ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিটিসিএলের ইন্টারনেট প্যাকেজ, কোন প্যাকেজে কত গতি

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম
ফাইল ছবি

দেশের ইন্টারনেট গ্রাহকদের জন্য নতুন বছরের সেরা উপহার নিয়ে এলো সরকারি টেলিকম সংস্থা বিটিসিএল। এখন থেকে আগের মাসিক খরচেই তিনগুণ পর্যন্ত বেশি গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ইন্টারনেটের গতি বাড়ানোর এই ঘোষণা দেওয়া হয়। মূলত ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

বিটিসিএল জানায়, তাদের বিদ্যমান সকল ইন্টারনেট প্যাকেজ পুনর্গঠন করা হয়েছে। এখন থেকে ৩৯৯ টাকার ৫ এমবিপিএস প্যাকেজটি স্বয়ংক্রিয়ভাবে ২০ এমবিপিএসে উন্নীত হবে। একইভাবে ৫০০ টাকার ১৫ এমবিপিএস প্যাকেজের গ্রাহকেরা পাবেন ৫০ এমবিপিএস গতি। এমনকি ১০৫০ টাকার ২০ এমবিপিএস প্যাকেজটি এখন রূপান্তরিত হয়েছে ১০০ এমবিপিএসের বিশাল গতির প্যাকেজে। এই সিদ্ধান্তের ফলে একই খরচে আগের চেয়ে অনেক দ্রুতগতিতে অনলাইন শিক্ষা, ভিডিও স্ট্রিমিং ও অফিসিয়াল কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

বিটিসিএল কর্তৃপক্ষের মতে, সুলভ ও সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। বিশেষ করে শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের কথা মাথায় রেখে ক্যাম্পাসের বিশেষ প্যাকেজগুলোতেও গতির আমূল পরিবর্তন আনা হয়েছে। সর্বোচ্চ ১৭০০ টাকার প্যাকেজে এখন মিলবে ১৭০ এমবিপিএস গতি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি দ্রুত কপি করার সুবিধা চালু করছে গুগল। নতুন ‘কপি কোড’ সুবিধার মাধ্যমে ই-মেইল না খুলেই ইনবক্স থেকে সরাসরি যাচাই কোড কপি করা যাবে।
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
অনলাইনে কম্পিউটার গেম খেলতে গিয়ে এক অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল পাকিস্তানি কিশোরী জারা শাহর (ছদ্মনাম)। শুরুতে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা, এরপর দেখা করার প্রস্তাব একপর্যায়ে জারার কাছে নগ্ন ছবি চেয়ে বসে ওই ব্যক্তি।
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে গ্রাহকদের ২৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল।
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
বাজারে আসার মাত্র ১২ দিনের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘মিউজ’ দিয়ে চমক দেখিয়েছে মেটা। বাজার গবেষণাপ্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজের আইওএস সংস্করণ ডাউনলোড হয়েছে প্রায় ১৮ লাখ বার। একই সময়ে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ ডাউনলোড হয়েছে প্রায় ১৩ লাখ বার।
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী মানবমস্তিষ্ক মূলত দুটি পৃথক ও স্বাধীন স্নায়ুতন্ত্র বা অঙ্গের সমষ্টি হিসেবে গঠিত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য জানা গেছে।
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
আরও পড়ুন
দেশের প্রথম এমভিএনও সিমে থাকছে যেসব সুবিধা
ডোমেইন বিক্রিতে চলছে বিটিসিএলের মূল্যছাড়
ইন্টারনেট ব্যবহারকারীদের সুখবর দিলো বিটিসিএল