সার্টিফিকেট চাইলেই বাতিল করা যায়।
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট গুগলের সদর দপ্তর পরিদর্শন করেছে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের একটি প্রতিনিধিদল।
গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
সাইবার অপরাধ দমনে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী অক্টোবরে ঢাকার পাশাপাশি চট্টগ্রামে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব উদ্বোধন করা হবে।
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
আরও পড়ুন
জাতিসংঘে ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
চ্যাটজিপিটিতে মুছে ফেলা তথ্য কি ফেরত আনা যায়?
আইনজীবীদের জন্য বিশেষ এআই আনল ওপেনএআই
এক এআই প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করল ওপেনএআই