ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

অ্যান্ড্রয়েড ১৭ উন্মোচন করল গুগল, থাকছে যেসব সুবিধা 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৬:২৭ পিএম
ছবি: সংগৃহীত

স্মার্টফোন ব্যবহারকারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গুগল তাদের নতুন অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড ১৭’ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণটি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের শেষ নেই। প্রাথমিকভাবে গুগলের নিজস্ব ‘পিক্সেল’ ডিভাইসগুলোতে এই আপডেট পাওয়া যাচ্ছে। তবে ধাপে ধাপে অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনগুলোতেও ২০২৬ সালের মধ্যে এই নতুন অপারেটিং সিস্টেম পৌঁছে যাবে বলে জানিয়েছে টেক জায়ান্টটি।

অ্যান্ড্রয়েড ১৭-এর সবচেয়ে আলোচিত ফিচারগুলোর একটি হলো ‘বাবল’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো চলমান অ্যাপকে ছোট একটি ভাসমান উইন্ডোতে রূপান্তর করে স্ক্রিনের যেকোনো জায়গায় রেখে কাজ করতে পারবেন। এই উইন্ডোগুলো প্রয়োজনমতো সরানো, আকার পরিবর্তন করা এবং একাধিক অ্যাপ একসঙ্গে ব্যবহারের সুবিধার্থে সাজিয়ে রাখা যাবে। বড় স্ক্রিন ও ফোল্ডেবল (ভাঁজ করা যায় এমন) ডিভাইসের ক্ষেত্রে এই উইন্ডোগুলো নিচে আলাদা একটি বারে ডক বা যুক্ত করে রাখা যাবে। বিশেষ করে নেভিগেশন ম্যাপ ব্যবহারের সময়, ফোনে কথা বলাকালীন নোট নেওয়া কিংবা মেসেজিং অ্যাপ খোলা রেখে অন্য কাজ করার ক্ষেত্রে এই ফিচারটি দারুণ কাজে আসবে।

নতুন সংস্করণের স্ক্রিন রেকর্ডিং সিস্টেমেও এসেছে আকর্ষণীয় পরিবর্তন। এতে ‘স্ক্রিন রিঅ্যাকশনস’ নামে একটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের স্ক্রিন রেকর্ড করার পাশাপাশি সামনের (ফ্রন্ট) ক্যামেরা ব্যবহার করে নিজের প্রতিক্রিয়াও ভিডিওতে যুক্ত করতে পারবেন। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে রিঅ্যাকশন ভিডিওর ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা মাথায় রেখেই গুগল এই সুবিধা যুক্ত করেছে।

আরও পড়ুন

ফোল্ডেবল ডিভাইসে গেম খেলার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে আনা হয়েছে বিশেষ পরিবর্তন। নতুন ‘গেমিং মোড’-এ স্ক্রিনকে দুই ভাগে ভাগ করা যাবে—যার ওপরের অংশে গেম এবং নিচের অংশে কন্ট্রোলার ইন্টারফেস দেখা যাবে। পাশাপাশি গেম খেলার সময় ফ্রেম ড্রপ কমানো, মেমোরি ব্যবস্থাপনা উন্নত করা এবং এক্সটার্নাল কন্ট্রোলার রিম্যাপ করার সুবিধাও মিলবে এই সংস্করণে।

প্রযুক্তি বিশ্বে নিরাপত্তার বিষয়টি সবসময়ই অগ্রাধিকার পায়। অ্যান্ড্রয়েড ১৭-এ নিরাপত্তা ও গোপনীয়তার ক্ষেত্রে বড় ধরনের জোর দেওয়া হয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা যেকোনো অ্যাপকে স্থায়ী অনুমতি না দিয়ে কেবল একবারের জন্য ‘লোকেশন অ্যাক্সেস’ দিতে পারবেন। এ ছাড়া পুরো কনট্যাক্ট লিস্ট শেয়ার না করে নির্দিষ্ট কিছু কনট্যাক্ট নম্বর শেয়ার করার সুবিধাও থাকছে।

হারানো ফোন সুরক্ষার জন্য গুগল তাদের ‘লস্ট মোড’-এ এখন বায়োমেট্রিক (আঙুলের ছাপ বা ফেস আইডি) যাচাই বাধ্যতামূলক করেছে। ফলে কোনোভাবে ফোনের পিন বা পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেলেও বায়োমেট্রিক ছাড়া ডিভাইসটি ব্যবহার করা সম্ভব হবে না। এছাড়া সন্দেহজনক অ্যাপ ও অনলাইন প্রতারণা ঠেকাতে ‘লাইভ থ্রেট ডিটেকশন’ ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। ভুল পিন দিয়ে বারবার চেষ্টা করলে এখন আগের চেয়ে বেশি সময় অপেক্ষা করতে হবে, যা অননুমোদিত প্রবেশকে কঠিন করে তুলবে।

গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১৭-এর আরও কিছু উন্নত ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ফিচার ধীরে ধীরে প্রকাশ করা হবে। এর মধ্যে রয়েছে জেমিনি ইন্টেলিজেন্স, নতুন ইমোজি ডিজাইন, উন্নত ভয়েস ডিকটেশন এবং স্মার্ট উইজেট। এই ফিচারগুলো প্রথমে পিক্সেল ১১ সিরিজ এবং স্যামসাংয়ের নতুন কিছু ডিভাইসে দেখা যাবে। এর পাশাপাশি গুগলের স্মার্টওয়াচের জন্য ‘ওয়্যার ওএস ৭’ আপডেটও আসছে, যা ব্যাটারির কার্যক্ষমতা বাড়ানোসহ জেমিনিভিত্তিক অটোমেশন সুবিধা দেবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন করলেন ইলন মাস্ক
উড়তে সক্ষম নতুন টেসলা রোডস্টার উন্মোচন করেছেন মার্কিন ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। স্পেসএক্সের প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই বৈদ্যুতিক স্পোর্টস কারটি যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক প্রদর্শনীতে বাতাসে উঠে উল্টে যাওয়া এবং একাধিক গাড়ি টপকে অবতরণের কৌশল দেখিয়েছে। তবে গাড়িটির নিরাপত্তা, ব্যবহারিক সক্ষমতা ও বাজারে আসার সময় নিয়ে এখনো রয়েছে নানা প্রশ্ন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের একটি স্থাপনায় গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে বিলম্বিত নতুন রোডস্টারকে এবার এমন প্রযুক্তির গাড়ি হিসেবে তুলে ধরা হয়েছে, যা প্রচলিত স্পোর্টস কারের ধারণাকে নতুন মাত্রা দিতে পারে। প্রদর্শনীতে দেখা যায়, গাড়িটি একটি র‌্যাম্প বেয়ে ওপরে উঠে বাতাসে উল্টে যায়। পরে বিশেষ থ্রাস্টার বা বায়ু নির্গমন ব্যবস্থার সাহায্যে মাটিতে অবতরণ করে। এ ছাড়া ‘কিকফ্লিপ’ নামের একটি কৌশলে গাড়িটি বাতাসে উঠে পার্ক করে রাখা পাঁচটি গাড়ির ওপর দিয়ে উল্টে যায় এবং নিরাপদে অবতরণ করে। মাস্কের দাবি, নতুন রোডস্টার শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল (প্রায় ৯৭ কিলোমিটার) গতিতে পৌঁছাতে এক সেকেন্ডেরও কম সময় নেবে। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৩০ মাইলের বেশি হতে পারে বলেও জানানো হয়েছে। চালকবিহীন প্রদর্শনী, নিরাপত্তা নিয়ে প্রশ্ন প্রদর্শনীর সময় গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না। মাস্ক জানান, দুর্ঘটনায় কেউ আহত হওয়ার ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘সাফল্য নিশ্চিত নয়। আমি সত্যিই বলছি। এটি সম্ভবত কাজ করবে, কিন্তু যদি কাজ না করে, তাহলে আমরা নিরাপদ দূরত্বে থাকব।’ এরপর তিনি যোগ করেন, ‘উত্তেজনা শতভাগ নিশ্চিত।’ গাড়িটির প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরলেও মাস্ক স্বীকার করেন, এটি সব দিক থেকে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তৈরি করা হয়নি। ফলে গাড়িটির উড়ন্ত কৌশল বাস্তবে কতটা নিরাপদ এবং সাধারণ সড়কে এমন প্রযুক্তি ব্যবহারের অনুমতি মিলবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। প্রায় এক দশকের বিলম্বের পর অনুষ্ঠিত প্রদর্শনীতে গাড়িটি সফলভাবে বাতাসে উঠে উল্টে অবতরণ করলে উপস্থিত দর্শকেরা উল্লাসে ফেটে পড়েন। মাস্ক তখন বলেন, ‘বেশ, এটা কাজ করেছে। উফ! উড়ন্ত গাড়ি সত্যিই বাস্তব।’ গাড়িটিতে ১০টি বিশেষ নোজল বা বায়ু নির্গমনের মুখ রয়েছে বলে জানান মাস্ক। তাঁর ভাষ্য, টেসলা ও স্পেসএক্সের প্রকৌশলীদের যৌথ কাজের ফল এই প্রযুক্তি। উৎপাদন শুরু ২০২৮ সালে, দাম অজানা টেসলার নতুন রোডস্টারটি ২০২৮ সালে উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০১৭ সালে প্রথমবার গাড়িটির প্রোটোটাইপ উন্মোচন করা হয়েছিল। তখন ২০২০ সালে উৎপাদন শুরুর পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বারবার পিছিয়েছে। গাড়িটির দাম এখনো ঘোষণা করা হয়নি। ২০১৭ সালে বুকিং চালুর সময় মূল সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ ডলার। সীমিত সংস্করণের ‘ফাউন্ডার্স সিরিজ’-এর দাম ছিল আড়াই লাখ ডলার। নতুন সংস্করণে স্পেসএক্সের প্রযুক্তি যুক্ত হওয়ায় দাম কত হবে, তা এখনো স্পষ্ট নয়। এ ছাড়া গাড়িটির উড়তে সক্ষম সংস্করণটি সাধারণ সড়কে চলাচলের অনুমতি পাবে কি না, সে বিষয়েও বিস্তারিত জানায়নি টেসলা। মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রদর্শনীর ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ গাড়িটির প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আবার কেউ এর নিরাপত্তা ও বাস্তব ব্যবহার নিয়ে সংশয় জানিয়েছেন। নতুন রোডস্টারের প্রদর্শনী ভবিষ্যতের পরিবহন প্রযুক্তি নিয়ে আগ্রহ তৈরি করলেও এর নিরাপত্তা, ব্যবহারিক সক্ষমতা, মূল্য এবং নিয়ন্ত্রক অনুমোদন এসব প্রশ্নের উত্তর এখনো বাকি। আরটিভি/এসকে
উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন করলেন ইলন মাস্ক
স্মার্টফোন চার্জে কভার খুলে রাখা কি জরুরি?
স্মার্টফোনকে আঁচড় ও ভাঙনের হাত থেকে রক্ষা করতে অনেকেই ব্যাক কভার ব্যবহার করেন। তবে ফোন চার্জে দেওয়ার সময় কভার খুলে রাখা উচিত কি না, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
স্মার্টফোন চার্জে কভার খুলে রাখা কি জরুরি?
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিটিআরসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের পর আর নতুন কোনো টুজি ফোনের মডেল অনুমোদন দেওয়া হবে না। ২০২৭ সালের ৩১ মার্চের পর এ ধরনের ফোন উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে দেশে। একই বছরের জুনের পর নিষিদ্ধ করে দেওয়া হবে টুজি ফোনের বিক্রিও।
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক