ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হোয়াটসঅ্যাপ গোপনীয়তা বাড়াতে নিয়ে আসছে নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম
হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন ফিচার। ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের গোপনীয়তা আরও জোরদার করতে নতুন ইউজারনেম ফিচার আনছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই সুবিধা চালু হলে ফোন নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে, যা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বাড়াবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে যোগাযোগের প্রধান মাধ্যম ফোন নম্বর। তবে নতুন ফিচারের মাধ্যমে প্রত্যেক ব্যবহারকারী ৩ থেকে ৩৫ অক্ষরের একটি স্বতন্ত্র ইউজারনেম তৈরি করতে পারবেন। এরপর অন্য ব্যবহারকারীরা সেই ইউজারনেম ব্যবহার করে যোগাযোগ করতে পারবেন। বিশেষ করে বড় গ্রুপে যুক্ত হওয়া বা প্রথমবার কাউকে বার্তা পাঠানোর ক্ষেত্রে ফোন নম্বর আর দৃশ্যমান থাকবে না।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজারনেম সামাজিক যোগাযোগমাধ্যমের মতো উন্মুক্তভাবে অনুসন্ধানযোগ্য হবে না। ফলে কাউকে প্রথমবার বার্তা পাঠাতে হলে তার সঠিক ইউজারনেম জানতে হবে। নিরাপত্তা আরও বাড়াতে ব্যবহারকারীরা চাইলে একটি 'ইউজারনেম কী' সেট করতে পারবেন, যা প্রথমবার যোগাযোগের ক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষা দেবে। প্রয়োজনে এই কী যেকোনো সময় পরিবর্তন করা যাবে।

নতুন এই সুবিধার আওতায় ইনস্টাগ্রাম বা ফেসবুকে ব্যবহৃত একই ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবেন ব্যবসা প্রতিষ্ঠান, কনটেন্ট ক্রিয়েটর ও বিভিন্ন সংস্থা। পাশাপাশি ভুয়া পরিচয় রোধে তারকা, জনপরিচিত ব্যক্তি, সরকারি প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে সম্পর্কিত কিছু ইউজারনেম সংরক্ষিত রাখা হবে।

হোয়াটসঅ্যাপের প্রধান কুনাল শাহ এক্সে এক পোস্টে বলেন, "সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার জন্য উন্মুক্ত হওয়ার আগেই হোয়াটসঅ্যাপে এসে নিজের ইউজারনেম সংরক্ষণ করুন। আরও ব্যক্তিগতভাবে সংযুক্ত হওয়ার নতুন উপায় খুব শিগগিরই আসছে। এখনই নিজেরটি নিশ্চিত করুন।"

যেভাবে সংরক্ষণ করবেন ইউজারনেম

ইউজারনেম সংরক্ষণ করতে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে Settings > Account > Username অপশনে যেতে হবে। সেখান থেকে কয়েক সেকেন্ডের মধ্যেই পছন্দের ইউজারনেম সংরক্ষণ করা যাবে।

আরও পড়ুন

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সপ্তাহ থেকেই ধাপে ধাপে ইউজারনেম সংরক্ষণের সুবিধা চালু হচ্ছে। চলতি বছরের শেষ দিকে ফিচারটি আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত করা হবে এবং পরবর্তী কয়েক মাসে বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে এটি চালু হবে। একই ধরনের নামের চাহিদা বেশি থাকায় ব্যবহারকারীদের আগেভাগেই পছন্দের ইউজারনেম সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়।
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
হ্যাকারদের নিশানায় আইফোন, সতর্কবার্তা অ্যাপলের
আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে অ্যাপল। পুরোনো সংস্করণের সফটওয়্যারে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় দ্রুত ডিভাইস হালনাগাদ করার পরামর্শ দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
হ্যাকারদের নিশানায় আইফোন, সতর্কবার্তা অ্যাপলের
২০২৬ সালের ১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী?
২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন একটি ভবিষ্যদ্বাণী ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ১৯৬০ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন অস্ট্রিয়ায় জন্ম নেওয়া মার্কিন অধ্যাপক ও সাইবারনেটিকস বিশেষজ্ঞ হাইঞ্জ ফন ফোরস্টার এবং তার দুই শিক্ষার্থী প্যাট্রিসিয়া এম মোরা ও লরেন্স ডব্লিউ আমিট।
২০২৬ সালের ১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী?
চোখের সামনে যা দেখছি, সেটাই কি সত্য
চোখের সামনে একজন পরিচিত মানুষকে কথা বলতে দেখা যাচ্ছে। কণ্ঠও তারই মতো। মুখের অভিব্যক্তি স্বাভাবিক, ঠোঁটের নড়াচড়াও কথার সঙ্গে মিলছে।
চোখের সামনে যা দেখছি, সেটাই কি সত্য
সৌভাগ্যবান ১৭ জনের জন্য বাজারে এলো আইফোন, দাম কত?
প্রযুক্তি আর বিলাসিতার মেলবন্ধনে নতুন চমক দেখাল বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যাভিয়ার। অ্যাপলের ভাঁজযোগ্য আইফোনের বিশেষ সংস্করণ তৈরি করেছে প্রতিষ্ঠানটি, যার সর্বোচ্চ দাম ২১ হাজার ৩৪০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৬ লাখ টাকা।
সৌভাগ্যবান ১৭ জনের জন্য বাজারে এলো আইফোন, দাম কত?
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপে প্রতারকদের নতুন ফাঁদ, এক ক্লিকেই চুরি তথ্য-টাকা
হোয়াটসঅ্যাপে যে ফিচার সেট না করলে হারাতে পারেন পছন্দের নাম
হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে নতুন সুবিধা
হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন, বন্ধ হচ্ছে যে ফিচার