ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে ৭ শতাংশ, ঘটনা কী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০২:৫০ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে স্মার্টফোনের বাজারে চলতি বছর বড় ধরনের মন্দা দিতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক বাজার গবেষণাপ্রতিষ্ঠান ওমডিয়া।

ওমডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, মেমোরি চিপের উচ্চমূল্য, সরবরাহে ঘাটতি এবং ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে স্মার্টফোন সরবরাহ প্রায় ৭ শতাংশ হ্রাস পেতে পারে। যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে, যা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

একটি স্মার্টফোন তৈরির মোট খরচের একটি বড় অংশ এখন মেমোরি চিপের পেছনে ব্যয় হচ্ছে। ফলে স্মার্টফোন নির্মাতাদের মুনাফা কমে যাচ্ছে। এ পরিস্থিতি সামাল দিতে ২০২৫ সালের শেষ দিক থেকেই অনেক কোম্পানি তাদের ফোনের দাম বাড়াতে শুরু করেছে।

আরও পড়ুন

তবে ফোনের দাম এভাবে বাড়তে থাকলে বাজারে এর চাহিদা কমে যাওয়ার শঙ্কা রয়েছে। বিশেষ করে উদীয়মান বাজারগুলোতে যেখানে ক্রেতারা দামের বিষয়ে খুব সচেতন, সেখানে স্মার্টফোন বিক্রিতে বড় ধস নামতে পারে।

বাজার বিশ্লেষকদের মতে, যদি মেমোরি চিপের দাম এভাবে বাড়তে থাকে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সার্ভারের কারণে চিপ সংকট প্রকট হয়, তবে স্মার্টফোন বিক্রি ১৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এটি ২০২২ সালের মন্দাকেও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা, জ্বালানি তেলের দাম বাড়া এবং জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাও স্মার্টফোন বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে।

এ সংকটের প্রভাব সব ধরনের ফোনের ওপর সমানভাবে পড়বে না বলে জানান ওমডিয়ার প্রধান বিশ্লেষক জাকের লি।

তিনি বলেন, ১০০ ডলার বা তার কম দামের সস্তা ফোনগুলোর বিক্রি প্রায় ৩১ শতাংশ কমে যেতে পারে। কারণ এ বাজেটের ফোনে মুনাফা খুব কম থাকে, ফলে যন্ত্রাংশের দাম বাড়লে কোম্পানিগুলোর পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে।

‘অন্যদিকে ৮০০ ডলারের বেশি দামের প্রিমিয়াম বা দামি স্মার্টফোনের বাজার উল্টো ৪ শতাংশ বাড়তে পারে। অ্যাপল ও স্যামসাংয়ের মতো বড় কোম্পানিগুলো তাদের শক্তিশালী সরবরাহ ব্যবস্থার কারণে এ সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।’

তাই বর্তমান পরিস্থিতিতে টিকে থাকতে স্মার্টফোন নির্মাতারা এখন উৎপাদন কমিয়ে ফোনের মডেলে পরিবর্তন আনার পরিকল্পনা করছে। সাধারণ ক্রেতাদের জন্য এর অর্থ হলো আগামী দিনে সাশ্রয়ী মূল্যে ভালো মানের ফোন পাওয়া আরও কঠিন হয়ে দাঁড়াবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করা হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ কর্মী।
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
ঈদ, পূজা কিংবা দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই ছুটে যান গ্রামের বাড়িতে। কেউ আবার ঘুরতে বের হন দেশের বিভিন্ন প্রান্তে। এসব যাত্রায় কম খরচে ও তুলনামূলক আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন অনেকের পছন্দের বাহন।
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপলের অনুমোদিত রিসেলার ও সার্ভিস প্রোভাইডার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড।
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
কেনাকাটা সহজ করতে নতুন দুই ফিচার আনল টিকটক
ভিডিও দেখার পাশাপাশি ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন দুটি ফিচার চালু করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। নতুন ফিচার দুটির মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত শপিং সহকারী এবং অ্যাপের ভেতর থেকেই সরাসরি পণ্য কেনার সুবিধা।
কেনাকাটা সহজ করতে নতুন দুই ফিচার আনল টিকটক
আরও পড়ুন
বাড়িতে পড়ে থাকা ফোন দিয়ে যেভাবে বানাবেন সিকিউরিটি ক্যামেরা
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
দেশেই স্মার্টফোন উৎপাদনে সরকারের বড় সিদ্ধান্ত, দাম নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে