ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, বড় দুশ্চিন্তায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

এবার চীন, পাকিস্তান ও তুরস্কের সামরিক বন্ধুত্বের কারণে বড় দুশ্চিন্তায় পড়েছে ভারত। সম্প্রতি চীন এবং তুরস্কের সহায়তায় পাকিস্তানের ক্রমবর্ধমান মহাকাশ সক্ষমতার বিষয়টি তুলে ধরে কৌশলগত অবস্থান ধরে রাখতে ভারতকে দ্রুত নিজস্ব মহাকাশভিত্তিক সামরিক সম্পদ গড়ে তোলার ওপর জোর দিয়েছেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রামানি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে ‘ভবিষ্যতের যুদ্ধ এবং বহুমুখী অভিযান পরিচালনায় ভারতের প্রস্তুতি’ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

জেনারেল সুব্রামানি বলেন, বেইজিংয়ের সহায়তায় ইসলামাবাদের মহাকাশ কর্মসূচি ক্রমাগত এগিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা ‘সুপারকো’ নিজস্ব সক্ষমতা বাড়াতে কাজ করছে। তিনি বলেন, ‘চীনের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা উন্নত হচ্ছে। সুপারকোও নিজস্ব সক্ষমতা বিকাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে তুরস্কের কাছ থেকেও তাদের সহায়তা পাওয়ার বিষয়টি যৌক্তিকভাবে প্রত্যাশা করা যায়।’

সিডিএস উল্লেখ করেন, বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’ চলাকালে এবং এর পরবর্তী সময়ে পাকিস্তান, চীন ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা ভারতের নিরাপত্তা মূল্যায়নে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। জেনারেল সুব্রামানি জানান, গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও পর্যবেক্ষণ (আইএসআর) এবং পজিশনিং, নেভিগেশন ও টাইমিং ব্যবস্থায় চীনের উন্নত প্রযুক্তিতে পাকিস্তান প্রবেশাধিকার পেতে পারে; যা দেশটির অভিযানিক সচেতনতা ও যুদ্ধক্ষেত্রের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।

তিনি বলেন, ‘আইএসআর, পজিশনিং, নেভিগেশন ও টাইমিংয়ের মতো ক্ষেত্রে চীনের কাছে থাকা যেকোনো সক্ষমতা পাকিস্তান কাজে লাগাতে পারে। ভারতের কৌশলগত পরিকল্পনায় বিষয়টি অবশ্যই বিবেচনায় নিতে হবে।’ এর জবাবে নয়াদিল্লিকে নিজস্ব নজরদারি ও মহাকাশভিত্তিক সম্পদ আরও শক্তিশালী করতে হবে বলে জানান তিনি।

উদীয়মান এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সামরিক মহাকাশ কাঠামো জোরদার করার একটি বড় পদক্ষেপ হিসেবে ‘স্পেস বেজড সার্ভিল্যান্স (এসবিএস) ফেজ-৩’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন সিডিএস। এই উচ্চাভিলাষী উদ্যোগের আওতায় আগামী তিন বছরে ৫২টি বিশেষায়িত সামরিক স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) মোতায়েনের পরিকল্পনা করেছে ভারত।

২০২৪ সালের অক্টোবরে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি অনুমোদিত এই প্রকল্পটি ডিফেন্স স্পেস এজেন্সি এবং হেডকোয়ার্টার্স ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে। ২৬ হাজার ৯৬৮ কোটি রুপি ব্যয়ের এই কর্মসূচির আওতায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ২১টি স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করবে এবং বাকি ৩১টি স্যাটেলাইট তৈরির দায়িত্বে থাকবে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো, যা জাতীয় নিরাপত্তা প্রকল্পে বেসরকারি শিল্পের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন ঘটায়।

এ ছাড়া চীনের মহাকাশ সক্ষমতার দ্রুত সম্প্রসারণের দিকে ইঙ্গিত করে জেনারেল সুব্রামানি বলেন, বেইজিং এমন অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করেছে যা স্যাটেলাইটকে অকার্যকর করতে বা লক্ষ্যবস্তু বানাতে সক্ষম। স্যাটেলাইট যোগাযোগ ও নেভিগেশন নেটওয়ার্কে বিঘ্ন ঘটাতে পারে এমন অ্যান্টি-স্যাটেলাইট ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম চীনের কাছে রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়।

এই প্রেক্ষাপটে সিডিএস জেনারেল সুব্রামানি বলেন, আধুনিক যুদ্ধের পরিবর্তনশীল প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে প্রস্তুত থাকতে ভারতকে অবশ্যই উন্নত মহাকাশ, নজরদারি ও প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখতে হবে; কারণ বর্তমান সময়ে স্থল, জল ও আকাশপথের শ্রেষ্ঠত্বের মতোই মহাকাশে আধিপত্য বিস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাদুড়ের গুহা থেকে পর্যটক উদ্ধার
নেপালের একটি বিখ্যাত গুহার মধ্যে ঘুরতে গিয়ে আটকে পড়েন এক ভারতীয় নারী পর্যটক। সরু পাথুরে পথ দিয়ে বের হতে না পেরে ভয়ে কান্নাকাটি শুরু করেন তিনি। এ সময় বারবার মাকে ডাকতে থাকেন। পরে উদ্ধারকারী দলের সহায়তায় তাকে নিরাপদে বের করে আনা হয়।
বাদুড়ের গুহা থেকে পর্যটক উদ্ধার
বিয়েতে দামি গাড়ির আবদার, খেলনা গাড়ি উপহার দিয়ে বরপক্ষকে তাড়িয়ে দিলেন মেয়ের বাবা
ভারতের উত্তর প্রদেশের মিরাটে যৌতুক হিসেবে মাহিন্দ্রা থার গাড়ি দাবি করেছিল বরপক্ষ। কিন্তু প্লাস্টিকের খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভেঙে দিয়েছেন কনের বাবা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার অনুষ্ঠানে বরপক্ষকে বাড়িতে ডেকে প্রায় ১০ ঘণ্টা অপেক্ষায় রাখার পর তাদের হাতে খেলনা গাড়িটি তুলে দেন কনের বাবা।  প্রতিবেদন অনুযায়ী, মিরাটের ভবনপুর এলাকার জ্ঞানপুর গ্রামের বাসিন্দা শমসেরের ছেলের সঙ্গে প্রায় পাঁচ মাস আগে পরতাপুর থানার সোলানা গ্রামের বাসিন্দা বাব্বরের মেয়ের বিয়ে ঠিক হয়। বাগদান অনুষ্ঠানে কনের পরিবার বরপক্ষকে যৌতুকের বিভিন্ন সামগ্রীর পাশাপাশি এক লাখ রুপি দিয়েছিল। প্রায় এক মাস আগে বাব্বর একটি জমি বিক্রি করেন। বরপক্ষ জমি বিক্রির বিষয়টি জানার পর যৌতুক হিসেবে একটি থার গাড়ি দাবি করে বলে অভিযোগ। বাব্বর তাদের বোঝানোর চেষ্টা করলেও বরপক্ষ দাবি থেকে সরে আসেনি। এ অবস্থায় শনিবার (২৮ নভেম্বর) বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার ঐতিহ্যবাহী ‘লালখত’ অনুষ্ঠানের জন্য বরপক্ষকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান বাব্বর। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত তাদের অপেক্ষায় রাখেন তিনি। পরে বরের বাব্বরের হাতে একটি প্লাস্টিকের খেলনা থার গাড়ি তুলে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দেড় মিনিটের ভিডিওতে বাব্বরকে বলতে শোনা যায়, আপনাদের একজন মানুষ নয়, একটি গাড়ি দরকার ছিল। আপনাদের গাড়ি দিয়েছি, এবার চালান। আপনারা নিজেদের বাড়িতে সুখে থাকুন, আমরাও আমাদের বাড়িতে সুখে থাকব। এরপর বরপক্ষের দেওয়া বাগদানের উপহার ফিরিয়ে দিয়ে বিয়ে ও বাগদান বাতিলের ঘোষণা দেন তিনি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কনের পরিবারের সদস্যরাই ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। আরটিভি/এসআর
