ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বদলে গেল বিএমডব্লিউর লোগো, কবে থেকে চালু হবে নতুন লোগো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ তাদের বহুল পরিচিত লোগোতে নীরবে এনেছে পরিবর্তন। কোনও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ধীরে ধীরে নতুন এই লোগো বাজারে আনা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই বিএমডব্লিউর সব গাড়িতে এই আপডেটেড লোগো ব্যবহার শুরু হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিএমডব্লিউ প্রথমবারের মতো ২০২৫ সালের সেপ্টেম্বরে iX3 মডেলে নতুন লোগোটি ব্যবহার করে। তবে পরিবর্তনগুলো এতটাই সূক্ষ্ম ছিল যে বিষয়টি অনেকের নজর এড়িয়ে যায়।

নতুন লোগোতে বড় ধরনের রূপান্তর না এনে মূলত নকশা ও রঙের টোনে আনা হয়েছে পরিমার্জন। আগের লোগোতে নীল ও সাদা অংশ আলাদা করতে যে অনুভূমিক ও উল্লম্ব ক্রোম বার ছিল, সেগুলো এখন আর থাকছে না। পাশাপাশি, লোগোর বাইরের ক্রোম অংশে যুক্ত হয়েছে হালকা ধোঁয়াটে বা ‘স্মোকড’ রঙের আভাস। কালো অংশে চকচকে ফিনিশের বদলে ব্যবহার করা হয়েছে স্যাটিন বা ম্যাট ফিনিশ। এছাড়া ‘BMW’ অক্ষরগুলো আগের তুলনায় কিছুটা পাতলা করা হয়েছে।

বিএমডব্লিউ ব্লগসকে দেওয়া এক বক্তব্যে প্রতিষ্ঠানটির ডিজাইন প্রধান অলিভার হাইলমার বলেন, আমরা আমাদের ঐতিহ্য বজায় রেখেই লোগোকে আরও নিখুঁত করেছি। ক্রোম এখনো রয়েছে, তবে অক্ষরগুলোর নকশা ঘড়ির ডিজাইনে ব্যবহৃত ঝকঝকে প্যাটার্নের মতো করে পরিমার্জন করা হয়েছে। সাদা অংশগুলো এখন বাইরের রিংয়ের আরও কাছাকাছি এসেছে। দেখতে ফ্ল্যাট হলেও স্পর্শ করলে লোগোর খাঁজ অনুভব করা যাবে।

ইতোমধ্যে ইউরোপের কয়েকটি ডিলারশিপে নতুন লোগোযুক্ত গাড়ি পাওয়া যাচ্ছে। তবে সব বিদ্যমান মডেলে একসঙ্গে এই পরিবর্তন পুরোপুরি কার্যকর নাও হতে পারে। বিএমডব্লিউ জানিয়েছে, নতুন লোগোটি মূলত গাড়ির বনেটে ব্যবহার করা হবে। তবে ট্রাঙ্ক, টেইলগেট, চাকার মাঝের অংশ বা স্টিয়ারিং হুইলে এটি ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

240220

এদিকে ফেব্রুয়ারি থেকেই বিএমডব্লিউ তাদের এম পারফরম্যান্স এমব্লেমেও পরিবর্তন আনতে যাচ্ছে। যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, এখানেও খুব সূক্ষ্ম নকশাগত পরিবর্তনই দেখা যাবে।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালে বিএমডব্লিউ নতুন একটি লোগো উন্মোচন করেছিল, যা ১৯৯৭ সালের লোগোর পাশাপাশি ব্যবহৃত হয়ে আসছিল। এছাড়া ২০১৭ সালে প্রতিষ্ঠানটি তাদের বিশেষ প্রিমিয়াম মডেলের জন্য কালো-সাদা লোগোও চালু করে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিটিআরসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের পর আর নতুন কোনো টুজি ফোনের মডেল অনুমোদন দেওয়া হবে না। ২০২৭ সালের ৩১ মার্চের পর এ ধরনের ফোন উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে দেশে। একই বছরের জুনের পর নিষিদ্ধ করে দেওয়া হবে টুজি ফোনের বিক্রিও।
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়
কোনো প্রশ্নের উত্তর জানা কিংবা অজানা বিষয় সম্পর্কে ধারণা পেতে গুগলে সার্চ করেন অনেকেই। স্বাস্থ্য, রূপচর্চা, শরীরচর্চা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা কৌতূহল মেটাতে সার্চ ইঞ্জিনটির ওপর নির্ভর করেন ব্যবহারকারীরা। বিশেষ করে রাতের অবসর সময়ে বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধান করেন অনেকে।
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়
এআই কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে টিকটক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা, বোঝা এবং দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছে ‘টিকটক’।
এআই কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে টিকটক
আরও পড়ুন
সেতু থেকে পড়ে গেল বিএমডব্লিউ, নিহত ৩ তরুণ