ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ডোমেইন বিক্রিতে চলছে বিটিসিএলের মূল্যছাড়

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম
সংগৃহীত ছবি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে এবং স্থানীয় ডোমেইন ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে .bd ডোমেইন সেবায় বড় ধরনের মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, জনপ্রিয় দুটি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি-তে ৩৬ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

বিটিসিএলের দেওয়া তথ্য অনুযায়ী, এই ছাড় মূলত .bd Third Level domain (যেমন: abc.com.bd) এবং .bd Second Level domain (যেমন: abc.bd) ক্যাটাগরির জন্য কার্যকর হবে।

এর ফলে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক—উভয় পর্যায়ের গ্রাহকেরা আগের চেয়ে অনেক কম খরচে নিজস্ব ডিজিটাল পরিচিতি তৈরি করতে পারবেন।

নতুন নির্ধারিত মূল্যহার অনুযায়ী, দুই অক্ষরের বেশি নামের .bd Third Level domain-এর রেজিস্ট্রেশন ফি ১ হাজার ১০০ টাকা থেকে কমিয়ে মাত্র ৭০০ টাকা করা হয়েছে। পাশাপাশি এই ক্যাটাগরির ডোমেইন রিনিউয়াল বা নবায়ন ফি ১ হাজার ৬০০ টাকার পরিবর্তে এখন থেকে ১ হাজার ২০ টাকা প্রদান করতে হবে।

অন্যদিকে, দুই অক্ষরের বেশি নামের .bd Second Level domain-এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৮০ টাকা এবং রিনিউয়াল ফি ২ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

বিটিসিএল মনে করছে, .com ডোমেইনের তুলনায় .bd ডোমেইন সহজে পাওয়া যায় এবং এটি দেশীয় ও সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশেষ গ্রহণযোগ্যতা বহন করে।

এছাড়া বাংলাদেশভিত্তিক সার্চ রেজাল্টে ভালো র‍্যাংকিং পেতে এবং স্থানীয় বাজারে পেশাদার ইমেজ তৈরিতে এই ডোমেইন অত্যন্ত কার্যকর। একইসঙ্গে দেশীয় রেজিস্ট্রেশন নীতির আওতায় থাকায় এই সেবাটি গ্রাহকদের জন্য অনেক বেশি নিরাপদ।

উল্লেখ্য যে, এই নতুন ট্যারিফ বা মূল্যহারের ওপর নির্ধারিত হারে ভ্যাট প্রযোজ্য হবে। এছাড়া বিটিআরসির নির্দেশনা অনুযায়ী সকল নিয়মাবলী ও বিটিসিএল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।

সীমিত সময়ের এই সুযোগের মাধ্যমে দেশের ডিজিটাল পরিচয় আরও সুদৃঢ় হবে বলে আশা করছে বিটিসিএল কর্তৃপক্ষ।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি দ্রুত কপি করার সুবিধা চালু করছে গুগল। নতুন ‘কপি কোড’ সুবিধার মাধ্যমে ই-মেইল না খুলেই ইনবক্স থেকে সরাসরি যাচাই কোড কপি করা যাবে।
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
অনলাইনে কম্পিউটার গেম খেলতে গিয়ে এক অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল পাকিস্তানি কিশোরী জারা শাহর (ছদ্মনাম)। শুরুতে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা, এরপর দেখা করার প্রস্তাব একপর্যায়ে জারার কাছে নগ্ন ছবি চেয়ে বসে ওই ব্যক্তি।
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে গ্রাহকদের ২৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল।
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
বাজারে আসার মাত্র ১২ দিনের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘মিউজ’ দিয়ে চমক দেখিয়েছে মেটা। বাজার গবেষণাপ্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজের আইওএস সংস্করণ ডাউনলোড হয়েছে প্রায় ১৮ লাখ বার। একই সময়ে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ ডাউনলোড হয়েছে প্রায় ১৩ লাখ বার।
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী মানবমস্তিষ্ক মূলত দুটি পৃথক ও স্বাধীন স্নায়ুতন্ত্র বা অঙ্গের সমষ্টি হিসেবে গঠিত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য জানা গেছে।
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
আরও পড়ুন
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশাল মূল্যছাড় দিচ্ছে কাতার
দেশের প্রথম এমভিএনও সিমে থাকছে যেসব সুবিধা
বিটিসিএলের ইন্টারনেট প্যাকেজ, কোন প্যাকেজে কত গতি
ইন্টারনেট ব্যবহারকারীদের সুখবর দিলো বিটিসিএল