বিয়েতে দামি গাড়ির আবদার, খেলনা গাড়ি উপহার দিয়ে বরপক্ষকে তাড়িয়ে দিলেন মেয়ের বাবা
মুম্বাইয়ে রেলস্টেশনে বাথরুমে ৬০ বছর বয়সী নারীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক
ভারতের মুম্বাইয়ে রেলস্টেশনের গণশৌচাগারে ৬০ বছর বয়সী এক নারীকে মারধরের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৭ বছর বয়সী এক যুবককে শনাক্ত করেছে পুলিশ।  বৃহস্পতিবার (২৬ নভেম্বর রাতে ঘাটকোপার রেলস্টেশনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পেশায় একজন দর্জি।  এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ১৮ বছর বয়সী মেয়েকে নিয়ে ঘাটকোপার রেলস্টেশনে আসেন ওই নারী। দুজনই বাড়ি ফিরছিলেন। ট্রেনের জন্য অপেক্ষা করার সময় স্টেশনের শৌচাগারে যান তিনি। ওই নারী অভিযোগ, তিনি শৌচাগারে প্রবেশ করলে এক ব্যক্তি গোপনে তার পিছু নেয়। এরপর জোরপূর্বক তার ওপর হামলা চালায়। এ সময় ওই নারী চিৎকার করে সাহায্য চাইলে অভিযুক্ত তাকে বেধড়ক মারধর করে। এতে তার মুখ ও বুকে গুরুতর আঘাত লাগে। পরে শৌচাগারেই তাকে ধর্ষণ করে পালিয়ে যায় ওই যুবক। রক্তাক্ত ও আহত অবস্থায় শৌচাগার থেকে বেরিয়ে মেয়েকে পুরো ঘটনা জানান ওই নারী। পরে বিষয়টি সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে জানানো হয়। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। ফুটেজে অভিযুক্তকে মেট্রো স্টেশনের দিকে পালিয়ে যেতে দেখা যায়। এরপর তাকে ধরতে কুরলা জিআরপি সাতটি বিশেষ দল গঠন করে। তদন্তের একপর্যায়ে ঘাটকোপার পশ্চিমের আসালফা এলাকা থেকে অভিযুক্ত যুবককে শনাক্ত করে পুলিশ। তার নাম তসলিম নূর মোহাম্মদ শাহ। বয়স ২৭ বছর। পেশায় তিনি একজন দর্জি। পুলিশের ধারণা, মাদকদ্রব্যের প্রভাবে ওই ব্যক্তি অপরাধটি ঘটিয়ে থাকতে পারে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আরটিভি/এসআর
মুম্বাইয়ে রেলস্টেশনে বাথরুমে ৬০ বছর বয়সী নারীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক
নিষেধাজ্ঞা এড়িয়ে ভিপিএনে পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয় দর্শকরা
ভারতে পাকিস্তানি নাটক ও গান প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও দর্শকদের আগ্রহ কমেনি।
নিষেধাজ্ঞা এড়িয়ে ভিপিএনে পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয় দর্শকরা
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা পদ শূন্য ঘোষণা কলকাতা হাইকোর্টের
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা পদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন আইনসম্মত নয় বলে রায় দিয়েছেন কলকাতা হাইকোর্ট। 
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা পদ শূন্য ঘোষণা কলকাতা হাইকোর্টের
আরও পড়ুন
বাদুড়ের গুহা থেকে পর্যটক উদ্ধার
বিয়েতে দামি গাড়ির আবদার, খেলনা গাড়ি উপহার দিয়ে বরপক্ষকে তাড়িয়ে দিলেন মেয়ের বাবা
গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারত পলায়ন, ফেরার পথে সীমান্তে আটক যুবক
জামালপুরে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