ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

জাতীয় ডেটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধিতে ১৯টি নতুন ক্লাউড সেবা চালু

বাসস

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ এএম
প্রতীকী ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জাতীয় ডেটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধিতে আরও ১৯টি নতুন ক্লাউড সেবা চালু করেছে। এর ফলে ন্যাশনাল ডেটা সেন্টার (এনডিসি)-এর ক্লাউড ফ্যাসিলিটির বিভিন্ন কম্পোনেন্টের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভৌত অবকাঠামো, স্টোরেজ, মেমোরি ও প্রসেসিং পাওয়ার, সিকিউরিটি এবং মনিটরিং এই পাঁচটি মূল কম্পোনেন্টের সক্ষমতা কয়েকগুণ সম্প্রসারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, বর্তমানে জাতীয় ডেটা সেন্টারের আওতায় পরিচালিত বিদ্যমান ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টারের সক্ষমতা বাস্তব চাহিদার তুলনায় অপ্রতুল ও অসামঞ্জস্যপূর্ণ। এ সমস্যার স্থায়ী সমাধান এবং ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে একটি নতুন তিনতলাবিশিষ্ট টায়ার-৩ সার্টিফায়েড পূর্ণাঙ্গ ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টার নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

নতুন ডেটা সেন্টারে উচ্চ বিদ্যুৎ সক্ষমতাসম্পন্ন দুই শতাধিক আইটি কেবিনেট ও রেক স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে কম্পিউটিং ওয়ার্কলোডের পাশাপাশি এআই ওয়ার্কলোডও হোস্ট করা যাবে। বর্তমানে এ সক্ষমতা মাত্র ১৬টি সাধারণ বিদ্যুৎ সক্ষমতাসম্পন্ন রেকে সীমাবদ্ধ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের ছয় শতাধিক সংস্থার ই-মেইল সিস্টেম এবং ক্লাউড স্টোরেজ হোস্টিং সেবা প্রদানের লক্ষ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং অবকাঠামো হিসেবে নিউটানিক্স প্রাইভেট ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার স্থাপন করা হয়েছে। এ অবকাঠামোর আওতায় আধুনিক জিপিইউ সেবাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এতে সরকারি বিভিন্ন অ্যাপ্লিকেশনের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ওয়ার্কলোড পরিচালনার পাশাপাশি জেনারেটিভ এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ভিত্তিক উদ্ভাবনী সেবা চালু করা সম্ভব হবে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সরকারি ডিজিটাল অ্যাপ্লিকেশনসমূহ আধুনিকায়ন এবং সফটওয়্যার জীবনচক্র ব্যবস্থাপনায় ডেভওপস ও ডেভসেকওপস প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

এসব কার্যক্রমের ফলে বর্তমানে জাতীয় ডেটা সেন্টারের ক্লাউড অবকাঠামোর প্রসেসিং সক্ষমতা প্রায় ৪০ হাজার ভার্চুয়াল কোর, মেমোরি সক্ষমতা ১৭০ টেরাবাইট এবং প্রায় ৪০ পেটাফ্লপ এআই সক্ষমতা অর্জিত হয়েছে। এর একটি বড় অংশ ইতোমধ্যে বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) উন্নয়নে ব্যবহৃত হচ্ছে।

একইসঙ্গে প্রায় ৮ পেটাবাইট স্টোরেজ সক্ষমতা সম্প্রসারণ করা হয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপের জন্য ফিজিক্যাল আইসোলেশন সুবিধাসহ এন্টি-র‌্যানসমওয়্যার স্টোরেজ অন্তর্ভুক্ত রয়েছে। ছোট ও মাঝারি আকারের এআই মডেল প্রশিক্ষণের জন্য এনভিডিয়া ভোল্টা আর্কিটেকচার টেনসর কোর জিপিইউ ভিত্তিক ক্লাউড রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় ডেটা সেন্টারে ২০১৯ সালে প্রথমবারের মতো সরকারি ক্লাউড সেবা চালু হলেও সে সময় মাত্র ১১টি ক্যাটাগরিতে ক্লাউড সেবা দেওয়া হতো। ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা, পারফরম্যান্স মনিটরিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক খাতে বর্তমানে এই ১৯টি নতুন ক্লাউড সেবা চালু করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়।
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
হ্যাকারদের নিশানায় আইফোন, সতর্কবার্তা অ্যাপলের
আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে অ্যাপল। পুরোনো সংস্করণের সফটওয়্যারে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় দ্রুত ডিভাইস হালনাগাদ করার পরামর্শ দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
হ্যাকারদের নিশানায় আইফোন, সতর্কবার্তা অ্যাপলের
২০২৬ সালের ১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী?
২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন একটি ভবিষ্যদ্বাণী ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ১৯৬০ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন অস্ট্রিয়ায় জন্ম নেওয়া মার্কিন অধ্যাপক ও সাইবারনেটিকস বিশেষজ্ঞ হাইঞ্জ ফন ফোরস্টার এবং তার দুই শিক্ষার্থী প্যাট্রিসিয়া এম মোরা ও লরেন্স ডব্লিউ আমিট।
২০২৬ সালের ১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী?
চোখের সামনে যা দেখছি, সেটাই কি সত্য
চোখের সামনে একজন পরিচিত মানুষকে কথা বলতে দেখা যাচ্ছে। কণ্ঠও তারই মতো। মুখের অভিব্যক্তি স্বাভাবিক, ঠোঁটের নড়াচড়াও কথার সঙ্গে মিলছে।
চোখের সামনে যা দেখছি, সেটাই কি সত্য
সৌভাগ্যবান ১৭ জনের জন্য বাজারে এলো আইফোন, দাম কত?
প্রযুক্তি আর বিলাসিতার মেলবন্ধনে নতুন চমক দেখাল বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যাভিয়ার। অ্যাপলের ভাঁজযোগ্য আইফোনের বিশেষ সংস্করণ তৈরি করেছে প্রতিষ্ঠানটি, যার সর্বোচ্চ দাম ২১ হাজার ৩৪০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৬ লাখ টাকা।
সৌভাগ্যবান ১৭ জনের জন্য বাজারে এলো আইফোন, দাম কত?
আরও পড়ুন
ধর্ষকদের যৌনক্ষমতা কমানোর চিকিৎসা বিবেচনা করছে সিঙ্গাপুর
ওষুধ নয়, প্রাকৃতিক ভাবেই বাড়ান পুরুষের শারীরিক সক্ষমতা
বিদ্যুৎ সক্ষমতা বাড়াতে সরকারের মহাপরিকল্পনা